/indian-express-bangla/media/media_files/2025/12/25/kolkata-weather-update-christmas-cold-wave-bengal-temperature-drop-2025-12-25-09-09-27.jpg)
বড়দিনেই হুড়মুড়িয়ে পারদ পতন
Kolkata Weather LATEST Update: বড়দিনেই হুড়মুড়িয়ে পারদ পতন, কলকাতায় মরশুমের শীতলতম দিন। ঠান্ডার দাপটে কাঁপছে বাংলা।
বড়দিনে কনকনে শীতে কাঁপছে বাংলা। বুধবার থেকে পারদের ধারাবাহিক পতনের জেরে আজ মরশুমের শীতলতম দিনের সাক্ষী কলকাতা। এই মরশুমে প্রথমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৪ ডিগ্রির নীচে। বৃহস্পতিবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে ধাপে ধাপে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কেটে যাওয়ায় দক্ষিণবঙ্গে ফের জাঁকিয়ে শীত পড়তে চলেছে। আজ থেকেই রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। চলতি সপ্তাহে কলকাতার পারদ নামতে পারে ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে। উপকূলবর্তী জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে বলে জানানো হয়েছে।
দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে শীতের দাপট আরও বেশি থাকবে। পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। বীরভূম ও বাঁকুড়াতেও হাড়কাঁপানো শীতের সঙ্গে ঘন কুয়াশার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী শনিবার, ২৭ ডিসেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা কমবে। এরপর রবিবার থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা প্রায় একই থাকবে বলে পূর্বাভাস।
উত্তরবঙ্গেও শীতের প্রকোপ বাড়ছে। উত্তুরে হাওয়ার প্রভাবে আগামী দু’দিনে তাপমাত্রা আরও প্রায় ২ ডিগ্রি কমতে পারে। দার্জিলিং ও সংলগ্ন পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নামবে বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় রাতের তাপমাত্রা থাকতে পারে ৯ থেকে ১১ ডিগ্রির মধ্যে। কুয়াশার দাপটে সকালবেলা দৃশ্যমানতা কমতে পারে।
ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) বুধবার প্রকাশিত বুলেটিনে জানিয়েছে, আগামী সাত দিন রাজ্যের সর্বত্র শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে এক বা দুই জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। আইএমডি জানিয়েছে, বুধবার দার্জিলিংয়ে রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা ৪.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সমতলের মধ্যে আলিপুরদুয়ারে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি। শ্রীনিকেতনে ১০ ডিগ্রি, কালিম্পংয়ে ১০.৫ ডিগ্রি, বর্ধমানে ১১ ডিগ্রি এবং বহরমপুরে ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া দফতর জানিয়েছে, ডিসেম্বরের শুরুতে পারদ নামলেও মাঝামাঝি সময়ে পশ্চিমী ঝঞ্ঝার কারণে শীতের দাপট কিছুটা কমেছিল। তবে সেই প্রভাব কেটে যাওয়ায় ফের তাপমাত্রা নামতে শুরু করেছে। আপাতত তাপমাত্রা বাড়ার কোনও সম্ভাবনা নেই। বরং আগামী ২ থেকে ৩ দিনে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তন এবং আরও শীতের অনুভূতি বাড়বে বলেই পূর্বাভাস।
আরও পড়ুন- বড়দিনের ভোরে মর্মান্তিক দুর্ঘটনা, ঝলসে মৃত্যুমিছিল, হাহাকার, আর্তনাদ
আরও পড়ুন- 'আর কতদিন এভাবে হিন্দুদের পুড়ে মরতে হবে'? ইউনূসের বিরুদ্ধে সরাসরি হুঙ্কার লেখিকা তসলিমা নাসরিনের
আরও পড়ুন-ওসমান হাদি খুনে এবার ইউনূসের বিরুদ্ধেই অভিযোগের আঙ্গুল ভাই ওমরের, তুলকালাম বাংলাদেশে
আরও পড়ুন- হিন্দু যুবক পুড়িয়ে মারার ঘটনায় ঘরে বাইরে প্রবল চাপে ইউনূস, ড্যামেজ কন্ট্রোলে এবার বড় পদক্ষেপ
আরও পড়ুন-'যদি সত্যিই ধর্মনিরপেক্ষ হতেন', প্রার্থীপদ বাতিল হতেই হুমায়ুনকে তুলধোনা নিশার
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us