Kolkata Winter Updates: প্রবল শীতের দাপটে কাঁপছে কলকাতা সহ গোটা বাংলা, ঠান্ডার দোসর বৃষ্টিও? রইল ওয়েদারের ব্রেকিং আপডেট

Kolkata Winter Updates: আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত এই কনকনে ঠান্ডা থেকে রেহাই পাওয়ার সম্ভাবনা খুবই নেই। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কুয়াশার সতর্কতাও জারি করা হয়েছে।

Kolkata Winter Updates: আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত এই কনকনে ঠান্ডা থেকে রেহাই পাওয়ার সম্ভাবনা খুবই নেই। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কুয়াশার সতর্কতাও জারি করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Kolkata weather, West Bengal cold wave, Kolkata winter update, South Bengal fog alert, Alipore weather forecast, Kolkata temperature today, Bengal cold weather, dense fog alert, Bardhaman fog, Birbhum weather, Murshidabad fog, North wind cold, Kolkata January weather

উত্তরে হাওয়ার দাপটে দিনের পর দিন ঠান্ডার অনুভূতি বাড়ছে বাংলা জুড়ে।

Kolkata Winter Updates: প্রবল শীতে কাঁপছে কলকাতা। উত্তরে হাওয়ার দাপটে দিনের পর দিন ঠান্ডার অনুভূতি বাড়ছে বাংলা জুড়ে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত এই কনকনে ঠান্ডা থেকে রেহাই পাওয়ার সম্ভাবনা খুবই নেই। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কুয়াশার সতর্কতাও জারি করা হয়েছে।

Advertisment

গত বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল ১১ ডিগ্রি সেলসিয়াসে। এরপর ধীরে ধীরে তাপমাত্রা কিছুটা বাড়লেও শীতের দাপট কমেনি। রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ০.৭ ডিগ্রি বেশি। তবুও ঠান্ডায় কাঁপছেন কলকাতাবাসী। পাশাপাশি দার্জিলিং পার্বত্য অঞ্চলে তুষারপাতের সম্ভাবনাও দেখা দিয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। পশ্চিমের জেলাগুলিতে পারদ নামতে পারে ১০ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসে। তবে আগামী সপ্তাহের মাঝামাঝি ফের তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে।

আরও পড়ুন- মৌসমকে নিয়ে কটাক্ষ করেই বিতর্কের মুখে জেলা দাপুটে কংগ্রেস নেতা, তুঙ্গে চর্চা  

দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কুয়াশার দাপট বাড়বে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর-সহ একাধিক জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় ঘন কুয়াশার সতর্কতাও জারি করা হয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে,পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সোমবার তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে এই ঝঞ্ঝা দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় প্রভাব ফেললে সান্দাকফু, ঘুম-সহ একাধিক স্থানে তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

আগামীকাল মেদিনীপুর, ঝাড়গ্রাম, বর্ধমান-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কুয়াশার প্রভাব পড়বে। উত্তরবঙ্গের চারটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবারের মধ্যে দার্জিলিংয়ের উচ্চ পার্বত্য এলাকায় তুষারপাত হতে পারে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন-দার্জিলিং মেলে এসি কামরায় ডাকাতি! বর্ধমান স্টেশনে ক্ষোভে ফেটে পড়লেন যাত্রীরা, নিরাপত্তা নিয়ে বিরাট প্রশ্ন

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তরের হাওয়ার কারণেই মূলত এই ঠান্ডার অনুভূতি বেড়েছে। সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই কাঁপুনি অনুভূত হচ্ছে। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে কড়া শীতের দাপট বজায় থাকবে।

তাপমাত্রা কিছুটা বাড়লেও শীত বাড়ার অন্যতম কারণ আকাশে মেঘলা ভাব। কলকাতা ও সংলগ্ন এলাকায় সকাল থেকেই মেঘে ঢাকা আকাশ থাকছে। রবিবার তো সারাদিনই সূর্যের দেখা মেলেনি। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় কুয়াশার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, সূর্যের দেখা মিললে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারত। রবিবার মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা প্রথমে ১৫.২ ডিগ্রি সেলসিয়াস থাকলেও পরে তা কমে ১৪.৯ ডিগ্রিতে নেমে আসে। পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিনে দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

আগামী পাঁচ দিন রাজ্যের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কম থাকতে পারে বলেও জানানো হয়েছে। এই সময়ে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

আরও পড়ুন- মকর সংক্রান্তির আগে গঙ্গাসাগরে সাজো সাজো রব, আজ মুড়িগঙ্গা সেতুর শিলান্যাস মুখ্যমন্ত্রীর

weather kolkata winter Alipore Weather Office Bengal Weather