/indian-express-bangla/media/media_files/2025/12/14/lic-new-insurance-schemes-protection-plus-bima-kavach-2025-12-14-12-24-15.jpg)
সুখবর নিয়ে এল লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়া (LIC)।
LIC Schemes: ভারতের বৃহত্তম জীবনবিমা সংস্থা এলআইসি (LIC) সম্প্রতি গ্রাহকদের বিভিন্ন চাহিদার কথা মাথায় রেখে দুটি নতুন বিমা পরিকল্পনা চালু করেছে। এই দুটি পরিকল্পনা হল LIC প্রোটেকশন প্লাস (প্ল্যান নম্বর ৮৮৬) এবং LIC বিমা কবচ (প্ল্যান নম্বর ৮৮৭)। এলআইসি জানিয়েছে, একটি প্ল্যান সঞ্চয় ও বিনিয়োগের পাশাপাশি জীবনবিমার সুবিধা দেবে, অন্যটি মূলত লাইভ কভারেজ নিশ্চিত করবে।
LIC প্রোটেকশন প্লাস একটি নন-পার্টিসিপেটিং এবং লিঙ্কড লাইফ ইন্স্যুরেন্স প্ল্যান। এই প্ল্যানে পলিসিধারকরা জীবন কভারের পাশাপাশি বিনিয়োগের সুযোগ পাবেন। গ্রাহকরা নিজেদের চাহিদা অনুযায়ী বিনিয়োগ তহবিল নির্বাচন করতে পারবেন এবং প্রয়োজন অনুসারে বেসিক সাম অ্যাসিওর্ড পরিবর্তন করার সুবিধাও থাকছে। পাশাপাশি, অতিরিক্ত টপ-আপ প্রিমিয়াম দেওয়ার সুযোগ রয়েছে। পলিসি শুরুর পাঁচ বছর পর আংশিক টাকা তোলার সুবিধা থাকায় জরুরি প্রয়োজনে তহবিল কাজে লাগানোর পথও খোলা থাকবে।
এই প্ল্যানের সুবিধা নিতে হলে ন্যূনতম বয়স ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স ৬৫ বছর হওয়া বাধ্য্যতামূলক। পলিসির মেয়াদ ১০, ১৫, ২০ অথবা ২৫ বছরের মধ্যে যে কোন টার্ম বেছে নেওয়া যাবে। প্রিমিয়াম প্রদানের সময়কাল পলিসির মেয়াদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। সর্বোচ্চ প্রিমিয়ামের নির্দিষ্ট কোনও সীমা নেই, তবে তা এলআইসি-র আন্ডাররাইটিং নীতির উপর নির্ভর করবে। বীমাকৃত অর্থ বয়সভেদে নির্ধারিত হবে ৫০ বছরের কম বয়সীদের ক্ষেত্রে বার্ষিক প্রিমিয়ামের কমপক্ষে সাত গুণ এবং ৫০ বছর বা তার বেশি বয়সীদের ক্ষেত্রে পাঁচ গুণ থেকে শুরু হবে। পলিসির মেয়াদ শেষে প্রাপ্ত অর্থ নির্ভর করবে ইউনিট তহবিলের মূল্যের উপর।
অন্যদিকে, LIC বিমা কবচ (প্ল্যান ৮৮৭) একটি নন-লিঙ্কড ও নন-পার্টিসিপেটিং টার্ম ইন্স্যুরেন্স প্ল্যান। এই প্ল্যানে বিনিয়োগের কোনও ঝুঁকি নেই এবং এটি সম্পূর্ণভাবে নিশ্চিত লাইভ কভারেজ প্রদান করে। যাঁরা শুধুমাত্র পরিবারের আর্থিক সুরক্ষা চান, তাঁদের জন্য এই প্ল্যানটি বিশেষভাবে উপযোগী বলে জানিয়েছে এলআইসি। এই পরিকল্পনায় গ্রাহকরা পুরো মেয়াদের জন্য একটি নির্দিষ্ট বীমাকৃত অর্থ অথবা সময়ের সঙ্গে বাড়তে থাকা সাম অ্যাসিওর্ডের বিকল্প বেছে নিতে পারবেন।
বিমা কবচ প্ল্যানের ন্যূনতম বয়স ১৮ বছর এবং সর্বোচ্চ ৬৫ বছর। পলিসি মেয়াদপূর্তির বয়স সর্বাধিক ১০০ বছর পর্যন্ত হতে পারে। এই প্ল্যানে ন্যূনতম বীমাকৃত অর্থ ২ কোটি, ফলে এটি হাই কভারেজের বিমা হিসাবেই বিবেচিত। প্রিমিয়াম প্রদানের ক্ষেত্রেও গ্রাহকদের একাধিক বিকল্প দেওয়া হয়ে থাকে। এককালীন প্রিমিয়াম, সীমিত সময়ের জন্য প্রিমিয়াম (৫, ১০ বা ১৫ বছর) অথবা নিয়মিত প্রিমিয়াম। প্রিমিয়াম প্রদানের পদ্ধতির উপর ভিত্তি করে পলিসির মেয়াদ ১০ বছর থেকে শুরু করে সর্বাধিক ৮২ বছর পর্যন্ত হতে পারে।
এলআইসি-র এই দুটি নতুন প্ল্যান সঞ্চয়, বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদি আর্থিক সুরক্ষার ক্ষেত্রে গ্রাহকদের সামনে নতুন বিকল্প খুলে দেবে বলে মনে করছেন আর্থিক বিশেষজ্ঞরা।
আরও পড়ুন- স্রেফ সুদ বাবদ পাবেন ২৪,৬৬০টাকা, পোস্ট অফিসের এই স্কিমে 'মালামাল' হবে আপনিও


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us