West Bengal news live Updates: বাংলাদেশে হিন্দু যুবক খুনে কলকাতায় প্রতিবাদের 'আগুন'! বেক বাগানে ধুন্ধুমার-কাণ্ড

West Bengal News Live Updates 23 December 2025: কলকাতা ও পশ্চিমবঙ্গের সর্বশেষ লাইভ আপডেট। ব্রেকিং নিউজ, রাজ্য ও শহরের খবর, রাজনীতি, আবহাওয়া ও অন্যান্য ঘটনার সরাসরি খবর পেতে এখানে থাকুন।

West Bengal News Live Updates 23 December 2025: কলকাতা ও পশ্চিমবঙ্গের সর্বশেষ লাইভ আপডেট। ব্রেকিং নিউজ, রাজ্য ও শহরের খবর, রাজনীতি, আবহাওয়া ও অন্যান্য ঘটনার সরাসরি খবর পেতে এখানে থাকুন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
West Bengal news live,  Kolkata news live updates  ,Latest news Kolkata today  ,West Bengal breaking news,  Kolkata live news feed  ,Bengal news headlines live  ,West Bengal current news  ,Kolkata city news updates,  Live news West Bengal today , Kolkata news portal live,পশ্চিমবঙ্গ সংবাদ লাইভ  ,কলকাতা সংবাদ লাইভ আপডেট , আজকের কলকাতা খবর  ,পশ্চিমবঙ্গ ব্রেকিং নিউজ  ,কলকাতা লাইভ নিউজ হেডলাইন  ,বাংলা খবর লাইভ আপডেট  ,কলকাতা আজকের খবর  ,পশ্চিমবঙ্গ সাম্প্রতিক সংবাদ  ,কলকাতা শহর সংবাদ লাইভ  ,লাইভ কলকাতা নিউজ

News in Bengal Live: গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।

Latest news Kolkata today:বাংলাদেশে এক হিন্দু যুবককে খুনের ঘটনার প্রতিবাদে এপারে কলকাতায় আছড়ে পড়ল বিক্ষোভের ঢেউ। মঙ্গলবার কলকাতার বেক বাগান এলাকায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দফতরের সামনে হিন্দুত্ববাদী সংগঠনের ডাকে ব্যাপক বিক্ষোভ ও মিছিল অনুষ্ঠিত হয়। 

Advertisment

বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন, যার ফলে এলাকায় কার্যত ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয়। 

ওপার বাংলায় হিন্দু যুবক হত্যার প্রতিবাদে বিক্ষোভকারীরা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে স্লোগান তোলেন এবং ঘটনার তীব্র নিন্দা জানান। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।

এদিকে,নদিয়ার হাঁসখালিতে নাবালিকাকে ধর্ষণ করে খুনে ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ। তিনজনের যাবজ্জীবন সাজার নির্দেশ রানাঘাট আদালতের। তৃণমূল নেতা ছেলে সহ তিনজনের যাবজ্জীবন সাজা। যাবজ্জীবন সাজা তৃণমূল নেতার ছেলে সোহেল গয়ালি, প্রভাকর পোদ্দার ও রঞ্জিত মল্লিকের। তৃণমূলের তৎকালীন পঞ্চায়েত সদস্য সমরেন্দ্র গয়ালির পাঁচ বছর সাজা।

আরও পড়ুন- West Bengal Weather: কলকাতা থেকে পাহাড়, সর্বত্র শীতের প্রবল দাপট, বড়দিনের আগে আরও নামবে পারদ?

এরই মধ্যে ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কে নতুন উত্তেজনা দেখা দিয়েছে। দিল্লিতে বাংলাদেশের ভিসা কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা। পাশাপাশি সব ধরনের কনস্যুলার পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণা করা হয়েছে। 

আরও পড়ুন-Kolkata Metro: বড়দিনে ঘোরাঘুরির প্ল্যান? মেট্রোর স্পেশাল সার্ভিস, জানুন কোন লাইনে কতক্ষণ চলবে ট্রেন

সোমবার বাংলাদেশ হাই কমিশনের তরফে জানানো হয়েছে, “অনিবার্য কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দিল্লির ভিসা কেন্দ্র এবং সংশ্লিষ্ট সব পরিষেবা বন্ধ থাকবে।”

এদিকে বড়দিনের আগেই রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত পড়তে শুরু করেছে। কলকাতা থেকে পাহাড়, উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঠান্ডার দাপট বাড়ছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

আরও পড়ুন-পাশের ঘর থেকে স্বামীর গোঙ্গানির আওয়াজ, ছুটে এলেন স্ত্রী, যা দেখলেন কল্পনারও বাইরে

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বড়দিনের আগেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। ফলে বড়দিনে রাজ্যজুড়ে কনকনে ঠান্ডা অনুভূত হওয়ার সম্ভাবনা প্রবল।

  • Dec 23, 2025 13:38 IST

    West Bengal News Live Updates: ভোটার তালিকা সংশোধনে বড় ধাক্কা?

