Kolkata Weather LATEST Update: উধাও ঠান্ডার কনকনে কামড়! সরস্বতী পুজোতেই শুরু শীতের বিদায়? রইল আবহাওয়ার একেবারে লেটেস্ট আপডেট

Kolkata Weather LATEST Update: রাজ্যে বেশ কিছুদিনের হাড়কাঁপানো শীতের পর আপাতত থমকে গেল পারদ পতন। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে....

Kolkata Weather LATEST Update: রাজ্যে বেশ কিছুদিনের হাড়কাঁপানো শীতের পর আপাতত থমকে গেল পারদ পতন। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে....

author-image
IE Bangla Web Desk
New Update
Kolkata Weather LATEST Update: রইল আবহাওয়ার একেবারে লেটেস্ট আপডেট

জানুন আবহাওয়ার একেবারে লেটেস্ট আপডেট

Kolkata Weather LATEST Update: রাজ্যে বেশ কিছুদিনের হাড়কাঁপানো শীতের পর আপাতত থমকে গেল পারদ পতন। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে ধীরে ধীরে বাড়তে শুরু করবে তাপমাত্রা। ভোরের দিকে কুয়াশার দাপট থাকবে।  আগামী দু’দিনে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলেই পুর্বাভাস। ফলে আপাতত শীতের কনকনে ভাব থেকে কিছুটা স্বস্তি পেতে চলেছেন রাজ্যবাসী। 

Advertisment

আরও পড়ুন- কাঁটা দিয়ে কাঁটা তোলার চেষ্টা? দু’দশক পর ফের সিঙ্গুরকে ঘিরেই ঘুরে দাঁড়াতে মরিয়া বিজেপি 

২৩ জানুয়ারি সরস্বতী পুজো। তার আগে কলকাতা ও দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও বাড়ার ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। আলিপুর সূত্রে জানা গিয়েছে, আগামী দু’দিনে তাপমাত্রা ২–৩ ডিগ্রি বাড়ার পর মঙ্গলবারের পর আরও প্রায় ২ ডিগ্রি পারদ চড়তে পারে। অর্থাৎ এবছর সরস্বতী পুজোর সময় শহরবাসীকে তেমন ঠান্ডার কাঁপুনি সহ্য করতে হবে না। যদিও আগামী সপ্তাহে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শনিবার রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রার নিরিখে উত্তরবঙ্গে দার্জিলিঙে পারদ নেমেছিল প্রায় ৩.৫ ডিগ্রি সেলসিয়াসে। তবে দক্ষিণবঙ্গেও শীতের দাপট কম নয়। শান্তিনিকেতনে পারদ ১০ ডিগ্রির নিচে নেমে গিয়েছে। বাঁকুড়া ও কল্যাণীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। কলকাতা ও সংলগ্ন এলাকায় তাপমাত্রা ঘোরাফেরা করছে ১২ থেকে ১৩ ডিগ্রির আশপাশে। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৪ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ২৪ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন- মাধ্যমিকে ইতিহাসে নম্বর তোলা নিয়ে টেনশন? ঝটপট জানুন এই সিক্রেট টিপস, সহজেই হবে বাজিমাত 

এদিকে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় কুয়াশার সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। রবিবার ও সোমবার ভোরে ঘন কুয়াশা দেখা যেতে পারে। দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি এবং উত্তর ২৪ পরগনায় কুয়াশার প্রভাব বেশি থাকার আশঙ্কা রয়েছে।

আবহাওয়াবিদদের মতে, পরপর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই তাপমাত্রার ওঠানামা। শুক্রের পর সোমবার আরও একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝার সম্ভাবনা রয়েছে। এই কারণেই রাজ্যে তাপমাত্রা বাড়ছে। ২৩ থেকে ২৯ জানুয়ারির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা আরও প্রায় ২ ডিগ্রি বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

আরও পড়ুন- SIR-শুনানিরতে ডাক পেলেন দাপুটে তৃণমূল বিধায়ক, নোটিশ হাতে পেতেই কমিশনকে তুলোধোনা

weather Alipore Weather Office Alipur weather Office Bengal Weather Bengal Weather Forecast Bengal weather update today Bengal Weather Update