West Bengal Weather Update: ধেয়ে আসছে 'ঠাণ্ডার সুনামি', প্রবল শীতে কাঁপবে কলকাতা, পড়ুন লেটেস্ট ওয়েদারের ব্রেকিং আপডেট

West Bengal Weather Forecast 9 December 2025:বাংলাজুড়ে হু হু করে নামছে পারদ। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, সর্বত্রই প্রবল ঠান্ডার দাপট। দার্জিলিংয়ে তাপমাত্রা নামল ৫ ডিগ্রির নিচে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, চলতি সপ্তাহে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা প্রবল।

West Bengal Weather Forecast 9 December 2025:বাংলাজুড়ে হু হু করে নামছে পারদ। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, সর্বত্রই প্রবল ঠান্ডার দাপট। দার্জিলিংয়ে তাপমাত্রা নামল ৫ ডিগ্রির নিচে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, চলতি সপ্তাহে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা প্রবল।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal cold wave  ,Kolkata temperature today  ,Bengal winter weather update,  Cold wave alert West Bengal  ,North Bengal weather today  ,South Bengal cold weather , Kolkata minimum temperature,  Darjeeling snowfall alert  ,Winter cold in Bengal  ,Alipore weather forecast,বাংলার শীত  ,পশ্চিমবঙ্গ আবহাওয়া  ,কলকাতার তাপমাত্রা,  শৈত্যপ্রবাহ সতর্কতা , উত্তরবঙ্গের আবহাওয়া  ,দক্ষিণবঙ্গের শীত  ,দার্জিলিঙে তুষারপাত  ,আলিপুর আবহাওয়া দপ্তর,  কনকনে ঠান্ডা,  ঘন কুয়াশা সতর্কতা

Kolkata Weather: ধেয়ে আসছে 'ঠাণ্ডার সুনামি'

Kolkata Weather Report: বাংলা জুড়ে হু হু করে নামছে পারদ। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, সর্বত্রই প্রবল ঠান্ডার দাপট। দার্জিলিংয়ে তাপমাত্রা নামল ৫ ডিগ্রির নিচে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, চলতি সপ্তাহে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা প্রবল। ফলে এ সপ্তাহেই রেকর্ড ঠান্ডায় কাঁপতে পারে রাজ্য। আগামী সাত দিনের মধ্যে রাজ্যের কোথাও কোনও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে আলিপুর আবহাওয়া দফতর কয়েকটি জেলায় কুয়াশার সতর্কতা জারি করেছে।

Advertisment

ইন্ডিগো বিভ্রাটের জের, সংকটে হাজার হাজার যাত্রী, কোন যুক্তিতে হস্তক্ষেপে অস্বীকার সুপ্রিম কোর্টের? 

দক্ষিণবঙ্গে বর্তমানে কলকাতা ও আশপাশের এলাকায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম। শনিবার ছিল এই মৌসুমের সবচেয়ে শীতল দিন। রবিবারের তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস এবং সোমবারও একই রকম ছিল। আজকের আবহাওয়ার দিকে নজর দিলে দেখা যাচ্ছে, শীত আরও প্রবল হতে পারে না বা বর্তমান অবস্থায় থাকবে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যের বেশিরভাগ জেলায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। কোথাও কোনও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। পাশাপাশি, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি সহ অন্যান্য এলাকায় সকাল বেলায় কুয়াশার দাপট অব্যাহত থাকবে।  

৭.৬ মাত্রার শক্তিশালী কম্পনে কেঁপে উঠল জাপান, দেশ জুড়ে জারি সুনামি সতর্কতা 

পরবর্তী সাত দিনে তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। পুরো সপ্তাহজুড়ে শীতের প্রভাব অব্যাহত থাকবে। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৬ ডিগ্রি সেলসিয়াস। অন্যান্য জেলা ও উত্তরবঙ্গের তাপমাত্রা ১০ ডিগ্রির কাছাকাছি নামতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় ঘন কুয়াশার দাপট কিছুটা বাড়বে বলেও জানানো হয়েছে। 

 ভোটের আগে বিজেপির 'বিরাট চালাকি', হাতে নাতে ধরলেন মহুয়া, পালটা নিশানায় তোলপাড়

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল ঠান্ডার দাপট। সর্বত্রই তাপমাত্রার পতন দেখা যাচ্ছে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় পারদ ১০–১২ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। বাঁকুড়া ও পুরুলিয়ার মতো জেলাগুলিতে রাতের দিকে তাপমাত্রা নেমে আসছে ১০ ডিগ্রির কাছাকাছি।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও শীতের তাণ্ডব। পাহাড়জুড়ে বইছে প্রচণ্ড হিমেল হাওয়া। দার্জিলিংয়ের তাপমাত্রা নেমে পৌঁছেছে ৫ ডিগ্রিতে। কালিম্পংয়েও পারদ ঘোরাফেরা করছে ৮ থেকে ১০ ডিগ্রির মধ্যে। এ সময় চলছে পর্যটনের ভরা মরশুম। ফলে উত্তরবঙ্গের বিভিন্ন পর্যটন কেন্দ্রে উপচে পড়ছে পর্যটকের ভিড়। শীতের মজা উপভোগ করতে ব্যস্ত পাহাড়প্রেমীরা।শীতের এমন দাপটে জবুথবু গোটা বাংলা, আগামী কিছু দিনেও তেমনই পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা।

ফের রাজ্যে SIR-এর কাজ চলাকালীন মৃত্যু বিএলও-র, হঠাৎ কী হল পার্থর? তড়িঘড়ি কেন হাসপাতালে?

weather Alipore Weather Office Bengal Weather