/indian-express-bangla/media/media_files/2025/06/14/IDHbT74pi7ZsohONpXhN.jpg)
Lakshmir Bhandar scheme: বিধানসভা ভোটের মুখে লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বাড়াল রাজ্য।
WB government scheme for women: প্রত্যাশা ছিলই, তবে বৃহস্পতিবার সরকারিভাবে এই ঘোষণা হতেই খুশির জোয়ার রাজ্যের কোটি কোটি মহিলাদের মধ্যে। বিধানসভা নির্বাচনের ঠিক আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জানিয়ে দিল, আগামী ১লা এপ্রিল থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে উপভোক্তারা অতিরিক্ত ৫০০ টাকা করে পাবেন।
রাজ্য সরকারের নতুন ঘোষণা অনুযায়ী, জেনারেল এবং এসসি-এসটি উভয় ক্যাটাগরিতেই ৫০০ টাকা করে অনুদান বৃদ্ধি করা হয়েছে। নতুন হিসেবটি হলো, জেনারেল ক্যাটাগরি অর্থাৎ সাধারণ শ্রেণির মহিলারা এতদিন মাসে ১০০০ টাকা করে পেতেন। এবার থেকে তাঁরা মাসে ১৫০০ টাকা করে পাবেন। এসসি ও এসটি ক্যাটাগরি অর্থাৎ তফশিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা এতদিন ১২০০ টাকা পেতেন। ৫০০ টাকা বৃদ্ধির ফলে তাঁরা এখন থেকে মাসে ১৭০০ টাকা করে পাবেন।
১লা এপ্রিল থেকেই পকেটে বাড়তি টাকা
মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় স্পষ্ট যে, আসন্ন নির্বাচনের বৈতরণী পার হতে মহিলাদের সমর্থনকেই পাখির চোখ করছে তৃণমূল সরকার। আগামী ১লা এপ্রিল থেকেই রাজ্যের উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই বর্ধিত টাকা পৌঁছাতে শুরু করবে।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত কেবল একটি প্রকল্প নয়, বরং ভোটের ময়দানে বিরোধীদের টেক্কা দেওয়ার এক বড় অস্ত্র। একদিকে যখন বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম, ঠিক সেই সময় লক্ষ্মীর ভাণ্ডারে এই ৫০০ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত সাধারণ মানুষের পকেটে স্বস্তি দেবে বলেই মনে করছে শাসকদল।
আরও পড়ুন-Da Case: বকেয়া ডিএ-র টাকা পাবেন অবসরপ্রাপ্তরাও? কী জানাল সুপ্রিম কোর্ট?
বিরোধী শিবির অবশ্য একে 'ভোটের চমক' বলে কটাক্ষ করতে ছাড়েনি। তবে কটাক্ষ যাই হোক, লক্ষ্মীর ভাণ্ডারে এই অর্থবৃদ্ধি রাজ্যের মহিলাদের সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে বড় ভূমিকা নেবে, এমনটাই মনে করছে প্রশাসনিক মহল।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us