/indian-express-bangla/media/media_files/2026/01/11/law-and-order-west-bengal-sukanta-majumdar-suvendu-adhikari-convoy-attack-2026-01-11-14-11-05.jpg)
শুভেন্দুর কনভয়ে হামলার ঘটনায় গর্জে উঠলেন সুকান্ত
রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের মমতা সরকারের সমালোচনায় সরব কেন্দ্রীয় মন্ত্রী তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। রবিবার শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলার অবস্থা অত্যন্ত খারাপ। এর বেশি কিছু বলার নেই।”
ইডির অভিযান নিয়ে মমতার প্রতিবাদের পরই তড়িঘড়ি বিবৃতি সংস্থার, কী জানালো IPAC?
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের উপর হামলার অভিযোগ প্রসঙ্গে সুকান্ত মজুমদার এই মন্তব্য করেন। নির্বাচন কমিশন রাজ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করাতে পারবে কি না, এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, গণতন্ত্রে হিংসার কোনও জায়গা নেই। “অবাধ ও সুষ্ঠু নির্বাচন করানো গণতন্ত্রের দাবি। নির্বাচন হিংসামুক্ত হওয়া উচিত। হিংসা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়,” বলেন তিনি।
উল্লেখ্য, শনিবার রাতে পুরুলিয়া থেকে ফেরার পথে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা রোডে তাঁর কনভয়ের উপর তৃণমূল কংগ্রেসের কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঘটনার পর চন্দ্রকোণা থানার ভিতরে ধর্নায় বসেন তিনি এবং অভিযুক্তদের বিরুদ্ধে অবিলম্বে এফআইআর দায়ের ও গ্রেপ্তারের দাবি তোলেন।
জ্ঞানেশ কুমারকে চিঠি এবার শুভেন্দুর, মমতার বিরুদ্ধে ফের বিস্ফোরক অভিযোগ বিরোধী দলনেতার
শুভেন্দু অধিকারীর অভিযোগ, আসন্ন নির্বাচনের আগে রাজ্য থেকে বিজেপিকে নিশ্চিহ্ন করতেই এই হামলার চেষ্টা। তিনি দাবি করেন, তৃণমূলের যুব ও শ্রমিক সংগঠনের শীর্ষ নেতারা এই ঘটনায় জড়িত। পুলিশকে অভিযুক্তদের নামও জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
এক্স-এ করা এক পোস্টে শুভেন্দু অধিকারী লেখেন, “আইনের রক্ষকরাই নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। এটা শুধু আমার উপর হামলা নয়, পশ্চিমবঙ্গের প্রতিটি বিরোধী কণ্ঠের উপর আঘাত। মানুষের ক্রমবর্ধমান ক্ষোভের মুখোমুখি হতে না পেরে তৃণমূল গুন্ডামিতে নেমেছে। যতক্ষণ না দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, ততক্ষণ আমি থানার ভিতর ধর্না চালিয়ে যাব।”
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us