    পশ্চিমবঙ্গে ভোটারদের বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার খসড়া তালিকা ইতিমধ্যেই প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এবার শুরু হতে চলেছে শুনানি পর্ব। আগামী ২৭ ডিসেম্বর থেকে রাজ্যজুড়ে ভোটারদের শুনানি প্রক্রিয়া শুরু করবে নির্বাচন কমিশন।



  • Dec 23, 2025 13:37 IST

    WB News Live: সুন্দরবনে ম্যানগ্রোভ ধ্বংসের অভিযোগ

    সুন্দরবনের পরিবেশ ধ্বংসের অভিযোগ ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলি ব্লকে। কুলতলি ব্লকের মৈপিঠ বৈকুন্ঠপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গঙ্গার ঘাট এলাকায়, ঠাকুরান নদীর চরে প্রায় ৪০ থেকে ৫০ বিঘা নদীর চর জুড়ে ম্যানগ্রোভ কেটে মাছের ভেড়ি বা পার্ক তৈরির জন্য জমি পরিষ্কার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।



  • Dec 23, 2025 13:36 IST

    West Bengal News Live Updates: জমাটি উৎসবে রঙিন সমুদ্র নগরী দিঘা

    বড়দিন ও বর্ষবরণকে কেন্দ্র করে সৈকতনগরী দীঘায় এবার বাড়তি উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। নতুন বছরের আগমনে নতুন রূপে সেজে উঠছে সৈকত সুন্দরী দিঘা। টানা উইকেন্ড থাকায় এবার সমুদ্র সৈকতে পর্যটকদের ঢল নামবে বলেই আশাবাদী হোটেল মালিকরা।



  • Dec 23, 2025 13:35 IST

    West Bengal news Live Updates: ভিসা ও কনস্যুলার সেবা সাময়িক বন্ধ

    ‘অনিবার্য কারণ’-এর উল্লেখ করে দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনে সাময়িকভাবে সমস্ত কনস্যুলার ও ভিসা পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার বাংলাদেশ হাই কমিশনের তরফে জারি করা একটি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।



  • Dec 23, 2025 13:34 IST

    Kolkata News Live: তৃণমূলের প্রতিনিধি দল আজ নির্বাচন কমিশনের দপ্তরে

    আজ বিকেল ৩টায় চিফ ইলেক্টোরাল অফিসার (বিবিদি বাগ)-এর দফতরে তৃণমূলের ৫ সদস্যের প্রতিনিধি দল পৌঁছাবে।দলটিতে থাকবেন, শ্রীমতি চন্দ্রিমা ভট্টাচার্য, পুলক রায়,ডঃ শশী পাঁজা, পার্থ ভৌমিক, বাপি হালদার। তৃণমূলের এই প্রতিনিধি দলটি নির্বাচনী বিষয়ক বিভিন্ন আলোচনা ও সমন্বয় নিয়ে অফিসের সঙ্গে বৈঠক করবেন।



  • Dec 23, 2025 10:17 IST

    Kolkata News Live Updates: ভয়ঙ্কর দূষণের গ্রাসে দিল্লি!

    মঙ্গলবার সকালে রাজধানী দিল্লিতে বাতাসের মানের মারাত্মকভাবে অবনতি হয়েছে। এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ‘Hazardous’ বা বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে এবং নাগরিকদের স্বাস্থ্যের ওপর গুরুতর প্রভাব ফেলেছে। সকাল ৮টায় অফিসিয়াল তথ্য অনুযায়ী AQI ৪১৩ রেকর্ড করা হয়েছে। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড (CPCB) জানিয়েছে, দিল্লি এবং ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নের (NCR) বিভিন্ন অংশে বাতাসের মান ‘Severe’ পর্যায়ে পৌঁছেছে, যেখানে অনেক এলাকায় তীব্র দূষণ রেকর্ড করা হয়েছে।



  • Dec 23, 2025 09:39 IST

    West Bengal News Live: বড়দিনের আগে আরও নামবে পারদ?

    বড়দিনের আগেই রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত। উত্তর থেকে দক্ষিণ, সব জেলাতেই ঠান্ডার দাপট ক্রমশ বাড়ছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এমনকি, কলকাতার তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রশ্ন উঠছে, তবে কি এবার বড়দিনে রেকর্ড শীতে কাঁপবে বাংলা?

