Kolkata Weather Updates: শীতের ছন্দপতন! সরস্বতী পুজোর সকালে কপালে ঘাম জমবে? জানুন লেটেস্ট ওয়েদার আপডেট

Kolkata Weather Updates: কলকাতা ও দক্ষিণবঙ্গে শীতের আমেজ থাকলেও ধীরে ধীরে বদলাচ্ছে আবহাওয়ার ছবি। বৃহস্পতিবার সকালে শহর কলকাতায় শীতল হাওয়ার সঙ্গে ঘন কুয়াশা লক্ষ্য করা গিয়েছে ।

Kolkata Weather Updates: কলকাতা ও দক্ষিণবঙ্গে শীতের আমেজ থাকলেও ধীরে ধীরে বদলাচ্ছে আবহাওয়ার ছবি। বৃহস্পতিবার সকালে শহর কলকাতায় শীতল হাওয়ার সঙ্গে ঘন কুয়াশা লক্ষ্য করা গিয়েছে ।

author-image
IE Bangla Web Desk
New Update
Kolkata weather update, Kolkata weather today, West Bengal weather, South Bengal weather, North Bengal weather, Kolkata winter weather, Kolkata fog weather, Bengal weather news, Saraswati Puja weather, Alipore Met Office, Kolkata temperature today, winter fading in Kolkata, cold morning Bengal, Kolkata weather forecast

সরস্বতী পুজোয় কেমন থাকবে শহরের আবহাওয়া?

Kolkata Weather Updates: কলকাতা ও দক্ষিণবঙ্গে শীতের আমেজ থাকলেও ধীরে ধীরে বদলাচ্ছে আবহাওয়ার ছবি। বৃহস্পতিবার সকালে শহর কলকাতায় শীতল হাওয়ার সঙ্গে ঘন কুয়াশা লক্ষ্য করা গিয়েছে । সরস্বতী পুজো শুক্রবার হওয়ায় অনেকের মনেই প্রশ্ন এই ঠান্ডা ও কুয়াশাচ্ছন্ন আবহাওয়া কি আরও কয়েকদিন থাকবে?

Advertisment

চলতি মাসের শেষেই রাজ্যে আসছেন নীতিন নবীন, খতিয়ে দেখবেন ভোট প্রস্তুতি, বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে হাইভোল্টেজ বৈঠক 

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’দিনের মধ্যে দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। আপাতত রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়ার সঙ্গে ভোরের দিকে হালকা কুয়াশা দেখা যাবে বলে পূর্বাভাস।

আবহাওয়াবিদদের মতে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরের ঠান্ডা হাওয়া বাধাপ্রাপ্ত হওয়ায় দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা ইতিমধ্যেই ঊর্ধ্বমুখী। বুধবার উলুবেড়িয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য বেশি হওয়ায় দিনের বেলা গরমের অনুভূতি আরও স্পষ্ট হচ্ছে।

২১ বছরের হৃতিকার সঙ্গে সাতপাক হিরণের! ডিভোর্স বিতর্কে বিধায়কের রাজনৈতিক ভবিষ্যৎ কি বিশ বাঁও জলে?

কলকাতা শহরে এখন আর কড়া শীতের আমেজ নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। ঘন কুয়াশার কোনও সতর্কতা জারি করা হয়নি, কেবল হালকা কুয়াশার সম্ভাবনার কথা বলা হয়েছে। সকাল ও সন্ধ্যায় কিছুটা শীতের অনুভূতি থাকলেও দিনের বেলায় শীত কার্যত বিদায় নিচ্ছে। আগামী কয়েক দিনে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়ায় বড় কোনও পরিবর্তন নেই। পাহাড়ি এলাকায় তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। সমতলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা।

SIR শুনানির নোটিস পেতেই মাটিতে লুটিয়ে পড়লেন বৃদ্ধ, হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই সব শেষ

কলকাতার তাপমাত্রার কথা বলতে গেলে, বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি বেশি। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৪৬ থেকে ৯২ শতাংশ।

Bengal Weather Update Bengal Weather Alipore Weather Office weather kolkata