West Bengal Weather Update: তাপমাত্রা একই, শীত অদৃশ্য, আবহাওয়া দপ্তরের নতুন পূর্বাভাস

weather forecast:নভেম্বরের শেষে-ও রাজ্যে শীতের দেখা নেই। তাপমাত্রা বাড়ছে, ভোরে কুয়াশা থাকলেও দিনে উষ্ণতার দাপট অব্যাহত। আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে? জমাটি শীত কবে?

weather forecast:নভেম্বরের শেষে-ও রাজ্যে শীতের দেখা নেই। তাপমাত্রা বাড়ছে, ভোরে কুয়াশা থাকলেও দিনে উষ্ণতার দাপট অব্যাহত। আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে? জমাটি শীত কবে?

author-image
IE Bangla Web Desk
New Update
winter,  temperature rise  ,weather forecast,  West Bengal weather,  South Bengal temperature  ,North Bengal weather  ,Alipore Meteorological Department  ,foggy morning,  Darjeeling rain forecast  ,November weather,  December winter,  warm conditions  ,cold wave delay  ,Bengal weather update  ,winter arrival,শীত  ,ঠান্ডা , তাপমাত্রা  ,আবহাওয়া দপ্তর  ,আলিপুর আবহাওয়া কেন্দ্র  ,দক্ষিণবঙ্গ আবহাওয়া,  উত্তরবঙ্গ আবহাওয়া  ,দার্জিলিং বৃষ্টি  ,কুয়াশা,  নভেম্বর আবহাওয়া,  ডিসেম্বর শীত,  Weather Update Bengal,  Winter Forecast West Bengal

Kolkata Weather Forecast: শীতের আমেজ ফিকে।

নভেম্বরের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েও রাজ্যে শীতের দেখা মিলছে না। উল্টে দিনের তাপমাত্রা বেড়ে যাওয়ায় অনেক জায়গায় এখনো পর্যন্ত ফ্যান চালানোর প্রয়োজন পড়ছে। গত কয়েক দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী কিছু দিন এমনই আবহাওয়া বজায় থাকবে।

Advertisment

আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, দক্ষিণবঙ্গে তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। না নতুন করে তাপমাত্রা পতনের সম্ভাবনা আছে, না আবার আরও গরম বাড়ার আশঙ্কা। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

আরও পড়ুন- ভুলেও এই দিনে কলকাতায় আসবেন না, যানযটে নাকাল হবেন, পরিবার নিয়ে ভোগান্তির শেষ থাকবে না

Advertisment

একই সঙ্গে জানানো হয়েছে, আগামী কয়েক দিন ভোরের দিকে বেশ কিছু জেলায় কুয়াশার দাপট দেখা যেতে পারে। তবে সূর্যের আলো উঠলে পরিস্থিতি স্বাভাবিক হবে। উত্তরবঙ্গেও বড় কোনও তাপমাত্রা পতনের খবর নেই। সেখানে আগামী কয়েক দিন তাপমাত্রা একই থাকবে বলে অনুমান। তবে আগামী সপ্তাহের শুরুতে দার্জিলিংয়ের কিছু অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন- RRB:রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড পরীক্ষার ফল প্রকাশ, ৫০ হাজারের তালিকায় আপনার নাম আছে কিনা কীভাবে জানবেন?

তাহলে কবে ফিরবে শীত?

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, চলতি নভেম্বর মাসের শেষ পর্যন্ত তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমার সম্ভাবনা নেই। এমনকি ডিসেম্বরের শুরুতেও বড় ধরনের ঠান্ডার সম্ভাবনা নেই। ডিসেম্বরের প্রথম সপ্তাহের পর থেকে পরিস্থিতিতে পরিবর্তন দেখা যেতে পারে। সেই সময় থেকেই আবার নতুন করে তাপমাত্রা পতন শুরু হলে রাজ্যে মিলতে পারে জমাট শীতের স্বাদ।

আরও পড়ুন- BLO-দের চাপ দেওয়ার অভিযোগ, একাধিক DM-BDO-র বিরুদ্ধে FIR চান শুভেন্দুরা

winter Alipore Weather Office Bengal Weather Bengal Weather Forecast Kolkata Weather Winter Session