/indian-express-bangla/media/media_files/2025/12/11/lic-notun-chhoto-moni-back-plan-binyog-2025-12-11-12-21-17.jpg)
LIC-এর এই স্কিমের সামনে হার মানবে ব্যাঙ্কের FD-RD
LIC Scheme: দেশের বৃহত্তম বীমা প্রতিষ্ঠান ভারতীয় জীবন বীমা কর্পোরেশন (LIC) নিয়ে এসেছে সেরার সেরা বিশেষ একটি প্ল্যান যেখানে মাত্র ১৫০ টাকা করে জমায় আপনি তৈরি করতে পারবেন ১৯ লক্ষ টাকার বিরাট তহবিল।
আরও পড়ুন- সব রেকর্ড ভেঙে দিল! ২ লাখ ছুঁইছুঁই রূপা, সোনার দামে ভূমিকম্প
শিশু থেকে বৃদ্ধ সকলের জন্য প্রতিনিয়ত নিত্য-নতুন প্ল্যান নিয়ে আসছে LIC । সম্প্রতি LIC এমন একটি নতুন স্কিম ঘোষণা করেছে যেটি হার মানাবে ব্যাংকের FD ও RDকে। বিশেষ করে যারা সন্তানের ভবিষ্যত নিয়ে চিন্তিত তাদের জন্য এলআইসি-র এই প্ল্যানে একেবারে পারফেক্ট। LIC-এর এই নতুন “চিলড্রেন মানি ব্যাক প্ল্যান”-এর মাধ্যমে প্রতিদিন মাত্র ১৫০ টাকা বিনিয়োগ করলেই ২৫ বছরের মধ্যে প্রায় ১৯ লক্ষ টাকা তহবিল তৈরি করা সম্ভব।
এই প্ল্যানটি ০ থেকে ১২ বছরের মধ্যে বয়সি শিশুদের নামে শুরু করা যেতে পারে। স্কিম অনুসারে আপনি যদি প্রতিদিন মাত্র ১৫০ টাকা বিনিয়োগ করেন তাহলে মাসে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ৪,৫০০ টাকা। বছরের হিসাবে প্রিমিয়াম দাঁড়ায় ৫৫,০০০ টাকা। প্রায় ২৫ বছরের পরে সুদ এবং বোনাস সহ পাবেন ১৯ লক্ষ টাকা।
আরও পড়ুন-কে হবেন নরেন্দ্র মোদীর উত্তরসূরী? স্পষ্ট জবাব দিয়েই দিলেন মোহন ভাগবত
এই পরিকল্পনার অধীনে, আপনার সন্তানের বয়স যখন ১৮, ২০, ২২ এবং ২৫ বছর হবে, তখন বিনিয়োগের অংশ ফেরত পাবেন। পরিকল্পনা অনুযায়ী, ১৮ থেকে ২২ বছর বয়সের মধ্যে ২০% টাকা ফেরত পাবেন এবং বাকি ৪০% ২৫ বছর বয়সে। সন্তানের বয়স ২৫ বছরে পৌঁছালে, বোনাসসহ বীমাকৃত অর্থ আপনার হাতে আসবে।
LIC-এর চিলড্রেন মানি ব্যাক প্ল্যানের সর্বনিম্ন বিনিয়োগ ১ লক্ষ। তবে সর্বোচ্চ বিনিয়োগের কোনো সীমা নেই। এই পরিকল্পনার মেয়াদপূর্তির সময়কাল ২৫ বছর। প্রতিদিন সামান্য বিনিয়োগ করলেই দীর্ঘমেয়াদে সন্তানের ভবিষ্যতের জন্য বড় তহবিল তৈরি সম্ভব।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us