/indian-express-bangla/media/media_files/2025/01/04/BqFvCiNeLauSvbvPggVc.jpg)
West Bengal Weather Forecast: শহর থেকে জেলা, ঠান্ডার জমাটি মেজাজ সর্বত্র।
Makar Sankranti weather: নতুন সপ্তাহের শুরুতেই ফের কামব্যাক শীতের। রবিবার কলকাতার পারদ উঠেছিল ১৫ ডিগ্রিতে। কিন্তু সোমবার ভোরে ফের একবার ঠান্ডার দাপট বাড়ল মহানগরীতে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২.৪ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি কম। প্রশ্ন উঠছে, এই ঠান্ডার রেশ কতদিন থাকবে? মকর সংক্রান্তিতে কি আরও বাড়বে শীত? সেই ইঙ্গিতই দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, নতুন করে ফের একবার গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে নামবে। অর্থাৎ মকর সংক্রান্তির সময় দক্ষিণবঙ্গ জুড়ে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা প্রবল। আগামী কয়েকদিন ভোর ও সকালের দিকে একাধিক জেলায় কুয়াশার দাপট দেখা যাবে।
আরও পড়ুন- Samir Putotundu Death: “নিজের কাউকে হারালাম”, সমীর পুততুণ্ডের মৃত্যুতে মমতার আবেগঘন বার্তা
বেলা বাড়লে রোদের তেজে সেই কুয়াশা কেটে যাবে। আপাতত রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। এই পরিস্থিতি অন্তত আগামী পাঁচ দিন বজায় থাকবে বলে পূর্বাভাস।
কলকাতা ওয়েদার আপডেট
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরের মতে, উত্তর দিকের হাওয়ার প্রভাব আপাতত বজায় থাকবে। ফলে চলতি সপ্তাহ জুড়েই মহানগরীতে শীতের মেজাজ থাকবে জোরালো। ভোর ও রাতে ঠান্ডার অনুভূতি বাড়বে। যদিও আগামী কয়েক দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।
আরও পড়ুন-“ভবানীপুরে মমতাকে হারিয়ে প্রাক্তন করবই", শুভেন্দুর আগুনে হুঙ্কারে তোলপাড় রাজ্য-রাজনীতি
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গ জুড়ে জমাটি ঠান্ডার দাপট অব্যাহত। দার্জিলিং জেলায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। কালিম্পংয়ে কনকনে ঠান্ডা। জলপাইগুড়ি, কোচবিহার-সহ উপরের দিকের জেলাগুলিতেও শীতের মেজাজ প্রবল। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই পূর্বাভাস।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us