Locket Chattopadhyay: 'নারীশক্তিকেই রুখে দাঁড়াতে হবে, না হলে ভোটে অনুপ্রবেশকারী বড় ঝুঁকি', আশঙ্কা লকেটের

BJP: পূর্ব বর্ধমানের কাটোয়ায় দলের সভায় বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। তৃণমূলের তরফে লকেটের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।

BJP: পূর্ব বর্ধমানের কাটোয়ায় দলের সভায় বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। তৃণমূলের তরফে লকেটের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।

author-image
Pradip Kumar Chattopadhyay
New Update
Locket Chattopadhyay controversial speech,  BJP Katwa Paribartan Sabha,  Bengal election 2026,  Mothers armed warning BJP  ,TMC criticism BJP statement,  Electoral booth vigilance,  Political tension West Bengal,  BJP vs TMC conflict,  SIR voter list controversy  ,BJP rally Katwa,লকেট চট্টোপাধ্যায় বিতর্কিত বক্তব্য,  বিজেপি কাটোয়া পরিবর্তন সভা  ,বাংলা বিধানসভা নির্বাচন ২০২৬,মায়েদের হাতে অস্ত্র হুঁশিয়ারি,  তৃণমূলের প্রতিবাদ  ,বুথ দখল সতর্কবার্তা,  রাজ্য রাজনীতি উত্তাল  ,বিজেপি বনাম তৃণমূল সংঘাত  ,SIR ভোটার তালিকা বিতর্ক  ,কাটোয়া বিজেপি সভা

BJP Katwa Paribartan Sabha: কাটোয়ায় বিজেপির সভায় লকেট চট্টোপাধ্যায়।

"মুখ্যমন্ত্রী যতই জগন্নাথ মন্দির, দুর্গা মন্দির করুন উনি আমাদের দেখবেন না। রাজ্যটাকে বাংলাদেশ হতে দিলে হবে না। ভবিষ্যতে বাঁচতে গেলে বাংলার মায়েদের হাতে অস্ত্র তুলে নিতে হবে। না হলে এই বাংলা বাংলাদেশে পরিণত হবে।" পূর্ব বর্ধমানের কাটোয়া ২ নম্বর ব্লকের পলসোনা গ্রামে হওয়া BJP-র 'পরিবর্তন সভা' থেকে এই বার্তা দিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তার এহেন বক্তব্যে রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়েছে। তৃণমূল নেতৃত্বও বিজেপি নেত্রীর এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে। 

Advertisment

দোরগোড়ায় বঙ্গের বিধানসভা নির্বাচন। তার আগে তৃণমূল সরকারকে উৎখাতের ডাক দিয়ে বিজেপি বাংলা জুড়ে 'পরিবর্তন সভা' করে যাচ্ছে। সেই মতো এদিন কাটোয়ার পলসোনায় পরিবর্তন সভার আয়োজন করে বিজেপি নেতৃত্ব। রাজ্য বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় ছিলেন সেই সভায় প্রধান বক্তা।

আরও পড়ুন- “পার্টি অফিসে ঢুকে এটা করা যায় না”, I-PAC দফতরে ED হানায় রেগে অগ্নিশর্মা মমতা!

তিনি ছাড়াও বিজেপির রাজ্য নেতা রাজীব ভৌমিক, সাংগঠনিক কাটোয়া জেলা সভাপতি স্মৃতিকণা বসু, রাজ্য কমিটির সদস্য কৃষ্ণ ঘোষ সহ অন্যান্য বিজেপি নেতা-নেত্রীরা সভায় উপস্থিত ছিলেন। সভায় হাজির হয়ে ১১২ জন তৃণমূল কর্মী বিজেপিতে যোগদান করেন। মঞ্চে থাকা বিজেপি নেত্রীত্ব তাদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন। 

আরও পড়ুন-Mamata Banerjee: এক ঘণ্টা নিঃশব্দ আইপ্যাক অফিসে, বেরিয়েই আগুন ঝরালেন মমতা, ED হানা নিয়ে BJP-কে তুলোধনা

সভায় বক্তব্য রাখতে উঠে লকেট চট্টোপাধ্যায় বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন। ২০২৬-এর বিধানসভা নির্বাচনেও বুথ দখল, বিগিং হতে পারে আশঙ্কা করে লকেট চট্টোপাধ্যায় বাংলার রুখে দাঁড়ানোর বার্তা দেন। তিনি বলেন, "ভোট ভালো করে করতে হবে। প্রত্যেকটা বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে। তবুও যদি বুথের মধ্যে রিগিং হয়, তাহলে তখন মা-বোনেদের রুখে দাঁড়াতে হবে। ঝাঁটা, বটি, খুন্তি, যাঁর যা থাকবে, তা নিয়েই মায়েরা রুখে দাঁড়াবেন। ভবিষ্যতে বাঁচতে গেলে মায়েদের হাতে অস্ত্র তুলে নিতে হবে। তা না হলে এই বাংলা বাংলাদেশে পরিণত হবে।” 

আরও পড়ুন-Suvendu Adhikari: “মুখ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি হলে ১০০ কোটি মিলবে”, I-PAC-এ ED হানা ইস্যুতে বিস্ফোরক শুভেন্দু

বিজেপি নেত্রীর এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক বাগবুল ইসলাম বলেন, "বিজেপি নেত্রীর এই ধরনের মন্তব্যে নির্বাচনী পরিবেশকে উত্তপ্ত করবে।" কাটোয়ার ’পরিবর্তন সভা’ থেকে রাজ্য বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় আরও বলেন, "বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভুল বার্তা ছড়ানো হচ্ছে। শুধু তাই নয় কেউ মারা গেলে SIR-কে দায়ী করছে।" মতুয়া সম্প্রদায়ের প্রসঙ্গে তিনি বলেন, “৭০ বছরে কংগ্রেস কিছু করতে পারেনি, তৃণমূলের কথা তো বাদই দিন। মতুয়াদের নাগরিকত্ব থেকে শুরু করে বাড়তি সুবিধা প্রদান ,সবই একমাত্র নরেন্দ্র মোদীর সরকারই দিয়েছে। মতুয়ারা আজও নরেন্দ্র মোদীর সঙ্গেই রয়েছে।”

আরও পড়ুন- প্রশান্ত কিশোরের ছায়াসঙ্গী থেকে মমতাকে 'ঢাল', কে এই প্রতীক জৈন? কেন ছুটে গেলেন মুখ্যমন্ত্রী?

এসআইআর প্রসঙ্গে লকেট চট্টোপাধ্যায় বলেন, “বিজেপি এসআইআর নিয়ে কোনও রাজনীতি করছে না। ভোটের আগে মানুষের সুরক্ষা জরুরি। অনুপ্রবেশকারী, রোহিঙ্গা ও বাংলাদেশিদের চিহ্নিত করে বার করা প্রধানমন্ত্রীর দায়িত্ব।নির্বাচন কমিশন এই কাজ সুষ্ঠুভাবেই করছে।" 

tmc bjp Locket Chatterjee Bengali News Katwa Bengali News Today Purba Bardhaman