/indian-express-bangla/media/media_files/2026/01/06/weather-2026-01-06-11-07-06.jpg)
Kolkata cold wave: শীতের কামড়ে জবুথবু বাংলা! এই ছবিটি AI প্রযুক্তি দ্বারা নির্মিত।
Cold wave alert Bengal: হাড়-মজ্জায় কাঁপুনি ধরাচ্ছে তুমুল ঠান্ডার সুনামি। বছরের শুরুতেই ভয়াল শীতে কাবু তিলোত্তমা কলকাতা। মঙ্গলবার ভোরে শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১০.২ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৩ বছরের মধ্যে এটাই কলকাতার সবচেয়ে শীতল জানুয়ারি। চলতি মরশুমে আজই কলকাতায় সবচেয়ে ঠান্ডা দিনের রেকর্ড তৈরি হয়েছে।
শুধু কলকাতা নয়, পাল্লা দিয়ে পারদ পতন হয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতেও। কনকনে ঠান্ডায় জবুথবু অবস্থা বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া-সহ একাধিক জেলার বাসিন্দাদের। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতেও ভয়াল শীতের দাপট, পাহাড়বাসীর জীবন কার্যত স্তব্ধ।
আরও পড়ুন- West Bengal news live updates: SIR-এর নামে হেনস্থার অভিযোগ, সুপ্রিম কোর্টে মামলা তৃণমূলের
এক নজরে আজ মঙ্গলবার রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা (ডিগ্রি সেলসিয়াসে)
আসানসোল: ৮.৮
অশোকনগর: ৮.৪
বহরমপুর: ৯.০
বাঁকুড়া: ৭.৮
বিষ্ণুপুর: ৭.৮
বর্ধমান: ৭.২
কোচবিহার: ৯.১
দার্জিলিং: ৩.২
ডায়মন্ড হারবার: ৯.৪
আরও পড়ুন-Vande Bharat: নতুন বছরে বড় উপহার রেলের, বাংলায় এল দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন, রুট জানেন?
দিঘা: ৯.৮
কালিম্পং: ৯.০
কলকাতা: ১০.২
কৃষ্ণনগর: ৮.০
মালদা: ৯.৭
মুর্শিদাবাদ: ৭.৪
পুরুলিয়া: ৯.৪
শিলিগুড়ি: ৮.৮
শ্রীনিকেতন: ৬.২
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই তীব্র ঠান্ডা থেকে আপাতত স্বস্তির কোনও সম্ভাবনা নেই। আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গ জুড়ে জোরালো শীতের স্রোত অব্যাহত থাকবে। একইসঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঠান্ডার দাপট বজায় থাকবে।
আবহাওয়াবিদদের মতে, দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনাও প্রবল হয়ে উঠেছে। সব মিলিয়ে আরও কয়েক দিন কনকনে শীতেই কাটতে চলেছে বাংলাবাসীর দিন-রাত।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us