আগামীকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গে আবার পারদ পতনের বিরাট সম্ভাবনা, আজ রাত থেকে ফের খেলা শুরু?

মাঘ মাস প্রায় শেষের পথে, আর এর সঙ্গে সঙ্গেই শীতের দাপট কমে আসতে শুরু করেছে। আবহাওয়া বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, রাজ্যে আর জাঁকিয়ে শীত ফেরার সম্ভাবনা নেই।

মাঘ মাস প্রায় শেষের পথে, আর এর সঙ্গে সঙ্গেই শীতের দাপট কমে আসতে শুরু করেছে। আবহাওয়া বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, রাজ্যে আর জাঁকিয়ে শীত ফেরার সম্ভাবনা নেই।

author-image
IE Bangla Web Desk
New Update
Kolkata Weather Update, Bengal Cold Wave, North Bengal Fog Alert, Alipore Weather Office, Kolkata Temperature Drop, Bengal Winter Forecast, Darjeeling Temperature, North Bengal Weather, Kolkata Morning Fog, Bengal Dry Weather, IMD Weather Alert, Kolkata Cold Wave News, Kolkata Latest Weather, West Bengal Weather Today, Kolkata Winter 2025, Fog Warning North Bengal, Kolkata Climate Update

ঠান্ডায় কাঁপছে দার্জিলিং

মাঘ মাস প্রায় শেষের পথে, আর এর সঙ্গে সঙ্গেই  শীতের দাপট কমে আসতে শুরু করেছে। আবহাওয়া বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, রাজ্যে আর জাঁকিয়ে শীত ফেরার সম্ভাবনা নেই। তবে সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের সাতটি জেলায় সকালে ঘন কুয়াশার দাপট দেখা যেতে পারে। উত্তরবঙ্গেও একই ধরনের কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। বিশেষ করে দার্জিলিং অঞ্চলে হালকা বৃষ্টি বা বরফ পড়ার সম্ভাবনা রয়েছে।

Advertisment

আরও পড়ুন- অর্থমন্ত্রী কি মধ্যবিত্তদের প্রত্যাশা পূরণ করবেন? কর ছাড়ের সীমা আরও বাড়বে? বাজেটের আগে জোর জল্পনা     

কলকাতার সর্বশেষ তাপমাত্রা আপডেট অনুযায়ী, শহরের ন্যূনতম তাপমাত্রা আবার বৃদ্ধি পেয়েছে। তবে সপ্তাহান্তে তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে ১–২ ডিগ্রির মধ্যে ওঠানামা করবে। আকাশ মূলত পরিষ্কার থাকবে, তবে সকালে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে শীতের অনুভূতি ক্রমশ কমছে। শুকনো আবহাওয়া বিরাজ করছে এবং আগামী সাত দিনে বড় ধরনের তাপমাত্রার পরিবর্তন হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। 

আরও পড়ুন- SIR-এর ধাক্কায় বাংলা জুড়ে আলোড়ন, মুখ্যমন্ত্রীর খাসতালুকে বাদ ৪৫ হাজার নাম, তড়িঘড়ি বৈঠকে মমতা 

উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি হয়েছে। সেখানে দৃশ্যমানতা ৫০ মিটারের নিচে নেমে আসার সম্ভাবনা রয়েছে। অন্যান্য এলাকার জন্য হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। তাপমাত্রায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। রবিবার সর্বনিন্ম তাপমাত্রা সামান্য কমতে পারে, আবার আগামী সপ্তাহে তাপমাত্রা বৃদ্ধি পাবে।

সার্বিকভাবে শীতের অনুভূতি ক্রমেই ম্লান হচ্ছে। দক্ষিণবঙ্গে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়বে এবং আকাশ মেঘলা থাকলেও দিনের বেলা তুলনামূলকভাবে উষ্ণ অনুভূত হবে। এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের সকালবেলা হালকা কুয়াশার জন্য সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন- ১০ লক্ষ জমায়েত! আজই মিমের সঙ্গে জোট? মমতার 'মৃত্যুঘন্টা' বাজানোর বিস্ফোরক হুঁশিয়ারি হুমায়ুনের

weather Alipore Weather Office Alipur weather Office Bengal Weather