/indian-express-bangla/media/media_files/2025/11/24/sourav-2025-11-24-21-17-51.jpg)
ধর্মেন্দ্র প্রয়াণে শোকাতহত সৌরভ গঙ্গোপাধ্যায়
প্রয়াত হয়েছেন কিংবদন্তী বলিউড অভিনেতা ধর্মেন্দ্র। প্রবাদপ্রতীম এই বলিউড অভিনেতার প্রয়াণে শোকাহত গোটা দেশ। সমাজের বিভিন্ন স্তর থেকে তাবড় ব্যক্তিত্বরা ধর্মেন্দ্রর প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন। বলিউডের হি-ম্যানের প্রয়াণে শোকাহত ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। মহারাজের শোকবার্তার স্মৃতিচারণায় উঠে এসেছে ধর্মেন্দ্র অভিনীত 'শোলে' ছবির প্রসঙ্গ।
সৌরভ গঙ্গোপাধ্যায় সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, "ধর্মেন্দ্রজির মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। আমাদের ইন্ডাস্ট্রির অন্যতম সেরা অভিনেতা যিনি একজন সত্যিকারের আইকন দেখেছেন যার মনোমুগ্ধকর, বহুমুখী এবং উষ্ণতা লক্ষ লক্ষ হৃদয়কে স্পর্শ করেছে। তাঁর অবিস্মরণীয় অভিনয় দশকের পর দশক ধরে আমাদের জীবনের অংশ হয়ে আছে এবং আমার সর্বকালের প্রিয় সিনেমা 'শোলে'। তাঁর উত্তরাধিকার প্রজন্মকে অনুপ্রাণিত করবে। তাঁর পরিবার এবং প্রিয়জনদের প্রতি আমার আন্তরিক সমবেদনা। তাঁর আত্মা শান্তিতে থাকুক।"
কিছুদিন আগেই ধর্মেন্দ্রর মৃত্যু নিয়ে গুজব ছড়িয়ে পড়েছিল। তবে এবার আর গুজব নয়, সোমবার সকালে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন প্রবাদপ্রতীম অভিনেতা। ধর্মেন্দ্রর পুরো নাম ধর্মেন্দ্র কেওয়াল কৃষান দেওল। ১৯৩৫ সালে ব্রিটিশ ইন্ডিয়ার লুধিয়ানায় এক জাঠ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর বাবা ছিলেন এক স্কুলের প্রধান শিক্ষক। ছোট থেকেই লেখাপড়ার প্রতি তেমন ঝোঁক না থাকলেও অভিনয়ের প্রতি অল্প বয়স থেকেই তাঁর আগ্রহ ছিল চোখে পড়ার মতো।
বলিউডে পা রেখে একের পর এক হিট ছবি উপহার দিয়েছে তিনি। আজ দীর্ঘ প্রায় নয় দশকের জীবন শেষ করে অমর্ত্যলোকে পাড়ি দিয়েছেন ধর্মেন্দ্র। প্রধানমন্ত্রী থেকে শুরু করে দেশের প্রখ্যাত রাজনীতিবিদ থেকে শুরু করে ক্রীড়া, সাহিত্য, সংগীত, বিনোদন জগতের নামকরা ব্যক্তিত্ব ধর্মেন্দ্রর প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন।
আরও পড়ুন- West Bengal SIR: চাপ-ভয়কে থোড়াই কেয়ার! ১৭ দিনেই SIR-এর কাজ সম্পূর্ণ, নজির গড়লেন এই মহিলা বিএলও
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us