/indian-express-bangla/media/media_files/2025/11/09/bengal-temperature-drop-winter-update-november-2025-2025-11-09-07-52-41.jpg)
Bengal Weather Update: শীতের আমেজ বজায় রাজ্যে
Kolkata Weather Updates: রাজ্যে শীতের দাপট কিছুটা কমলেও শীত এখনও পুরোপুরি বিদায় নেয়নি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মাঘ মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত শীতের আমেজ বজায় থাকবে। সাময়িকভাবে ঠান্ডার তীব্রতা কমেছে ঠিকই, তবে ঠান্ডা হাওয়া ও কুয়াশার প্রভাব এখনও রাজ্যজুড়ে অনুভূত হবে।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সাত দিনে রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ দুই এলাকাতেই ভোরের দিকে ঘন কুয়াশার দাপট থাকবে। শনিবার পর্যন্ত রাজ্যের প্রায় সব জেলাতেই কুয়াশা দেখা যাবে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় দৃশ্যমানতা নেমে যেতে পারে মাত্র ৫০ মিটার পর্যন্ত। সেই কারণে সেখানে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও আগামী সাত দিনে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এই সময়ে রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা গড়ে প্রায় ১৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রির আশপাশে।
রাজীব কুমারের সাসপেনশন, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ডাকাতির অভিযোগ ইডির, কিছুক্ষণেই সুপ্রিম শুনানি
সোমবার থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস, যা মঙ্গলবার বেড়ে দাঁড়ায় ১৩.৩ ডিগ্রিতে। বুধবারও তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে শীত কমে যাওয়ার কোনও পূর্বাভাস নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। বরং মাঘের প্রথম সপ্তাহ পর্যন্ত ঠান্ডা বজায় থাকবে এবং ফের শীতের তীব্রতা বাড়তে পারে।
আজ, বৃহস্পতিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১৩ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা। এই সময় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের অনুভূতি আরও স্পষ্ট হবে। উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় কুয়াশার সতর্কতা জারি রয়েছে।
অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও শীতের প্রভাব বজায় থাকবে। তবে রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী কয়েক দিন আবহাওয়া শুষ্কই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
ইরানে ১০ হাজার ভারতীয়'র ভবিষ্যৎ প্রশ্নের মুখে? উত্তাল পরিস্থিতিতে দেশ ছাড়ার বড় নির্দেশ
আগামী পাঁচ দিন রাজ্যে মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলে জানানো হয়েছে। তবে ভোরের দিকে কুয়াশার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারের মতো জেলায় দিনে ঘন কুয়াশা পড়তে পারে। রাজ্যের অন্যান্য অংশে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দফতর।
বুধবার সকালে রাজ্যের শীতলতম এলাকা ছিল দার্জিলিংয়ের পাহাড়ি এলাকা। যেখানে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ৩ ডিগ্রি সেলসিয়াসে। দার্জিলিং শহরে এ দিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪.৮ ডিগ্রি সেলসিয়াস। রাজ্যের সমতল এলাকায় শীতের দাপট সবচেয়ে বেশি ছিল শ্রীনিকেতনে, যেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৭ ডিগ্রি সেলসিয়াস। এর পরেই রয়েছে কোচবিহার ও বাঁকুড়া। দুই জায়গাতেই তাপমাত্রা নেমেছিল ৮.৯ ডিগ্রি সেলসিয়াসে।
এ ছাড়াও জলপাইগুড়িতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৬ ডিগ্রি, কল্যাণীতে ৯.৮ ডিগ্রি, বহরমপুরে ১০.২ ডিগ্রি এবং মেদিনীপুরে ১১.১ ডিগ্রি সেলসিয়াস। এদিকে কলকাতায় বুধবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস, জানিয়েছে আইএমডি। আজও গতকালের মতই আবহাওয়া থাকার কথা জানিয়েছে হাওয়া অফিস।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us