লো CIBIL স্কোর, ঋণ পেতে সমস্যা? চটজলদি লোন পাওয়ার এই দুরন্ত ট্রিকস বিপদে কাজে দেবে

ব্যাংক থেকে ঋণ পাওয়া না গেলে অনেকেই বিপাকে পড়েন। বিয়ে, বাড়ি তৈরি, সন্তানের উচ্চশিক্ষা বা হঠাৎ কোনও রোগের চিকিৎসা—এমন নানা কারণে বড় অঙ্কের টাকার প্রয়োজন হয়।

ব্যাংক থেকে ঋণ পাওয়া না গেলে অনেকেই বিপাকে পড়েন। বিয়ে, বাড়ি তৈরি, সন্তানের উচ্চশিক্ষা বা হঠাৎ কোনও রোগের চিকিৎসা—এমন নানা কারণে বড় অঙ্কের টাকার প্রয়োজন হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
CIBIL score, low CIBIL loan, NBFC loan, gold loan, FD loan, joint loan, loan rejection, সিবিল স্কোর, কম সিবিল স্কোর ঋণ, এনবিএফসি ঋণ, স্বর্ণ ঋণ, এফডি ঋণ, যৌথ ঋণ, ঋণ না পাওয়া, ব্যাংক ঋণ সমস্যা

লো CIBIL স্কোর, ঋণ পেতে সমস্যা? চটজলদি লোন পাওয়ার এই দুরন্ত ট্রিকস বিপদে কাজে দেবে

ব্যাংক থেকে ঋণ পাওয়া না গেলে অনেকেই বিপাকে পড়েন। বিয়ে, বাড়ি তৈরি, সন্তানের উচ্চশিক্ষা বা হঠাৎ কোনও রোগের চিকিৎসা—এমন নানা কারণে বড় অঙ্কের টাকার প্রয়োজন হয়। তবে  CIBIL স্কোর খারাপ থাকার কারণে ব্যাংক অনেক সময় ঋণ দিতে চায় না। এমন পরিস্থিতিতেও ঋণ পাওয়ার একাধিক বিকল্প রয়েছে। কম CIBIL স্কোর থাকলেও যেসব উপায়ে সহজে ঋণ পাওয়া সম্ভব, দেখে নিন সেগুলো।

Advertisment

আরও পড়ুন- বিশেষ এই 'ফাস্ট ফুডের' জন্য মন উথাল-পাতাল করে নীতীশের, জানেন সেটি কী?

প্রথমত, নন-ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি বা এনবিএফসিগুলির সাহায্য নেওয়া যেতে পারে। ব্যাংকের তুলনায় এনবিএফসিগুলি তুলনামূলকভাবে সহজে ঋণ অনুমোদন করে, এমনকি আপনার CIBIL স্কোর কম হলেও। তবে মনে রাখতে হবে, এনবিএফসির সুদের হার সাধারণত ব্যাংকের চেয়ে বেশি হয়। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে সুদের হার যাচাই করা জরুরি।

Advertisment

দ্বিতীয়ত, সোনার গয়না বা সোনা থাকলে নেওয়া যেতে পারে স্বর্ণ ঋণ। এই ঋণের সুদের হার কম এবং সবচেয়ে বড় সুবিধা—CIBIL স্কোর এখানে গুরুত্ব পায় না। ফলে আর্থিক সংকটে স্বর্ণঋণ হতে পারে দ্রুত ও নিরাপদ সমাধান।

আরও পড়ুন- আপনার অ্যাকাউন্টে কি ২১তম কিস্তির টাকা ঢোকে নি? ২০০০ টাকা পেতে অবিলম্বে এই কাজটি করুন

তৃতীয়ত, ব্যাংকে আপনার কোনও ফিক্সড ডিপোজিট (FD) থাকলে, তার বিপরীতে সহজেই ঋণ নেওয়া যায়। এ ক্ষেত্রে CIBIL স্কোর বিবেচনা করা হয় না। সাধারণত FD-এর প্রায় ৯০% পর্যন্ত ঋণ অনুমোদন করে ব্যাংক। সুদের হারও অন্য ঋণের তুলনায় বেশ কম।

চতুর্থ বিকল্প হচ্ছে যৌথ ঋণ। এমন কাউকে সঙ্গে নিয়ে যৌথ ঋণ নিতে পারেন যার CIBIL স্কোর ভাল। এতে ঋণ অনুমোদনের সম্ভাবনা বাড়ে। তবে যৌথ ঋণের ক্ষেত্রে অপর ব্যক্তির সম্মতি অবশ্যই প্রয়োজন।

আরও পড়ুন- এক ধাক্কায় কতটা বাড়ল সোনার দাম? শুনে চমকে যাবেন

Home Loan Loan default Case