/indian-express-bangla/media/media_files/2025/12/13/lionel-messi-kolkata-salt-lake-stadium-chaos-governor-reaction-2025-12-13-19-52-48.jpg)
যুবভারতীতে পৌঁছেও ভিতরে ঢুকতে পারলেন না খোদ রাজ্যপাল
Messi in Kolkata: যুবভারতীতে পৌঁছেও ভিতরে ঢুকতে পারলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর স্বাভাবিক ভাবে গোটা ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। রাজ্যপাল আসার আগেই যুবভারতীর আলো নিভিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। আজকের ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের পক্ষে সওয়াল রাজ্যপাল সিভি আনন্দ বোসের। এমন বিশৃঙ্খলার জন্য দায়ী কে? প্রশ্ন তুললেন রাজ্যপাল। 'কাল ফের আসব', যুবভারতীর গেটে দাঁড়িয়ে হুঙ্কার সিভি আনন্দ বোসের।
আরও পড়ুন- ২ লাখ ছাড়ালো রূপার দাম, আজ ৫ কেজি রূপা কিনলে ২০৩০-এ কত রিটার্ন? পরিমাণ শুনলে চমকে যাবেন
ফুটবলের জাদুকর লিওনেল মেসিকে এক ঝলক দেখতে শনিবার হাজার হাজার ভক্ত কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গন তথা সল্টলেক স্টেডিয়ামে হাজির হয়েছিলেন। তবে চরম অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলার জেরে মেসি ভক্তরা তাদের প্রিয় তারকাকে চোখের দেখাও দেখতে পাননি। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ক্ষুব্ধ দর্শকদের একাংশ হট্টগোল শুরু করেন। অভিযোগ, উত্তেজিত ভক্তরা স্টেডিয়ামের ভিতরে ফুলের টব, কার্পেট ও চেয়ার ভাঙচুর করেন।
এদিনের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সল্টলেক স্টেডিয়ামে সৃষ্ট বিশৃঙ্খলার নিন্দা করে রাজ্যপাল এক বিবৃতিতে বলেন, কলকাতার ক্রীড়াপ্রেমী মানুষের জন্য এটি এক ‘অন্ধকার দিন’। তিনি গোটা ঘটনায় পরিকল্পনার ঘাটতি ও চরম অব্যবস্থাপনার অভিযোগ তুলে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
রাজ্যপালের দফতর থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, মেসির সফরকে কেন্দ্র করে সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠানের সুষ্ঠু পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে আয়োজকরা। একইসঙ্গে পুলিশের ভূমিকাকেও কাঠগড়ায় তুলেছেন রাজ্যপাল। তাঁর অভিযোগ, পুলিশের নিষ্ক্রিয়তার ফলেই সরকার, সাধারণ মানুষ এবং স্বরাষ্ট্র দফতরের দায়িত্বে থাকা মুখ্যমন্ত্রী সকলেই ব্যর্থতার মুখে পড়েছেন। এই ঘটনার মাধ্যমে কলকাতার ক্রীড়াপ্রেমী মানুষের মুখ পুড়েছে বলেও মন্তব্য করেন তিনি।
SHAME ON YOU, Mamata Banerjee !
— Suvendu Adhikari (@SuvenduWB) December 13, 2025
The "Khela Hobe" Circus Turns into a TMC Loot-Fest at Yuva Bharati !
What a pathetic spectacle in Kolkata today ! Our football-crazed Bengali Fans, dreaming of a glimpse of the GOAT Lionel Messi, shelled out thousands for tickets, only to be… pic.twitter.com/o6MSpTrWyu
এছাড়াও রাজ্য সরকারকে একাধিক নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। আয়োজকদের গ্রেফতার, টিকিট কাটা দর্শকদের টাকা ফেরত, স্টেডিয়াম ও অন্যান্য সরকারি সম্পত্তির ক্ষতির জন্য আয়োজকদের বিরুদ্ধে ক্ষতিপূরণ আদায়, গোটা ঘটনার বিচারবিভাগীয় তদন্ত এবং দায়িত্বে গাফিলতি করা পুলিশ আধিকারিকদের সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে বড় জমায়েতের ক্ষেত্রে একটি নির্দিষ্ট স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) চালু করার কথাও বলা হয়েছে।
রাজ্যপাল আরও নির্দেশ দিয়েছেন, দ্রুত পরিস্থিতি সামাল দিতে র্যাপিড অ্যাকশন ফোর্স (RAF) যেন প্রস্তুত থাকে। পাশাপাশি দর্শকদের জন্য একটি বীমা প্রকল্প চালুর প্রস্তাবও দেওয়া হয়েছে, যার প্রিমিয়াম বহন করবে আয়োজক ও স্পনসর সংস্থাগুলি।
আরও পড়ুন- 'বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে', SIR আতঙ্কে আত্মঘাতী, খসড়া তালিকা প্রকাশের আগে বাংলায় তোলপাড়
এদিকে, সল্টলেক স্টেডিয়ামে বিশৃঙ্খলার ঘটনার পর উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অব্যবস্থাপনার জন্য দুঃখপ্রকাশ করে লিওনেল মেসি, তাঁর ভক্ত এবং ক্রীড়াপ্রেমী মানুষের কাছে ক্ষমাও চেয়েছেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us