/indian-express-bangla/media/media_files/2025/12/11/kolkata-weather-update-bengal-cold-wave-december-fog-alert-north-bengal-2025-12-11-09-28-42.jpg)
ধেয়ে আসছে তীব্র ঠান্ডার ভয়ঙ্কর স্রোত!
Kolkata Weather Today: শীতের আমেজে জমে উঠেছে রাজ্য, দার্জিলিংয়ে পারদ নামল ৪ ডিগ্রিতে। আগামী কয়েকদিনে বাংলা জুড়ে জাঁকিয়ে ঠান্ডা পড়ার বিরাট পূর্বাভাস হাওয়া অফিসের।
রাজ্যে শীতের আমেজ অব্যাহত। বুধবার দার্জিলিঙে তাপমাত্রা নেমেছে ৪ ডিগ্রি সেলসিয়াসে, যা এ মরসুমে অন্যতম সর্বনিম্ন। দক্ষিণবঙ্গেও শীতের দাপট কম নয়। বীরভূমের শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায়ও তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা কম অনুভূত হয়েছে। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় কুয়াশার দাপট লক্ষ্য করা গিয়েছে।
আরও পড়ুন- বাংলাদেশে বিতাড়িত হওয়ার আতঙ্কে ৭৬ বছরের বৃদ্ধা, ২০০২ এ নাম থাকা সত্ত্বেও ভিটে মাটি হারানোর ভয়....
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সাত দিনে রাতের তাপমাত্রায় বিশেষ পরিবর্তন হবে না। কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনাও নেই। রাজ্যজুড়েই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। কলকাতায় বৃহস্পতিবার তাপমাত্রা থাকবে প্রায় ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সকালবেলায় হালকা কুয়াশা আচ্ছন্ন থাকতে পারে আকাশ। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা নেমে আসতে পারে ৯৯৯ থেকে ২০০ মিটারে। নতুন কোনও নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি না হওয়ায় শীতের দাপট আপাতত বজায় থাকবে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন-ভয়ঙ্কর অভিযোগ এনে দল ছাড়তে চলেছেন দাপুটে তৃণমূলনেত্রী ! হুমায়ুন কবীরের পথে এবার শাহনাজ?
ডিসেম্বরের শুরুতেই উত্তরে হিমেল হাওয়া বইতে শুরু করেছে গোটা রাজ্য জুড়ে। স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা ইতিমধ্যেই কমে গিয়েছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী সাত দিনে তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন না হলেও ঠান্ডা হাওয়ার দাপট চলবে। ফলে সর্বনিন্ম তাপমাত্রা নামতে পারে ১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। ফলে শীতের দাপট আরও কয়েকদিন বজায় থাকবে বলেই পূর্বাভাস।
আরও পড়ুন-জানুয়ারিতে টানা ছুটি সরকারি কর্মীদের, নবান্নের বিরাট ঘোষণায় উল্লাস, ঝটপট করে ফেলুন 'হলিডে প্ল্যানিং'
উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ৪৮–৭২ ঘণ্টা ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। এর ফলে দৃশ্যমানতা নেমে আসতে। পাহাড়ে তাপমাত্রা ৪-৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। সমতলবর্তী জেলাগুলিতে তাপমাত্রা থাকবে ১৩–১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
কলকাতায় শীতের ছোঁয়া
কোলকাতায় ন্যূনতম তাপমাত্রা বৃহস্পতিবার প্রায় ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করছে। সকাল থেকে হিমেল হাওয়া বইছে। সব মিলিয়ে শীতের আমেজ অটুট রয়েছে শহর জুড়ে। সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি থাকলেও শীতের হালকা কামড় শহরবাসীকে অনুভব করবেন। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও নদিয়া সহ বেশ কয়েকটি জেলায় কুয়াশার দাপট দেখা গিয়েছে। দৃশ্যমানতা কিছুটা কমলেও বড় কোনও বিঘ্ন ঘটেনি। এসব এলাকায় দিনভর শুষ্ক আবহাওয়া বজায় থাকবে এবং রাতের দিকে আরও ঠান্ডা পড়তে পারে।
আবহাওয়া দফতর স্পষ্ট জানিয়েছে, বাংলায় শীতের মেজাজ এখনই কাটছে না। আগামী সাত দিন কোনও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তাপমাত্রা স্বাভাবিকের নীচেই থাকবে, ফলে সমতল থেকে পাহাড় সব জায়গাতেই শীতের দাপট আগামী কয়েকদিন অনুভূত হবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us