/indian-express-bangla/media/media_files/2026/01/10/cold-2026-01-10-07-37-15.jpg)
Kolkata temperature today: শহর থেকে জেলা, শীতের দাপুটে মেজাজ সর্বত্র।
Kolkata Weather Today: জমাটি ঠান্ডায় দুরন্ত ইনিংস খেলছে শীত। গতকালের পর আজও কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরেই রয়ে গিয়েছে। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা নথিভুক্ত হয়েছে ১২.৮ ডিগ্রি সেলসিয়াস, যা গতকালের তুলনায় সামান্য বেশি। কলকাতার পাশাপাশি দক্ষিণ ও উত্তরবঙ্গের জেলাগুলিতেও হাড় কাঁপানো শীতের দাপট বজায় রয়েছে।
আর কতদিন এই ঠান্ডা?
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আপাতত এই তীব্র ঠান্ডা থেকে এখনই স্বস্তির সম্ভাবনা নেই। আবহাওয়াবিদদের মতে, আজ শনিবার ও আগামীকাল রবিবার সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ পরিবর্তন হবে না। তবে আগামী সপ্তাহের শুরু থেকে ধীরে ধীরে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। যদিও তাতে শীতের তীব্রতা বড়সড়ভাবে কমবে না বলেই মত বিশেষজ্ঞদের।
আরও পড়ুন- কয়লা পাচার কাণ্ডে পাল্টা শাহকে নিশানা, টাকা পাচারের মধ্যস্থতাকারী কে? 'বিস্ফোরক' দাবি মমতার
দক্ষিণবঙ্গের আবহাওয়া:
এ বছর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রেকর্ড ঠান্ডার অভিজ্ঞতা মিলছে। পূর্ব বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া থেকে শুরু করে উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, সব জায়গাতেই শীতের দাপট।
আরও পড়ুন-West Bengal SIR 2025: আরও ৯৪ লক্ষ ভোটারকে নোটিস পাঠানো শুরু, কমিশনের পাখির চোখ বাংলার ভোটার তালিকা
কলকাতা শহর ও পার্শ্ববর্তী উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ-সহ একাধিক জেলায় গত কয়েকদিন ধরে কনকনে ঠান্ডা বইছে। আগামী সপ্তাহের শুরু থেকে তাপমাত্রা সামান্য বাড়লেও শীতের মেজাজ আরও কয়েকদিন বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
উত্তরবঙ্গের আবহাওয়া:
উত্তরবঙ্গে শীত কার্যত সুনামির আকার নিয়েছে। পাহাড়ি শহর দার্জিলিংয়ে তাপমাত্রা কখনও ৩, কখনও ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাচ্ছে। কালিম্পং জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৮–৯ ডিগ্রির আশেপাশে।
কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদা, দুই দিনাজপুর-সহ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বাম্পার ঠান্ডা। আবহাওয়া দপ্তরের মতে, আপাতত এই পরিস্থিতির বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই এবং আগামী কয়েকদিন তাপমাত্রা মোটামুটি একই থাকবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us