মাদক কারবারের রমরমা, যুক্ত হুমায়ুন কবীরের নিকট আত্মীয়? পুলিশি অভিযানে কোটি কোটির সম্পত্তি বাজেয়াপ্ত

সূত্রের আরও দাবি, মাদক কারবারের মাধ্যমে সরিফুল ইসলাম স্থাবর ও অস্থাবর মিলিয়ে একশো কোটি টাকারও বেশি সম্পত্তি গড়ে তুলেছেন। লালগোলা, লালবাগ, বহরমপুরের পাশাপাশি কলকাতা শহরেও তাঁর ফ্ল্যাট ও বাড়ি রয়েছে বলে তদন্তকারী সূত্রে খবর।

author-image
Gopal Thakur
New Update
Shariful Islam property seized, Lalgola police action, Murshidabad drug racket, Humayun Kabir brother in law, Lalgola hotel seized, drug mafia Murshidabad, police seizure 11 crore property, narcotics case West Bengal, Lalgola police raid, Murshidabad crime news

পুলিশি অভিযানে কোটি কোটির সম্পত্তি বাজেয়াপ্ত

মাদক কারবারের অভিযোগে বড়সড় পদক্ষেপ নিল লালগোলা থানার পুলিশ। হুমায়ুন কবিরের বেয়াই বলে পরিচিত সরিফুল ইসলামের প্রায় ১১ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। সোমবার বিকেলে ভগবানগোলা এসডিপিও বিমান হালদার এবং লালগোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী লালগোলা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই অভিযান চালায়।

Advertisment

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযানের সময় লালগোলা এলাকায় অবস্থিত একটি হোটেল, একটি বাসভবন-সহ একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়। প্রায় দু’ঘন্টার বেশি সময় ধরে এই সিজ প্রক্রিয়া চলে, যার ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

স্থানীয় সূত্রের দাবি, সরিফুল ইসলাম লালগোলা থানার অন্তর্গত লালগোলা পঞ্চায়েতের নলডহরি এলাকার বাসিন্দা। তিনি গত তিন দশকেরও বেশি সময় ধরে মাদক কারবারের সঙ্গে যুক্ত বলে অভিযোগ। লালগোলায় যে কয়েকজন মাদক কারবারি আর্থিকভাবে ফুলেফেঁপে উঠেছে, তাদের মধ্যে সরিফুল অন্যতম বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Advertisment

সূত্রের আরও দাবি, মাদক কারবারের মাধ্যমে সরিফুল ইসলাম স্থাবর ও অস্থাবর মিলিয়ে একশো কোটি টাকারও বেশি সম্পত্তি গড়ে তুলেছেন। লালগোলা, লালবাগ, বহরমপুরের পাশাপাশি কলকাতা শহরেও তাঁর ফ্ল্যাট ও বাড়ি রয়েছে বলে তদন্তকারী সূত্রে খবর।

উল্লেখ্য, মাদক কারবারের অভিযোগে অতীতেও দু’বার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন সরিফুল ইসলাম। প্রথমবার হুমায়ুন কবির পুলিশ সুপার থাকাকালীন এবং দ্বিতীয়বার মুকেশ কুমারের সময়ে। উভয় ক্ষেত্রেই তিনি দীর্ঘ সময় জেল হেফাজতে ছিলেন বলে জানা গেছে।

আরও পড়ুন-উত্তরপ্রদেশ নয়, খোদ বাংলাতেই ভোটের আগে চলল বুলডোজার, গুড়িয়ে দেওয়া হল ডজনের বেশি দোকান, চূড়ান্ত চাঞ্চল্য

আরও পড়ুন-‘আমি অস্বীকার করি’, মমতার পর কলম ধরলেন অভিষেক, SIR-এর বিরুদ্ধে কবিতার মাধ্যমে অভিনব প্রতিবাদ যুবরাজের

Murshidabad crime news Murshidabad