Delhi blast: লালকেল্লা বিস্ফোরণ, পুলওয়ামার বাসিন্দা গত মাসে কিনেছিলেন ওই i20, তদন্তে রোমহর্ষক সূত্র

Lal Kella explosion: লালকেল্লা বিস্ফোরণ কাণ্ডে বড় অগ্রগতি। তদন্তে জানা গিয়েছে, বিস্ফোরণের উৎস হুন্ডাই i20 গাড়িটি গত ২৯ অক্টোবর কেনা হয়। দিল্লি পুলিশ ও NIA তদন্তে নতুন সূত্র পেয়েছে।

Lal Kella explosion: লালকেল্লা বিস্ফোরণ কাণ্ডে বড় অগ্রগতি। তদন্তে জানা গিয়েছে, বিস্ফোরণের উৎস হুন্ডাই i20 গাড়িটি গত ২৯ অক্টোবর কেনা হয়। দিল্লি পুলিশ ও NIA তদন্তে নতুন সূত্র পেয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Red Fort blast, Lal Kella explosion, Delhi blast investigation, Pulwama resident, Hyundai i20 car, NIA investigation, Delhi Police, Crime Branch, Satish Golcha, MHA report, car ownership transfer, RTO records, Faridabad explosives, Delhi terror link, CCTV footage, Daryaganj, Kashmiri Gate, Sunehri Masjid, Pulwama connection, car bomb,লালকেল্লা বিস্ফোরণ, দিল্লি বিস্ফোরণ, লাল কেল্লা কাণ্ড, পুলওয়ামা বাসিন্দা, হুন্ডাই i20, দিল্লি পুলিশ, এনআইএ তদন্ত, ক্রাইম ব্রাঞ্চ, সতীশ গোলচা, গাড়ি মালিকানা, আরটিও নথি, ফরিদাবাদ বিস্ফোরক উদ্ধার, দিল্লি তদন্ত, সিসিটিভি ফুটেজ, দরিয়াগঞ্জ, কাশ্মীরি গেট, সোনেহরি মসজিদ, বিস্ফোরণ তদন্ত, গাড়ি বিস্ফোরণ, পুলওয়ামা যোগসূত্র

Red Fort blast: বিস্ফোরণের পর ঘটনাস্থলের ছবি।

Red Fort blast: লালকেল্লা বিস্ফোরণ কাণ্ডে তদন্তে বড় অগ্রগতি। তদন্তকারীরা জানতে পেরেছেন, যে হুন্ডাই i20 গাড়িটি বিস্ফোরণের উৎস ছিল, সেটি কাশ্মীরের পুলওয়ামার এক ৩৪ বছর বয়সি বাসিন্দা গত ২৯ অক্টোবর কিনেছিলেন। তাঁর পরিচয় এখনও প্রকাশ করা হয়নি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Advertisment

বিস্ফোরণের কয়েক ঘণ্টা পরেই দিল্লি পুলিশ গুরগাঁওয়ের এক বাসিন্দাকে জিজ্ঞাসাবাদ করে, যার নামে আগে ওই গাড়িটি রেজিস্টার ছিল। তদন্তকারীদের তিনি জানিয়েছেন, বহু আগেই গাড়িটি বিক্রি করে দিয়েছেন। এরপরই পুলিশ রিজিওনাল ট্রান্সপোর্ট অফিস (আরটিও)-এর সঙ্গে যোগাযোগ করে মালিকানা হস্তান্তরের নথি খতিয়ে দেখে। তদন্তে জানা যায়, গাড়িটি একাধিকবার হাতবদল হয়ে শেষ পর্যন্ত পুলওয়ামার ওই ব্যক্তির কাছে পৌঁছায়।

আরও পড়ুন- Red Fort blast: লালকেল্লা বিস্ফোরণ, ঘটনার আগে বিস্ফোরক বোঝাই গাড়ি কোথায়, কতক্ষণ ছিল?

Advertisment

এছাড়া, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সোমবার বিস্ফোরণের আগে গাড়িটি লালকেল্লা সংলগ্ন পার্কিং এলাকায় তিন ঘণ্টারও বেশি সময় ধরে পার্ক করা ছিল। সূত্রের দাবি, সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, গাড়িটি দুপুর ৩টা ১৯ মিনিটে পার্কিং লটে প্রবেশ করছে এবং ৬টা ৪৮ মিনিটে সেখান থেকে বেরিয়ে যাচ্ছে। “গাড়িটি যখন পার্কিং থেকে বেরোয়, তখন আশপাশে যানজট ছিল,” বলেন এক তদন্তকারী।

গাড়িটিকে দরিয়াগঞ্জ, লালকেল্লা এলাকা, কাশ্মীরি গেট, এবং সোনেহরি মসজিদ সংলগ্ন জায়গাতেও দেখা গিয়েছে বলে সূত্রের খবর। সিসিটিভি ফুটেজে আরও দেখা যায়, এক ব্যক্তি গাড়ির চালকের আসনে বসে পার্কিং স্লিপ সংগ্রহ করছেন।

আরও পড়ুন-Bihar Election 2025 Live Updates: বিহারে দ্বিতীয় দফার ভোটগ্রহণ! সকাল থেকেই বুথে ভিড়, বাড়ানো হয়েছে নজরদারি

তবে দিল্লি পুলিশ কমিশনার সতীশ গোলচা জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গাড়িটিতে একাধিক ব্যক্তি ছিলেন। যদিও ফুটেজে আপাতত একজনকেই দেখা যাচ্ছে, তবে তদন্তকারীরা খতিয়ে দেখছেন পরে আর কেউ গাড়িতে ওঠেন কি না।

বিস্ফোরণের ঘটনার তদন্তে যুক্ত রয়েছে দিল্লি পুলিশের বিশেষ সেল, ক্রাইম ব্রাঞ্চ, এবং ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA)। এক আধিকারিক বলেন, “আমরা আশপাশের রাস্তা ও টোল প্লাজার ফুটেজ বিশ্লেষণ করছি, যাতে গাড়িটির সম্পূর্ণ গতিপথ কি ছিল তা জানা যায়।”

আরও পড়ুন-Delhi Red Fort blast: দিল্লির লালকেল্লা বিস্ফোরণের পর কলকাতাতেও হাই অ্যালার্ট জারি,অমিত শাহের পদত্যাগের দাবিতে সোচ্চার কল্যান

উল্লেখ্য, বিস্ফোরণের মাত্র এক দিন আগে হরিয়ানার ফরিদাবাদে দুটি আবাসিক ভবন থেকে প্রায় ৩,০০০ কেজি বিস্ফোরক উদ্ধার করেছিল জম্মু ও কাশ্মীর পুলিশ। দিল্লি পুলিশ এখন খতিয়ে দেখছে এই দুটি ঘটনার মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কি না। গাড়ির মালিকানা রহস্য উদ্ধার করতে পারলে তদন্তে নয়া তথ্য উঠে আসতে পারে বলে মনে করছে তদন্তকারীরা।

bomb blast delhi west bengal latest news Breaking news Latest news Red Fort blast Red Fort tragedy Red Fort Metro Station blast