West Bengal News : 'অধীরকে হারানো আমাদের মস্ত ভুল', ভোটের মুখে অনুশোচনার সুর হুমায়ুনের গলায়!

West Bengal News Updates 14 february 2026: ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আতঙ্ক? SIR শুনানি নিয়ে বড় খবর। নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপ ও সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের মাঝে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত।

West Bengal News Updates 14 february 2026: ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আতঙ্ক? SIR শুনানি নিয়ে বড় খবর। নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপ ও সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের মাঝে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Kolkata live news, West Bengal voter list deletion, SIR electoral rolls 2026, Mohun Bagan vs Kerala Blasters ISL, ED coal scam Bengal, Mamata Banerjee vs ECI, Shaan concert Kolkata, Valentine's Day Kolkata events,কলকাতা আজকের খবর,  পশ্চিমবঙ্গ ভোটার তালিকা ২০২৬,  এসআইআর শুনানি আপডেট,  মোহনবাগান বনাম কেরালা ব্লাস্টার্স আইএসএল,শান লাইভ কনসার্ট কলকাতা,ভ্যালেন্টাইনস ডে ২০২৬ কলকাতা,  তৃণমূল বনাম নির্বাচন কমিশন,পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬ আপডেট

News in Bengal : গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।

Kolkata News Updates: ২৪-এর লোকসভা নির্বাচনে বহরমপুরের গড়ে কংগ্রেসের বর্ষীয়ান নেতা অধীর রঞ্জন চৌধুরীর পরাজয় ছিল রাজ্য রাজনীতির বড় চমক। কিন্তু বিধানসভা ভোটের মুখে সেই জয় নিয়েই এবার চরম অনুশোচনা প্রকাশ করলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর।

Advertisment

 এক সময় অধীরকে হারাতে কোমর বেঁধে ময়দানে নামা হুমায়ুন আজ বলেন, "ইউসুফ পাঠান জেতার পর এখানে আসেই না। মানুষ তাঁর দেখাই পায় না। এক জন পাঁচবারের সাংসদকে (অধীর চৌধুরী) হারিয়ে মানুষ ভুল করেছে, আর ইউসুফকে জেতানোর জন্য আমরাও ভুল করেছি।" তাঁর এই বিস্ফোরক মন্তব্য মুর্শিদাবাদ জেলা রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন- Inspiration story: অভাবের দিনে ছিল না মাথা গোঁজার ঠাঁই, আজ স্বচ্ছল হতেই অন্যের জন্য নিজের 'স্বপ্ন' ত্যাগ যুবকের!

Advertisment

এদিকে, বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ (DA) নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের আন্দোলনের মাঝেই মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি এবিপি আনন্দকে দেওয়া একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি জানান, রাজ্য সরকার আইনত সমস্ত পথ খতিয়ে দেখছে।

আরও পড়ুন-১৪ ফেব্রুয়ারি: ক্যালেন্ডারের পাতায় ভালোবাসা নয়, আজ বীর জওয়ানদের রক্তে ভেজা এক কালো দিন

 মুখ্যমন্ত্রী বলেন, "সুপ্রিম কোর্টে আমাদের রাস্তা খোলা আছে। শীর্ষ আদালত একটি কমিটি গড়েছে, আমাদেরও একটি কমিটি আছে। বিষয়টি তাঁরাই দেখবেন। আইনত যা সম্ভব হবে, সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।" তাঁর এই মন্তব্যের পর ডিএ জট কাটার আশায় রয়েছেন সরকারি কর্মচারীদের একাংশ।

আরও পড়ুন-‘আনম্যাপড’ ক্যাটাগরির ভোটারদের ভোটার তালিকায় ঢোকাতে ছেয়ে গেছে ভুয়ো ফর্ম? বিস্ফোরক অভিযোগে চোখ কপালে কমিশনের

বসন্তের আমেজ ফুরনোর আগেই রাজ্যে কড়া নাড়ছে তীব্র গরম। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শীত এবার পাকাপাকিভাবে বিদায় নিয়েছে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে।

