শীতকালে কলকাতার কাছে পিকনিকের সেরা ৫টি স্থান, পরিবারের সঙ্গে ঘুরে আসুন আনন্দে!

picnic spots near kolkata: শীতকালে কলকাতার কাছে পরিবার ও বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার জন্য সেরা পাঁচটি পিকনিক স্পট। টাকি, ইছামতী পার্ক, বাদু, সানহাটি পার্ক ও মেথো গাঁওয়ে দিন কাটানোর উপযুক্ত স্থান।

picnic spots near kolkata: শীতকালে কলকাতার কাছে পরিবার ও বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার জন্য সেরা পাঁচটি পিকনিক স্পট। টাকি, ইছামতী পার্ক, বাদু, সানহাটি পার্ক ও মেথো গাঁওয়ে দিন কাটানোর উপযুক্ত স্থান।

author-image
Nilotpal Sil
New Update
Kolkata picnic spots  ,Winter picnic near Kolkata,  Family picnic Kolkata  ,Taki picnic spot,  Ichamoti Park Kolkata  ,Badu picnic spot,  Sanhati Park  ,Metho Gaon picnic  ,Weekend getaways Kolkata,  Day trip from Kolkata,কলকাতা পিকনিক স্পট  ,শীতকালে পিকনিক  ,কলকাতা নিকটবর্তী পর্যটন  ,পরিবার সহ পিকনিক  ,টাকি পিকনিক স্পট,  ইছামতী পার্ক  ,বাদু পিকনিক স্পট  ,সানহাটি পার্ক,  মেঠো গাঁও  ,শীতকালীন ঘুরতে যাওয়া স্থান

Kolkata picnic spots: কলকাতার কাছে এই সেরা পাঁচটি পিকনিক স্পটের হদিশ জানেন?

শীতকালে পরিবার বা বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া মানেই আনন্দময় সময় কাটানো। যারা কলকাতার কাছে মনোরম পিকনিক স্পট খুঁজছেন, তাদের জন্যই বিশেষ এই প্রতিবেদন। কলকাতার কাছে সেরার সেরা পাঁচ পিকনিক স্পটের হদিশ মিলবে এই প্রতিবেদনে।

Advertisment

১. টাকি পিকনিক স্পট

কলকাতা থেকে মাত্র ৭৫ কিমি দূরে অবস্থিত এই স্থান। সড়ক বা ট্রেনে সহজেই যাওয়া যায়। ইছামতী নদীর পাড়ে অবস্থিত টাকি পিকনিক স্পটটি পরিবার-বান্ধব। শিয়ালদহ থেকে হাসনাবাদ লোকাল ট্রেনে টাকি স্টেশনে পৌঁছানো যায়, তারপর লোকাল ভ্যানের মাধ্যমে স্পটে পৌঁছানো সম্ভব। সড়কপথে কলকাতা থেকে ৮০ কিমি দূরত্বে রয়েছে এই এলাকা। বারাসাত হয়ে সরাসরি টাকি রোড ধরে গেলে পৌঁছে যাবেন এখানে। এখানে স্বাচ্ছন্দে পরিবার নিয়ে দিন কাটানো যায়।

আরও পড়ুন- Jimbagaon: মিরিকের অজানা স্বর্গ জিম্বাগাঁও! ক্যালেন্ডারে টাঙানো ছবির মতো সুন্দর এতল্লাট পাহাড়প্রেমীদের স্বপ্নের ঠিকানা

২. ইছামতী পার্ক

এই স্পটটি সম্পূর্ণ নিরাপদ এবং পরিবার সহ পিকনিকের জন্য আদর্শ। ব্যক্তিগত যানবাহন বা হাসনাবাদ লাইন ট্রেনে পৌঁছানো যায়। এটি একটি দ্বীপ, চারপাশে খাল ঘেরা, এবং স্থানীয় পুরসভা এই পার্কের রক্ষণাবেক্ষণ করে। পিকনিকের জন্য আগেভাগে বুকিং করে নেওয়া প্রয়োজন। এখানে পরিবার ও বন্ধুদের সঙ্গে খেলাধুলা করা যায়। সেই সঙ্গে এখানে পিকনিক করারও সুবন্দোবস্ত রয়েছে।

আরও পড়ুন-Pabung Kurseong: উত্তরবঙ্গের লুকনো রত্ন পাবং! কার্শিয়ঙের অফবিট অপূর্ব পাহাড়ি গ্রাম মন কাড়ছে পর্যটকদের

৩. বাদু পিকনিক স্পট

কলকাতা থেকে এই এলাকার দূরত্ব মেরেকেটে ৩৫ কিলোমিটারের মতো। এখানে অনেক ভিলা ও পিকনিক স্পট আছে। বড় গ্রুপের পিকনিকের জন্য আগে থেকে বুকিং করে নেওয়া প্রয়োজন। এখানকার বিশেষ আকর্ষণ হলো “মাকড়শা বাগান” বা স্পাইডার গার্ডেন। বিশাল পুকুর, বড় আমগাছ এবং পুকুরের পাশে পুরনো ভবন পুরো পরিবেশকে অনন্য করে তোলে। 

আরও পড়ুন-weekend trip: বর্ষায় কলকাতার কাছের এই সমুদ্র পাড়ের অনিন্দ্যসুন্দর রূপ লজ্জায় ফেলে সুন্দরী রমণীদেরও

৪. সানহাটি পার্ক

আশোক নগরের বনগাঁ লাইনে অবস্থিত এই এলাকা। ট্রেন বা ব্যক্তিগত গাড়িতে সহজে যাওয়া যায়। শিশুদের সঙ্গে পিকনিকের জন্য খুবই উপযুক্ত। পূর্ণদিনের জন্য স্পটটি আগে থেকে বুক করা যায়। এখানে শিশুদের জন্য বিভিন্ন রাইডের সুবিধা রয়েছে। কাছাকাছি হাবরায় বিজ্ঞান পার্কেও ভ্রমণ করা যায়।

আরও পড়ুন-Weekend trip: দিন দুয়েকের ছুটিতেই 'স্বপ্নের সফর'! বর্ষায় পাড়ি জমান কলকাতার কাছের অভূতপূর্ব এই প্রান্তে

৫. মেঠো গাঁও (Village of Mud)

কলকাতার কাছাকাছি, মধ্যমগ্রামের ২৫ কিমি দূরে অবস্থিত একটি কম পরিচিত স্থান। এখানে বুকিং করে একটি স্পটে পরিবারের সঙ্গে পিকনিক করা যায়। ধানক্ষেতের মাঝে সময় কাটানো, সবুজ সবজি তুলতে পারা এবং তা ব্যবহার করে পিকনিকের খাবার তৈরি করা যায় (অনুমতি নিয়ে)।

Weekend Trip Weekend Getaway Kolkata picnic spots Winter picnic near Kolkata Taki picnic spot Weekend getaways Kolkata