    বিস্তারিত পড়ুন- West Bengal Weather: কলকাতা থেকে পাহাড়, সর্বত্র শীতের প্রবল দাপট, বড়দিনের আগে আরও নামবে পারদ?



  • Dec 23, 2025 09:39 IST

    Kolkata News Live Updates: বড়দিনে মেট্রোর স্পেশাল সার্ভিস

    বড়দিন উপলক্ষে কলকাতা মেট্রো যাত্রীদের জন্য সুখবর। আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) ব্লু লাইন ও গ্রিন লাইনে বিশেষ মেট্রো পরিষেবা চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেলওয়ে।

    বিস্তারিত পড়ুন- Kolkata Metro: বড়দিনে ঘোরাঘুরির প্ল্যান? মেট্রোর স্পেশাল সার্ভিস, জানুন কোন লাইনে কতক্ষণ চলবে ট্রেন



  • Dec 23, 2025 09:38 IST

    West Bengal News Live Updates: ব্যবসায়ীকে কুপিয়ে খুনের অভিযোগ

    বাড়িতে ঢুকে এক কাপড় ব্যবসায়ীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠলো দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় দুই প্রতিবেশীর মদত থাকতে পারে বলে পুলিশকে অভিযোগে জানিয়েছেন মৃতের পরিবার। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানার কেবিএস ছোট কামাত এলাকায়। বাড়ির লোকেদের চিৎকার শুনে ছুটে আসেন আশেপাশের লোকজন। এরপর ঘটনার খবর পেয়ে তদন্তে পৌঁছায় কালিয়াচকের এসডিপিও ফয়জাল রাজা। পুলিশ এখনও পর্যন্ত এই খুনের ঘটনায় তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। 



  • Dec 23, 2025 09:37 IST

    Tripura News Live Updates: বন্ধ ভিসা পরিষেবা!

    পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের আভ্যন্তরীণ অস্থিরতা, সেদেশের সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার, ভারতবর্ষের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর নিরাপত্তার ওপর হুমকি, উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্য অথবা সেভেন সিস্টার্স দখল করে নেবার হুমকি, বাংলদেশে ভারতের দূতাবাসের সামনে হামলা হুজ্জতি ইত্যাদির প্রেক্ষিতে ত্রিপুরাসহ বিভিন্ন রাজ্যে  প্রবল প্রতিবাদের ঝড় বয়ে গেছে গত ক'দিন ধরে। 

    বিস্তারিত পড়ুন- ১৬ লক্ষ উদ্বাস্তুকে আশ্রয় দেওয়া ত্রিপুরার প্রতিও আজ হুমকির সুর! ইতিহাস ভুলছে ঢাকা?



  • Dec 23, 2025 09:37 IST

    Tripura News Live Updates: ত্রিপুরার প্রতিও আজ হুমকির সুর বাংলাদেশের

    একমাত্র আসাম এবং মিজোরামের মধ্য দিয়ে ভারতীয় মূল ভূখণ্ডের সাথে যুক্ত। বাংলাদেশের সাথে ৮৫৬ কিমি আন্তর্জাতিক সীমানা রয়েছে ত্রিপুরায়; তার অধিকাংশ জায়গায় কাঁটাতারের বেড়া থাকলেও কিছু বিক্ষিপ্ত জায়গায় এখনো স্থানীয় সমস্যার কারণে কাঁটাতারের বেড়া দেয়া সম্ভব হয়নি। ১৯৭১ সালের বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় বিশাল সংখ্যক উদ্বাস্তু সাবেক পূর্ব পাকিস্তান থেকে এসে আশ্রয় নিয়েছিল ত্রিপুরায়। তৎকালীন সময়ে মাত্র ১৫ লক্ষ লোকের বসবাস ছিল ত্রিপুরায়, কিন্তু আশ্রয় মিলেছিল ১৬ লক্ষ উদ্বাস্তু শরণার্থীর। যুদ্ধের শেষভাগে বাস্তবত: পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে বাংলাদেশী মুক্তিযোদ্ধাদের যুদ্ধের অস্থায়ী কেন্দ্র হয়ে উঠেছিল আগরতলা শহর।

    বিস্তারিত পড়ুন- বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে উত্তাল ত্রিপুরা, বন্ধ ভিসা পরিষেবা!



kolkata news Bengali News Today news in west bengal west bengal latest news Bangladesh Crisis SIR Breaking news Bihar Election news in bengali