আরও পড়ুন- মায়ের চক্ষুদান ঘিরে বিতর্ক, অবশেষে জামিন পেলেন আমীরচাঁদ, আই.সির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতা-সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে প্রতিদিন তাপমাত্রা বাড়ছে। মার্চের প্রথম সপ্তাহ থেকেই রাজ্যজুড়ে পুরোদমে গরম পড়ে যাবে। এমনকি মার্চের মাঝামাঝি সময়েই তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি পার করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

  • Feb 14, 2026 11:38 IST

    West Bengal News Live Updates: পুলওয়ামায় শহিদদের শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

    সোশ্যাল মিডিয়া পোস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, "২০১৯ সালের আজকের দিনে পুলওয়ামায় নিহত সাহসী সিআরপিএফ জওয়ানদের আমি আজ শ্রদ্ধা জানাই।"



  • Feb 14, 2026 11:02 IST

    Kolkata News Live: হুঙ্কার মোহনবাগান কোচের

    ICC T20I World Cup 2026: ২০২৬ টি-২০ বিশ্বকাপ আপাতত এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, যেখান থেকে দলগুলো সুপার এইটে নিজেদের আসন পাকা করতে চাইবে। আর কয়েকটি দলের যাত্রা শেষের দিকে এগোতে শুরু করবে। ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার এই টুর্নামেন্টে তিনটে বড় ম্য়াচ খেলা হবে। এই ম্য়াচগুলোর উপর সকলেরই নজর থাকবে। তবে সবথেকে বেশি নজর থাকবে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের মধ্যে আয়োজিত ম্য়াচের উপরে। এই ২ দলের মধ্যে যারাই জয়লাভ করুক না কেন, তারা সুপার এইটে নিজেদের আসন পাকা করে ফেলবে। 



  • Feb 14, 2026 11:01 IST

    India vs Pakistan T20 2026: অভিষেকের এন্ট্রি, আর্শদীপ গেট আউট!

    India vs Pakistan: মঞ্চ একেবারে প্রস্তুত। যাবতীয় উচ্ছ্বাসের বাঁধ আরও একবার ভাঙতে চলেছে। ২০২৬ টি-২০ বিশ্বকাপে (ICC T20I World Cup 2026) যে লড়াই দেখার জন্য সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, এবার রাত পোহালেই শুরু হয়ে যাবে কাউন্টডাউন। ১৫ ফেব্রুয়ারি (রবিবার) কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে। আশা করা হচ্ছে, এই ম্য়াচে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যাবে।



  • Feb 14, 2026 11:01 IST

    Kolkata News Live Updates: শনিবার খেলা হবে তিনটে বড় ম্য়াচ, একটি আবার ইডেন গার্ডেন্সে!

    T20 World Cup 2026 Schedule: হাতে আর একেবারে বেশি সময় বাকি নেই। আগামী শনিবার (১৪ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে ২০২৫-২৬ মরশুমের ইন্ডিয়ান সুপার লিগ (ISL 2025-26)। এই টুর্নামেন্টের প্রথম ম্য়াচেই খেলতে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট। প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স এফসি। প্রথম ম্য়াচ খেলতে নামার আগে শুক্রবার একটি সাংবাদিক বৈঠক করতে এসেছিলেন সবুজ-মেরুন ব্রিগেডের নয়া হেড কোচ সার্জিও লোবেরা (Sergio Lobera)। আর এই বৈঠকে তিনি এমন বেশ কয়েকটি প্রসঙ্গ টেনে এনেছেন, যা শুনে বাগান সমর্থকরা উচ্ছ্বাসে আত্মহারা হয়ে উঠেছেন।



  • Feb 14, 2026 11:01 IST

    T20 World Cup: কোন অঙ্কে বিশ্বকাপের সুপার এইটে উঠবে ভারত?

