West Bengal Weather:ভোরের শিশিরে শীতের মায়া, বসন্তের আগে ফের কি কাঁপবে বাংলা?

West Bengal Weather Forecast 5 February 2026: ফেব্রুয়ারির শুরুতেই কি বিদায় নিচ্ছে শীত? নাকি শেষ বেলায় ফিরবে হাড়কাঁপানো ঠান্ডা? কলকাতা ও উত্তরবঙ্গসহ দুই বঙ্গের আগামী ৭ দিনের আবহাওয়ার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর।

West Bengal Weather Forecast 5 February 2026: ফেব্রুয়ারির শুরুতেই কি বিদায় নিচ্ছে শীত? নাকি শেষ বেলায় ফিরবে হাড়কাঁপানো ঠান্ডা? কলকাতা ও উত্তরবঙ্গসহ দুই বঙ্গের আগামী ৭ দিনের আবহাওয়ার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal weather update, Kolkata temperature, Winter in Bengal 2026, Alipore Weather Office,North Bengal fog alert, Darjeeling minimum temperature, South Bengal winter forecast, February weather news, Kolkata weather today,পশ্চিমবঙ্গের আবহাওয়ার খবর, কলকাতার আবহাওয়া, আলিপুর আবহাওয়া দপ্তর, শীতের পূর্বাভাস,উত্তরবঙ্গে কুয়াশার সতর্কতা, দক্ষিণবঙ্গে শীতের আমেজ, দার্জিলিংয়ের তাপমাত্রা, পশ্চিমের জেলাগুলির আবহাওয়া, ফেব্রুয়ারিতে শীত

Kolkata weather today: শীতের হালকা আমেজ এখনও বহাল।

Kolkata Weather Update: ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ শেষের মুখে, অথচ শীতের বিদায়ঘণ্টা নিয়ে এখনও নিশ্চিত নন আবহাওয়াবিদরা। সকাল-সন্ধ্যায় হিমেল আমেজ আর ভোরের শিশিরভেজা ঘাস জানান দিচ্ছে, লেপ-কম্বল আলমারিতে তোলার সময় বোধহয় এখনই আসেনি। তবে কি মরসুমের শেষবেলায় ফের কামব্যাক করবে হাড়কাঁপানো ঠান্ডা? এই নিয়ে বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর।

Advertisment

আর কি ফিরবে হাড়কাঁপানো ঠান্ডা? কী বলছে হাওয়া অফিস

আলিপুর আবহাওয়া দপ্তরের মতে, নতুন করে বড়সড় পারদ পতনের সম্ভাবনা আর নেই বললেই চলে। তবে এখনই শীত একেবারে বিদায় নিচ্ছে না। আগামী অন্তত সাতদিন বঙ্গে বজায় থাকবে এই মনোরম আবহাওয়া।

আরও পড়ুন- কমিশন-রাজ্য সংঘাত সপ্তমে, রাজ্যের আবেদনকে উড়িয়ে নিজেদের সিদ্ধান্তেই অনড়, ভোটের আগে তোলপাড়

উত্তরবঙ্গের আবহাওয়া: কুয়াশার দাপট অব্যাহত

উত্তরবঙ্গে শীতের আমেজ দক্ষিণবঙ্গের তুলনায় কিছুটা বেশি। বিশেষ করে দার্জিলিং ও সংলগ্ন জেলাগুলোতে কনকনে ভাব বজায় থাকবে। দার্জিলিংয়ের তাপমাত্রা বর্তমানে ৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। আগামী কয়েকদিন এখানে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না।

আরও পড়ুন-বাংলায় SIR, সুপ্রিম শুনানি শেষে বিরাট ঘোষণা, আত্মবিশ্বাসী নির্বাচন কমিশন

জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে আগামী কয়েকদিন ঘন কুয়াশার দাপট দেখা যাবে। তাপমাত্রার বড় কোনো বদল না থাকলেও দৃশ্যমানতা কম থাকায় যাতায়াতে সমস্যা হতে পারে।

দক্ষিণবঙ্গ ও কলকাতা: কেমন থাকবে মহানগরের মেজাজ?

কলকাতায় শীতের দাপট অনেকটাই কমেছে। আজ বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি।

আরও পড়ুন-Weekend Destinations: দার্জিলিং গিয়েও এই 'স্বর্গ' দেখেননি? আফসোস করবেন! পাহাড়ের খাঁজে লুকিয়ে থাকা এক রূপকথার জগত

চলতি সপ্তাহে মহানগরে আর নতুন করে পারদ পতনের সম্ভাবনা নেই। আবহাওয়া মূলত শুকনো ও মনোরম থাকবে। বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে ভোরের দিকে কুয়াশা থাকবে। রাতের দিকে তাপমাত্রা সামান্য কমলেও তাকে ‘শীতের কামড়’ বলা চলে না।

Bengal Weather Bengal Weather Update Kolkata Weather Today