/indian-express-bangla/media/media_files/2025/11/28/krishnanagar-bed-teacher-obscene-gesture-arrest-2025-11-28-21-05-58.jpg)
কলেজ শিক্ষকের বিরুদ্ধে গার্লস স্কুলের সামনে অশালীন অঙ্গভঙ্গির বিরাট অভিযোগ
কলেজ শিক্ষকের বিরুদ্ধে গার্লস স্কুলের সামনে অশালীন অঙ্গভঙ্গির বিরাট অভিযোগকে কেন্দ্র করে হুলস্থূল। কৃষ্ণনগরে এই অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। অভিযুক্ত ওই শিক্ষককে স্থানীয়রা প্রকাশ্যে কান ধরে ওঠবোস করান। ইতিমধ্যে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ঘটনার পর পুলিশ তাকে গ্রেফতার করেছে।
আরও পড়ুন- আদৌ বেঁচে আছেন ইমরান খান? বিরাট প্রশ্নের মাঝে সামনে এল আগুনে তথ্য
জানা গিয়েছে ধৃতের নাম সঞ্জয় বিশ্বাস। তিনি কোতোয়ালি থানার আমঘাটা এলাকার বাসিন্দা এবং নাজিরপুরের একটি বিএড কলেজে শিক্ষকতা করতেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে সঞ্জয় বিশ্বাস ওই গার্লস স্কুলের সামনে দাঁড়িয়ে ছাত্রীদের উদ্দেশ্যে অশালীন অঙ্গভঙ্গি করতেন। তিনি এই কর্মকান্ড অভ্যাসে পরিনত করে ফেলেছিলেন বলে অভিযোগ। তাকে প্রায়সই ওই স্কুলের সামনে দেখা যেত। শুধু হাতেনাতে ধরার অপেক্ষায় ছিল স্থনীয়রা।
আরও পড়ুন-মৃত্যুর দায় এড়াচ্ছে কমিশন, SIR-এর মাঝে 'বোমা ফাটালেন' মহুয়া মৈত্র, 'বিস্ফোরণে' কেঁপে উঠল বাংলা
ঘটনার দিন সঞ্জয় বিশ্বাস দুই ছাত্রীসহ তিনজনকে অশালীন ইঙ্গিত করেন। সেই সময় স্থানীয়রা তাকে ধরার চেষ্টা করে। অভিযুক্ত ব্যক্তি নিজেকে ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক বলে দাবি করলেও স্থানীয়রা তাকে ধরে কান ধরে উঠবোস করায়। রীতিমতো আশেপাশে ভিড় জমে যায়। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। কোতোয়ালি থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায় এবং পরবর্তীতে গ্রেফতার করে।
আরও পড়ুন- West Bengal Weather Updates: ফের সমুদ্রে ঘূর্ণিঝড়! বাংলার আকাশে শীত না বৃষ্টি—কী বলছে আলিপুর?
শুক্রবার তাকে কৃষ্ণনগর আদালতে তোলা হলে বিচারক সমস্ত প্রমাণ ও ঘটনা শুনে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। এই ঘটনার জেরে এলাকায় চরম চাঞ্চল্য তৈরি হয়েছে। একজন শিক্ষক কি করে এমন কাণ্ড ঘটাতে পারে? তি নিয়ে জোর চর্চা চলছে কৃষ্ণনগরে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us