    India vs Pakistan: চলতি টি-২০ বিশ্বকাপে (ICC T20I World Cup 2026) দুর্দান্ত পারফরম্য়ান্স করছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) তারা নামিবিয়াকে ৯৬ রানে হারিয়ে দিয়েছে। চলতি টি-২০ বিশ্বকাপে এই নিয়ে তারা দ্বিতীয় ম্য়াচে জয়লাভ করল। এবার টিম ইন্ডিয়ার পরবর্তী মিশন হল পাকিস্তানের উপর সার্জিক্যাল স্ট্রাইক। আগামী ১৫ ফেব্রুয়ারি এই ম্য়াচের আয়োজন করা হবে।



  • Feb 14, 2026 10:58 IST

    WB News Live: ইউনুসের নোবেলের অর্ধেক কি তসলিমা বেগমের?

    শান্তিতে নোবেল জয় এবং গ্রামীণ ব্যাংকের সাফল্যের কারিগর হিসেবে বিশ্বজুড়ে ড. মুহাম্মদ ইউনুসের নাম আজ সর্বজনবিদিত। কিন্তু এই সাফল্যের আলোকচ্ছটার আড়ালে কি কোনো অন্ধকার অধ্যায় লুকিয়ে আছে? সম্প্রতি এক চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন সাহিত্যিক তসলিমা নাসরিন। সোশ্যাল মিডিয়ায় পোস্টে তসলিমা দাবি করেছেন, ইউনুস এককভাবে নোবেলের পূর্ণ মর্যাদা ভোগ করলেও, তাঁর সহ-প্রাপক তসলিমা বেগম আজ চরম অবহেলা ও দারিদ্র্যের শিকার।



  • Feb 14, 2026 10:27 IST

    WB News Live Updates: অন্যের জন্য নিজের 'স্বপ্ন' ত্যাগ যুবকের!

    যখন রাজ্যজুড়ে ‘আবাস যোজনা’ বা ‘বাংলার বাড়ি’ প্রকল্পের ঘর পাওয়া নিয়ে স্বজনপোষণ ও দুর্নীতির ভুরিভুরি অভিযোগ সামনে আসছে, ঠিক তখনই এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের যুবক সুব্রত মণ্ডল। নিজের আর্থিক অবস্থার উন্নতি হওয়ায় সরকারি ঘরের প্রথম কিস্তির টাকা সসম্মানে ফিরিয়ে দিয়ে সততার নতুন সংজ্ঞা লিখলেন তিনি।



  • Feb 14, 2026 10:27 IST

    West Bengal News Live: আজ বীর জওয়ানদের রক্তে ভেজা এক কালো দিন

    14 Feb Black Day India: আজ ১৪ ফেব্রুয়ারি। সাত বছর আগে ২০১৯ সালের এই দিনেই ভারতের ইতিহাসে এক কলঙ্কময় ও রক্তক্ষয়ী অধ্যায় রচিত হয়েছিল। জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় এক ভয়াবহ আত্মঘাতী জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিলেন সিআরপিএফ-এর (CRPF) ৪০ জন বীর জওয়ান। আজ সেই আত্মত্যাগের সপ্তম বার্ষিকীতে গোটা দেশ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে সেই বীর সন্তানদের।



  • Feb 14, 2026 10:27 IST

    West Bengal News Live Updates:চোখ কপালে কমিশনের

    ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার সময়সীমা শেষের ঠিক  মুখে পশ্চিমবঙ্গে ‘আনম্যাপড’ ক্যাটাগরির ভোটারদের ঘিরে তীব্র বিতর্ক দানা বেঁধেছে। অভিযোগ উঠেছে, গণনার সময় প্রয়োজনীয় নথি জমা দিতে না পারা ভোটারদের অর্থাৎ যারা আনম্যাপড ভোটার তাদের ভোটার তালিকায় 'অন্তর্ভুক্ত' করতে অননুমোদিত ফর্ম বিভিন্ন জেলায় ঘুরছে। বর্তমানে রাজ্যে প্রায় ৩২ লক্ষ ‘আনম্যাপড’ ভোটার রয়েছেন বলে নির্বাচন দফতর সূত্রে জানা গেছে।



West Bengal News Live Kolkata News Today SIR