রাত থেকেই আসল খেলা শুরু, ফের ১০ ডিগ্রিতে নামবে জেলার পারদ, বইবে কনকনে হাওয়া, লেপ-কম্বলে ঢাকবে বঙ্গবাসী

ফেব্রুয়ারির শুরুতেই ফের বদলাচ্ছে আবহাওয়া। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যজুড়ে ফিরছে শীতের আমেজ। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী কয়েক দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে

ফেব্রুয়ারির শুরুতেই ফের বদলাচ্ছে আবহাওয়া। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যজুড়ে ফিরছে শীতের আমেজ। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী কয়েক দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
দার্জিলিং তাপমাত্রা, দার্জিলিং শীত, দার্জিলিং ওয়েদার আপডেট, পশ্চিমবঙ্গ আবহাওয়া, আলিপুর আবহাওয়া দফতর, শৈত্যপ্রবাহ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ঠান্ডা, কালিম্পং তাপমাত্রা, কলকাতা তাপমাত্রা, Bengal weather, Darjeeling temperature, cold wave West Bengal, IMD weather update, Kalimpong temperature, Kolkata cold, Shillong weather, West Bengal dry weather

দার্জিলিংয়ে হুড়মুড়িয়ে পারদ পতন, কলকাতায় একধাক্কায় তাপমাত্রা অনেকটাই কমল

ফেব্রুয়ারির শুরুতেই ফের বদলাচ্ছে আবহাওয়া। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যজুড়ে ফিরছে শীতের আমেজ। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী কয়েক দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে। আচমকা এই আবহাওয়ার বদলে খানিকটা অবাক হয়েছেন সাধারণ মানুষ।

Advertisment

আরও পড়ুন-দেশের ইতিহাসে বিরল নজির গড়ার পথে মমতা, চতুর্থবার ভোটে জিতলেই শীর্ষে 'বাংলার অগ্নিকন্যা' 

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। একইভাবে জেলাগুলিতেও তাপমাত্রা নেমে এসেছে প্রায় ১২-১৪ ডিগ্রির কাছাকাছি। এদিন বাঁকুড়া, শ্রীনিকেতনের পারদ নেমেছে ১১ ডিগ্রিতে। জলপাইগুড়ি, কোচবিহারের তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস।

Advertisment

আবহাওয়াবিদদের মতে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যে কিছুটা মেঘ ঢুকেছে। এই মেঘ কেটে গেলেই ফের তাপমাত্রা আরও নামতে পারে। আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় রাতের তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়া জেলায় ধীরে ধীরে তাপমাত্রা ১০ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে।

আরও পড়ুন-শেষ দিনেও উত্তপ্ত বিধানসভা, সংখ্যালঘু মন্তব্যে অগ্নিমিত্রার বিরুদ্ধে আনা হল নিন্দা প্রস্তাব

শীতের প্রভাব মূলত সন্ধ্যা থেকে রাতের দিকেই বেশি অনুভূত হবে বলে জানানো হয়েছে। তবে শীত বাড়লেও আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের জেলাগুলি শুষ্কই থাকবে।

উত্তরবঙ্গেও বজায় থাকবে শীতের দাপট। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, মালদহ এবং উত্তর দিনাজপুর জেলাগুলিতে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাস। আজ, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। শীতের আমেজ বাড়ল জেলাগুলিতেও।

আরও পড়ুন- এসআইআর বিতর্কে 'বিস্ফোরক'শুভেন্দু, মাইক্রো অবজারভারের স্বাক্ষর জাল, মুখ্যমন্ত্রী-মুখ্যসচিবকে কাঠগড়ায় তুললেন বিরোধী দলনেতা

weather winter