Kolkata Weather Updates: সোম থেকেই বঙ্গে পারদ পতন, বইবে প্রবল ঠান্ডার শীতল স্রোত, ফের হাড় কাঁপবে কলকাতার

Kolkata Winter Updates: টানা কয়েক দিনের শীতের দাপটের পর শনিবার থেকে কলকাতায় শীত কিছুটা হলেও কমেছে। রবিবার ছুটির সকালে গোটা বাংলায় শীতের আমেজ বজায় থাকলেও আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর।

Kolkata Winter Updates: টানা কয়েক দিনের শীতের দাপটের পর শনিবার থেকে কলকাতায় শীত কিছুটা হলেও কমেছে। রবিবার ছুটির সকালে গোটা বাংলায় শীতের আমেজ বজায় থাকলেও আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর।

author-image
IE Bangla Web Desk
New Update
Weather Update, Weather Forecast, Todays Weather, Kolkata Weather, West Bengal Weather Today, আবহাওয়ার পূর্বাভাস, আজকের আবহাওয়ার খবর

Bengal Weather Update: জেলায়-জেলায় শীতের আমেজ

Kolkata Winter Updates: টানা কয়েক দিনের শীতের দাপটের পর শনিবার থেকে কলকাতায় শীত কিছুটা হলেও কমেছে। রবিবার ছুটির সকালে গোটা বাংলায় শীতের আমেজ বজায় থাকলেও আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। 

Advertisment

ফের রাজ্যে SIR-এর জেরে মৃত্যু BLO-র! শুনানির নোটিশ পেয়ে মানসিক চাপে রিষড়ায় প্রবীণের মৃত্যতে তোলপাড় 

দক্ষিণবঙ্গে তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে সেই সঙ্গে কুয়াশার দাপটও বাড়বে। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টি এবং পাহাড়ি এলাকায় তুষারপাতের সম্ভাবনার কথাও জানানো হয়েছে। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের প্রায় সমান। এর আগে পরপর পাঁচ দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচেই ছিল। তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন সোমবার থেকেই ফের তাপমাত্রা নামতে শুরু করবে।

শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে প্রায় ১.৭ ডিগ্রি কম। হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, আরও একদিন তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে আগামী সপ্তাহের শুরু থেকেই ফের নিম্নমুখী হবে পারদ। 

আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, এর আগে গত রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় মাত্র ০.২ ডিগ্রি বেশি। এরপর থেকেই টানা কয়েক দিন দফায় দফায় পারদ নেমে গিয়েছিল।আবহাওয়াবিদরা জানিয়েছেন, পশ্চিমী ঝঞ্ঝার কারণেই শীতের এই ছন্দপতন। সোমবারের মধ্যেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কেটে যাবে এবং ফের উত্তরের হাওয়া সক্রিয় হবে। এর জেরে সোমবার থেকে বুধবারের মধ্যে ধীরে ধীরে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে বলে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে। 

রাত থেকে খেলা শুরু, সাময়িক বিরতি কাটিয়ে দুর্দান্ত ফর্মে শীত, কলকাতায় ফের জমাটি ঠান্ডা, পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহের মাঝামাঝি নাগাদ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে ১৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে যেতে পারে। যদিও প্রবল শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই, তবে ভোরের দিকে শীতের কামড় যথেষ্টই অনুভূত হবে।

উল্লেখ্য, চলতি শীতে ইতিমধ্যেই তাপমাত্রার বড় পতন দেখা গেছে। নববর্ষের আগের রাতে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১১ ডিগ্রি সেলসিয়াসে, যা এই মরসুমের সর্বনিম্ন। ১ জানুয়ারি পারদ ছিল ১১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা গত ১৫ বছরে সবচেয়ে ঠান্ডা নববর্ষের দিন হিসেবে নথিভুক্ত হয়েছে। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়ে ১৩.১ ডিগ্রি হলেও তা তখনও স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি কম ছিল। শনিবার সামান্য উষ্ণতা বাড়লেও, জানুয়ারির প্রথমার্ধ জুড়ে কলকাতায় শীতের প্রভাব বজায় থাকবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

দীপু চন্দ্র দাসের পর ফের হিন্দু যুবকের গায়ে আগুন, মৃত্যুতে প্রশ্নের মুখে ইউনূস, কড়া নিন্দা বঙ্গ বিজেপির 

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশার দাপট দেখা যেতে পারে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সহ বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। বীরভূম ও সংলগ্ন কিছু জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। 

আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবারও কুয়াশার দাপট বজায় থাকতে পারে। দার্জিলিং ও কালিম্পং সহ চারটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি সান্দাকফু-সহ উঁচু পাহাড়ি এলাকায় তুষারপাতের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না হাওয়া অফিস। পাহাড়ি অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে, আর সমতলের জেলাগুলিতে তা ৯ থেকে ১৪ ডিগ্রির আশেপাশে থাকবে বলে জানানো হয়েছে।

পুলিশ প্রশাসন কী করছিল? সি. মুরুগনের উপর হামলার ঘটনায় কড়া কমিশন, চেয়ে পাঠানো হল অ্যাকশন টেকেন রিপোর্ট

Alipore Weather Office Alipur weather Office Kolkata Weather