E-cigarette row: “TMC-র ওরা সংসদে বসেই ই–সিগারেট খাচ্ছে”, অনুরাগ ঠাকুরের অভিযোগ শুনে কী বললেন অধ্যক্ষ?

Anurag Thakur TMC allegation:লোকসভায় তৃণমূল সাংসদের বিরুদ্ধে ই–সিগারেট খাওয়ার অভিযোগ তুললেন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। অভিযোগ ঘিরে দুই পক্ষের তীব্র বাকবিতণ্ডা ও স্পিকারের হস্তক্ষেপে সংসদে উত্তেজনা সৃষ্টি হয়।

Anurag Thakur TMC allegation:লোকসভায় তৃণমূল সাংসদের বিরুদ্ধে ই–সিগারেট খাওয়ার অভিযোগ তুললেন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। অভিযোগ ঘিরে দুই পক্ষের তীব্র বাকবিতণ্ডা ও স্পিকারের হস্তক্ষেপে সংসদে উত্তেজনা সৃষ্টি হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
Lok Sabha e-cigarette row  ,Anurag Thakur TMC allegation,  TMC MPs e-cigarette claim  ,Parliament controversy India  ,Lok Sabha chaos today,  E-cigarette ban India 2019  ,Anurag Thakur news,  TMC BJP clash Parliament  ,Indian Parliament rules violation  ,Electronic cigarette prohibition,লোকসভায় ই-সিগারেট বিতর্ক,  অনুরাগ ঠাকুর অভিযোগ  ,তৃণমূল সাংসদ ই-সিগারেট  ,সংসদে তৃণমূল বিজেপি সংঘাত,  লোকসভায় হইচই , ই-সিগারেট নিষিদ্ধ ভারত  ,তৃণমূল বিজেপি বাকবিতণ্ডা  ,সংসদে নিয়মভঙ্গ অভিযোগ  ,দিল্লি সংসদ বিতর্ক,  ই সিগারেট আইন ২০১৯

Anurag Thakur: কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।

লোকসভায় বৃহস্পতিবার তীব্র চাঞ্চল্য ছড়াল বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুরের অভিযোগকে কেন্দ্র করে। হামিরপুরের সাংসদ ঠাকুর দাবি করেন, গত কয়েকদিন ধরে তৃণমূল কংগ্রেস (টিএমসি)–এর কয়েকজন সদস্য সংসদ ভবনের ভিতরেই ই–সিগারেট টানছেন।

Advertisment

প্রশ্নোত্তর পর্ব চলাকালীন তিনি লোকসভার স্পিকার ওম বিড়লাকে উদ্দেশ করে বলেন, “গোটা দেশে ই–সিগারেট নিষিদ্ধ। সংসদে কি আপনি এটি অনুমতি দিয়েছেন?” উত্তরে স্পিকার জানান, “না।”

আরও পড়ুন- Kolkata to Bhutan flight: আর নয় ঝক্কি! কলকাতা থেকে সরাসরি বিমানেই ভুটান, ভাড়া এক্কেবারে নাগালেই!

এই জবাবের পর ঠাকুর সরাসরি অভিযোগ করেন, “তৃণমূলের সদস্যরা সংসদে বসেই ই–সিগারেট খাচ্ছেন… আপনি বিষয়টি তদন্ত করুন।” তাঁর এই মন্তব্যের সঙ্গে সঙ্গেই কার্যত উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই পক্ষের সদস্যদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। 

আরও পড়ুন-Supreme Court: চিকিৎসক অনিকেত মাহাতোর বিরুদ্ধে চক্রান্ত? সুপ্রিম কোর্টে মুখ পুড়ল রাজ্যের!

স্পিকার ওম বিড়লা হস্তক্ষেপ করে বলেন, “আমি পুনরায় অনুরোধ করছি, সংসদের নিয়ম ও প্রথা সবাইকে মানতে হবে। আমার কাছে কেউ লিখিত অভিযোগ দিলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।”

তবে অনুরাগ ঠাকুর অভিযোগে অনড় থাকায় টিএমসি সাংসদেরা পাল্টা তীব্র প্রতিবাদ জানান। অন্যদিকে বিজেপি সাংসদেরাও স্লোগান দিয়ে তৃণমূলের বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ তোলেন। উল্লেখ্য, ২০১৯ সালে কেন্দ্র সরকার দেশে ই–সিগারেট উৎপাদন, আমদানি, বিক্রি ও বিতরণ পুরোপুরি নিষিদ্ধ করে। 

আরও পড়ুন-Mamata On SIR: "আমি এখনও SIR-এর ফর্ম ভরিনি, দাঙ্গাবাজদের নাগরিকত্বের প্রমাণ দেব?": BJP-কে তুলোধনা মমতার

একই বছর ডিসেম্বর মাসে সংসদের দুই কক্ষেই পাস হয় Prohibition of Electronic Cigarettes Bill, 2019, যার মাধ্যমে ই–সিগারেট সংক্রান্ত সমস্ত কার্যকলাপ আইনত অপরাধ বলে ঘোষণা করা হয়। এদিন লোকসভায় ওঠা অভিযোগের পর বিষয়টি ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে সাংসদ মহলে।

Parliament Anurag Thakur TMC MP Bengali News Today news in west bengal news of west bengal