/indian-express-bangla/media/media_files/2026/01/21/kolkata-weather-update-saraswati-puja-rain-forecast-2026-01-21-11-15-03.jpg)
সরস্বতী পুজোয় বৃষ্টির সম্ভাবনা নিয়ে কী জানালো হাওয়া অফিস?
Saraswati Puja Weather Update: সরস্বতী পুজোর আগে কলকাতার আবহাওয়া নিয়ে সাধারণ মানুষের কৌতূহল তুঙ্গে। ঠান্ডা থাকবে নাকি গরম পড়বে, বৃষ্টি হবে কি না! এই সব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মনে। পুজোর দিন কীভাবে কাটবে, তা অনেকটাই নির্ভর করছে আবহাওয়ার ওপর।
উত্তাল সন্দেশখালি, বিডিও অফিসে তুলকালাম, যথেচ্ছ ভাংচুর, তৃণমূলকে নিশানা বিজেপির
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে। ফলে চলতি সপ্তাহে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকবে। সকালে হালকা শীতের আমেজ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কেটে যাবে।
আবহাওয়া দফতর জানাচ্ছে, আপাতত তাপমাত্রা আর খুব একটা নামার সম্ভাবনা নেই। অর্থাৎ শীত বিদায়ের পথে বলেই ইঙ্গিত মিলছে। এই পরিস্থিতিতে সরস্বতী পুজোর দিনে জাঁকিয়ে শীতের সম্ভাবনা কম।
ফেব্রুয়ারি মাসের আবহাওয়া নিয়ে আগেই পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (IMD)। তাদের মতে, দেশের বেশিরভাগ অংশে ফেব্রুয়ারি মাস তুলনামূলক ভাবে উষ্ণ ও শুষ্ক হতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে।
মাঝ আকাশে ভয়ঙ্কর বিপদের মুখে মার্কিন প্রেসিডেন্ট, কোনও মতে বড়সড় বিপদ থেকে রক্ষা পেলেন ট্রাম্প
বৃষ্টি হবে কি না, সেই প্রশ্নও ঘুরছে অনেকের মনে। মাঝেমধ্যেই আকাশে মেঘের দেখা মেলায় বৃষ্টির আশঙ্কা করছেন অনেকে। তবে আলিপুর আবহাওয়া দফতর স্পষ্ট জানিয়ে দিয়েছে, সরস্বতী পুজোর দিনে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
পুজোর দিন পশ্চিমের জেলা বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমানে মনোরম শীতের আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে সামগ্রিক ভাবে দক্ষিণবঙ্গে আগামী চার-পাঁচ দিন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে। সরস্বতী পুজোর দিন তুলনামূলক ভাবে উষ্ণ আবহাওয়াই অনুভূত হবে, সঙ্গে বিভিন্ন জেলায় থাকতে পারে ঘন কুয়াশার প্রভাব।
অবরুদ্ধ শিয়ালদা, চূড়ান্ত দুর্ভোগে নিত্যযাত্রীরা, আশাকর্মীদের বিক্ষোভে রণক্ষেত্র রাজপথ


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us