বিশ্বখ্যাত মৃৎশিল্পের আঁতুড়ঘর ঘূর্ণিতে উন্নয়নের ছোঁয়া, ‘পথশ্রী’ প্রকল্পে ৭৮ লক্ষ টাকার রাস্তার উদ্বোধন

Ghurni Krishnanagar News: বিশ্ববিখ্যাত মৃৎশিল্পের কেন্দ্র কৃষ্ণনগরের ঘূর্ণিতে ‘পথশ্রী’ প্রকল্পের অধীনে ৭৮ লক্ষ টাকা ব্যয়ে ৩টি নতুন রাস্তার উদ্বোধন হলো। পর্যটন ও স্থানীয় মৃৎশিল্পীদের রুটি-রুজির পথ সুগম করতে প্রশাসনের এই বড় পদক্ষেপ।

Ghurni Krishnanagar News: বিশ্ববিখ্যাত মৃৎশিল্পের কেন্দ্র কৃষ্ণনগরের ঘূর্ণিতে ‘পথশ্রী’ প্রকল্পের অধীনে ৭৮ লক্ষ টাকা ব্যয়ে ৩টি নতুন রাস্তার উদ্বোধন হলো। পর্যটন ও স্থানীয় মৃৎশিল্পীদের রুটি-রুজির পথ সুগম করতে প্রশাসনের এই বড় পদক্ষেপ।

author-image
Mousumi Das Patra
New Update
ঘূর্ণি মৃৎশিল্প,  কৃষ্ণনগর পথশ্রী প্রকল্প,নদীয়া সংবাদ,  উজ্জ্বল বিশ্বাস,মাটির পুতুল,  আর্বান পথশ্রী ,  কৃষ্ণনগর পুরসভা,  যোগাযোগ ব্যবস্থার উন্নতি,  মৃৎশিল্পী,Ghurni Krishnanagar News,  Pathasree Project Nadia,  Krishnanagar Municipality Road Construction,  Clay Art of Ghurni  ,Bengal Urban Infrastructure  ,Ujjal Biswas Inauguration,  Tourism in Ghurni,  Nadia District Development  ,Pathasree-Rastashree Scheme 2026

Krishnanagar News: নতুন রাস্তার উদ্বোধন।

বিশ্বখ্যাত মৃৎশিল্পের কেন্দ্রস্থল কৃষ্ণনগরের ঘূর্ণি এলাকায় যোগাযোগ ব্যবস্থার ভোলবদল করতে বড়সড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। বৃহস্পতিবার নদীয়া জেলায় প্রথম ‘পথশ্রী’ প্রকল্পের অধীনে ঘূর্ণি এলাকায় ৩টি রাস্তার উদ্বোধন করা হলো। মোট ৭৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই রাস্তাগুলি মৃৎশিল্পীদের যাতায়াত এবং পর্যটকদের আনাগোনার পথকে আরও সুগম করবে বলে মনে করা হচ্ছে।

Advertisment

যোগাযোগে গতি, রুটি-রুজিতে স্বস্তি

কৃষ্ণনগর পুরসভার ১ ও ২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই ৩টি রাস্তা দীর্ঘদিনের দাবি ছিল। ঘূর্ণির ঐতিহ্যবাহী মৃৎশিল্প দেখতে দেশ-বিদেশের পর্যটকরা এখানে আসেন। ১ নম্বর ওয়ার্ডের তারক দাস লেন, ২ নম্বর ওয়ার্ডের কৈবর্ত পাড়া লেন এবং ঘরামী পাড়া লেনে মোট ১২৫০ মিটার রাস্তা নির্মিত হচ্ছে। মৃৎশিল্পীদের তৈরি সূক্ষ্ম কারুকাজের মূর্তি ও পুতুল পরিবহনে সুবিধা হবে। পিছিয়ে থাকা এলাকাগুলোর যাতায়াত ব্যবস্থায় গতি আসবে, যা পরোক্ষভাবে স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করবে।

আরও পড়ুন- 129th Netaji Jayanti: নেতাজির পৈতৃক ভিটে কোদালিয়ায় আবেগঘন ১২৯তম জন্মজয়ন্তী পালন

ঘূর্ণির ইতিহাস ও বর্তমান সংকট

মহারাজ কৃষ্ণচন্দ্রের আমল থেকেই ঘূর্ণির মৃৎশিল্পের জয়যাত্রা শুরু। ১৮৫১ সালে লন্ডনে আন্তর্জাতিক পুরস্কার জয় থেকে শুরু করে ১৯৮২-২০১২ পর্যন্ত একাধিকবার রাষ্ট্রপতির পুরস্কার পেয়েছেন এখানকার শিল্পীরা। তবে বর্তমানে আর্থিক অনটন এবং উৎপাদনের বিপুল খরচের কারণে অনেক শিল্পীই পুরনো পেশা ছেড়ে ফাইবার গ্লাস বা অন্য কাজে ঝুঁকছেন। এই সংকটময় সময়ে পরিকাঠামোর উন্নয়ন শিল্পীদের মনে নতুন আশার আলো জাগিয়েছে।

এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর, জেলাশাসক অনীশ দাশগুপ্ত এবং পুর প্রশাসক শারদ্বতী চৌধুরী।

আরও পড়ুন- 'নেতাজি বেঁচে থাকলে তাঁকেও কি ভারতীয়ত্বের প্রমাণ দিতে হতো?', কেন্দ্রকে তোপ মমতার

মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেন, "নদীয়ায় আর্বান এলাকায় প্রথম পথশ্রী প্রকল্পের উদ্বোধন হলো। ঘূর্ণি পৃথিবী বিখ্যাত। এই রাস্তার ফলে পর্যটকদের সুবিধা হবে এবং শিল্পীদের রুটি-রুজির সমস্যা মিটবে।"

আরও পড়ুন-PMSVANidhi Scheme: শুধুমাত্র আধার কার্ড থাকলেই পাবেন ৯০ হাজারের সরকারি লোন, কারা পাবেন এই সুবিধা? জানুন প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা সম্পর্কে

পুর প্রশাসক শারদ্বতী চৌধুরী জানান, "মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই প্রথম শহর এলাকায় পথশ্রী প্রকল্পের কাজ শুরু হলো। কৃষ্ণনগর পুর এলাকায় মোট ২৭টি রাস্তার টেন্ডার হয়ে গিয়েছে, যার মধ্যে আজ ৩টির উদ্বোধন হলো।"

pathashree Nadia Ghurni Krishnanagar News