West Bengal weather: পশ্চিমী ঝঞ্ঝায় আটকে বাংলার ঠান্ডা! বড়দিনের আগেই শীতের গ্রেট কামব্যাক? জানুন টাটকা আপডেট

Kolkata temperature today: ডিসেম্বরের মাঝামাঝিতেও বাংলায় হাড়কাঁপানো শীত নেই। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বড়দিনের আগে কনকনে ঠান্ডার সম্ভাবনা কম। কলকাতা ও উত্তর-দক্ষিণবঙ্গের শীতের লেটেস্ট আবহাওয়া আপডেট জানুন।

Kolkata temperature today: ডিসেম্বরের মাঝামাঝিতেও বাংলায় হাড়কাঁপানো শীত নেই। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বড়দিনের আগে কনকনে ঠান্ডার সম্ভাবনা কম। কলকাতা ও উত্তর-দক্ষিণবঙ্গের শীতের লেটেস্ট আবহাওয়া আপডেট জানুন।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal weather update  ,Bengal winter 2025  ,No cold wave in Bengal  ,Christmas weather Bengal,  Alipore Weather Office  ,Kolkata temperature today,  Winter delayed in West Bengal,  North Bengal cold update  ,South Bengal weather news,Western disturbance effect,পশ্চিমবঙ্গ আবহাওয়া আপডেট  ,বাংলার শীত  ,শীতের দেরি পশ্চিমবঙ্গ  ,বড়দিনের আবহাওয়া  ,আলিপুর আবহাওয়া দপ্তর,  কলকাতার তাপমাত্রা,  দক্ষিণবঙ্গের আবহাওয়া  ,উত্তরবঙ্গের শীত  ,কনকনে ঠান্ডা,  পশ্চিমী ঝঞ্ঝা

Kolkata Weather Update: জাঁকিয়ে ঠান্ডা কবে? শীতের লেটেস্ট আপডেট জানুন।

West Bengal Weather Update 19 December 2025: ডিসেম্বর মাসের অর্ধেক সময় পার হয়ে গেলেও এখনও পর্যন্ত বাংলায় দেখা মেলেনি হাড়কাঁপানো শীতের। আবহাওয়ার এই খামখেয়ালি আচরণে হতাশ শীতপ্রেমীরা। বড়দিনের আগে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা কার্যত নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তবে বড়দিন পেরোলেই কি কনকনে শীতে কাঁপবে বাংলা? এই নিয়েই জল্পনা।

Advertisment

ঝঞ্ঝার প্রভাবে আটকে শীত

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, উত্তর-পশ্চিম ভারতের উপর সক্রিয় রয়েছে একাধিক পশ্চিমী ঝঞ্ঝা। জম্মু-কাশ্মীর সংলগ্ন এলাকা এবং উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য অঞ্চলে একই সঙ্গে ঘূর্ণাবর্ত ও পশ্চিমী ঝঞ্ঝার উপস্থিতি রয়েছে। এই একের পর এক ঝঞ্ঝার প্রভাবেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখনও পর্যন্ত জাঁকিয়ে শীত নামতে পারছে না। আবহাওয়া দপ্তরের মতে, আপাতত হঠাৎ করে পারদ পতন কিংবা কনকনে ঠান্ডা পড়ার কোনও সম্ভাবনা নেই।

আরও পড়ুন- Bangladesh protests : হাদির মৃত্যুতে উত্তাল বাংলাদেশ, সংবাদপত্রের অফিসে আগুন, ভারতীয় দূতাবাসেও ভাঙচুর

উইকেন্ডে শীতের আমেজ বজায় থাকবে

যদিও হাড়কাঁপানো ঠান্ডা না পড়লেও শীতের আমেজ থাকবে ভরপুর। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, কলকাতায় আগামী কয়েক দিন সর্বনিম্ন তাপমাত্রা ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও তাপমাত্রা মোটামুটি একই রকম থাকবে। রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে রাতের তাপমাত্রা নামতে পারে ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

আরও পড়ুন-Suvendu Adhikari: “ঘুগনি বানিয়ে বিক্রি করুন!”, মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ শুভেন্দু অধিকারীর

উত্তরবঙ্গে শীত বেশি, তবে বড় পতন নয়

উত্তরবঙ্গের জেলাগুলিতে তুলনামূলক ভাবে শীতের দাপট বেশি থাকলেও আগামী দু’এক দিনের মধ্যে তাপমাত্রায় বড়সড় পতনের সম্ভাবনা নেই। দার্জিলিং ও কালিম্পং বাদে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাগুলিতে আগামী কয়েক দিন সর্বনিম্ন তাপমাত্রা ৯ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

আরও পড়ুন-Calcutta High Court: “হাইকোর্ট বলল, আবেদনকারীর আইনগত স্বার্থ নেই”, PIL খারিজ, হুমায়ুনের ‘মিশন-বাবরি’ জারি!

বড়দিনের পর কনকনে শীত?

এই মুহূর্তে বড়দিনের পরেও কনকনে শীত পড়বে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনও পূর্বাভাস দিতে পারেনি আবহাওয়া দপ্তর। ফলে চলতি ডিসেম্বর মাসে ঠান্ডায় জবুথবু পরিস্থিতির স্বাদ মিলবে কি না, তা এখনও অনিশ্চিত। তবে রাজ্যজুড়ে শীতের মেজাজ মোটের উপর বজায় থাকবে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

winter Bengal Weather weather Update. Bengal Weather Bengal Weather Forecast Kolkata Weather cold