/indian-express-bangla/media/media_files/2026/01/21/lake-town-messi-maradona-statue-high-court-report-2026-01-21-19-17-13.jpg)
লেকটাউনে লিওনেল মেসি ও দিয়েগো মারাদোনার মূর্তি নির্মাণ নিয়ে এবার রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করল হাইকোর্ট।
লেকটাউনে লিওনেল মেসি ও দিয়েগো মারাদোনার মূর্তি নির্মাণ নিয়ে এবার রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করল হাইকোর্ট ( Calcutta High Court)। প্রধান বিচারপতি সুজয় পালের নেতৃত্বাধীন একটি ডিভিশন বেঞ্চ মঙ্গলবার রাজ্যের নগরোন্নয়ন দপ্তর ও সাউথ দমদম পুরসভাকে নির্দেশ দিয়েছে, ওই মূর্তিগুলি সরকারি জমিতে এবং নির্ধারিত নিয়ম লঙ্ঘন করে নির্মিত হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিতে।
পুরুলিয়া থেকে বিজেপিকে নিশানা, ভোটের আগে 'লক্ষ্মীর ভান্ডার' নিয়ে বিরাট মন্তব্য অভিষেকের
এই নির্দেশ দেওয়া হয় একটি জনস্বার্থ মামলার শুনানিতে। মামলাকারীর দাবি, লেকটাউনের ভিআইপি রোড সংলগ্ন এলাকায় নির্মিত মেসি ও মারাদোনার মূর্তি সুপ্রিম কোর্টের ২০১০ সালের নির্দেশিকা লঙ্ঘন করেছে। ওই নির্দেশিকায় বলা হয়েছিল, জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটতে পারে এমন কোনও স্থায়ী কাঠামো বা মূর্তি সরকারি জমিতে নির্মাণ করা যাবে না।
মঙ্গলবারের শুনানিতে আদালত জানতে চেয়েছে, কোন অনুমতিতে এবং কী কারণে ওই মূর্তিগুলি নির্মাণ করা হয়েছে, পাশাপাশি তা সংশ্লিষ্ট এলাকার মাস্টার প্ল্যানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না। আদালত সংশ্লিষ্ট পক্ষগুলিকে তিন সপ্তাহের মধ্যে হলফনামা দাখিলের নির্দেশ দিয়েছে এবং চার সপ্তাহ পর মামলাটির পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছে।
উত্তাল সন্দেশখালি, বিডিও অফিসে তুলকালাম, যথেচ্ছ ভাংচুর, তৃণমূলকে নিশানা বিজেপির
উল্লেখ্য, ভিআইপি রোডে প্রায় ৭০ ফুট উঁচু লিওনেল মেসির (Lionel Messi) মূর্তিটি গত ১৩ ডিসেম্বর ভার্চুয়ালি উদ্বোধন করেন স্বয়ং মেসি। মূর্তিতে থাকা বিশ্বকাপ ট্রফির প্রতিরূপটির উচ্চতা প্রায় ৮ ফুট, যা মেসির প্রকৃত উচ্চতার থেকেও বেশি। মূর্তিটির অবয়ব নিয়ে সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই বিস্তর সমালোচনা হয়েছে।
অন্যদিকে, লেকটাউন এলাকায় থাকা দিয়েগো মারাদোনার মূর্তিটি ২০১৭ সালে কলকাতা সফরের সময় মারাদোনাই উদ্বোধন করেছিলেন। দুই মূর্তিই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর প্রধান সংগঠক, তৃণমূল বিধায়ক ও রাজ্যের মন্ত্রী সুজিত বসের উদ্যোগে নির্মিত।
নগরোন্নয়ন দপ্তরের আইনজীবী তপন মুখোপাধ্যায় জানান, এখনও পর্যন্ত আদালতের লিখিত নির্দেশ হাতে পাননি তাঁরা। তবে সমস্ত তথ্য সংগ্রহ করে নির্দিষ্ট সময়ের মধ্যেই আদালতকে জানানো হবে বলে তিনি আশ্বাস দেন।
২১ বছরের হৃতিকার সঙ্গে সাতপাক হিরণের! ডিভোর্স বিতর্কে বিধায়কের রাজনৈতিক ভবিষ্যৎ কি বিশ বাঁও জলে?


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us