LPG gas price hike: নতুন বছরের শুরুতেই হেঁসেলে ধাক্কা! একলাফে অনেকটাই বাড়ল রান্নার গ্যাসের দাম

LPG cylinder price January 2026: নতুন বছর ২০২৬-এর শুরুতেই এলপিজি গ্যাসের দামে বড়সড় বৃদ্ধি। আজ ১ জানুয়ারি থেকেই কার্যকর নয়া দাম। জানুন আজকের নতুন দাম।

LPG cylinder price January 2026: নতুন বছর ২০২৬-এর শুরুতেই এলপিজি গ্যাসের দামে বড়সড় বৃদ্ধি। আজ ১ জানুয়ারি থেকেই কার্যকর নয়া দাম। জানুন আজকের নতুন দাম।

author-image
IE Bangla Web Desk
New Update
LPG gas price hike  ,LPG cylinder price January 2026,  Commercial LPG cylinder price increase,  19 kg LPG cylinder price today,  LPG price today India  ,Cooking gas price hike,  LPG price in Kolkata  ,LPG price in Delhi Mumbai  ,Hotel restaurant gas cost increase,  Fuel price hike news  ,Oil companies price update  ,LPG cylinder latest news,এলপিজি গ্যাসের দাম বাড়ল,  রান্নার গ্যাসের দাম বৃদ্ধি  ,বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম,  ১৯ কেজি গ্যাসের দাম  ,আজকের গ্যাসের দাম,  কলকাতায় গ্যাসের দাম  ,নতুন বছরের গ্যাসের দাম,  হোটেল রেস্তোরার খরচ বাড়বে  ,পয়লা জানুয়ারি গ্যাসের দাম,  এলপিজি দাম ২০২৬  ,রান্নার গ্যাস খবর  ,তেল কোম্পানির দাম ঘোষণা

lpg cylinder price Hike: ফের দাম বাড়ল রান্নার গ্যাসের।

LPG price today India: নতুন বছর ২০২৬-এর শুরুতেই সাধারণ মানুষের জন্য বড়সড় ধাক্কা। পয়লা জানুয়ারি থেকেই বাড়ানো হল এলপিজি গ্যাসের দাম। আজ বৃহস্পতিবার থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

Advertisment

প্রতিমাসের শুরুতেই আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়াম পণ্যের দামের ওঠানামা বিশ্লেষণ করে দেশের তেল সংস্থাগুলি এলপিজি সহ বিভিন্ন পেট্রোলিয়াম পণ্যের দাম নির্ধারণ করে থাকে। সেই নিয়ম মেনেই ২০২৬ সালের প্রথম দিনে বাড়ানো হল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম।

আরও পড়ুন- West Bengal news live updates: নতুন বছরের প্রথম দিনেই নবান্নে বড় চমক! বাংলার প্রথম মহিলা মুখ্য সচিব পদে নন্দিনী চক্রবর্তী

বাণিজ্যিক গ্যাসে বড়সড় বৃদ্ধি

১৯ কেজির বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম একলাফে প্রায় ১১১ টাকা বাড়ানো হয়েছে। তবে বাড়িতে ব্যবহৃত ১৪.২ কেজির রান্নার গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন করা হয়নি।

আরও পড়ুন- Railway Discount On Ticket Booking: নতুন বছরের শুরুতেই ট্রেন যাত্রীদের জন্য বিরাট সুখবর, মান্থলি থেকে লোকাল টিকিট, বড় ছাড়ের ঘোষণা, কবে থেকে মিলবে এই সুবিধা?

নতুন দাম অনুযায়ী-

দিল্লিতে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ১৬৯১.৫০ টাকা। মুম্বইয়ে এই সিলিন্ডারের নতুন দাম ১৬৪২.৫০ টাকা।কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ১৭৯৫ টাকা

আরও পড়ুন- West Bengal weather: বাংলাজুড়ে কনকনে শীত, কলকাতায় পারদ ১১-এর ঘরে, জানুন আর কতদিন থাকবে এই প্রবল ঠান্ডা

হোটেল-রেস্তোরাঁয় বাড়তে পারে খরচ

বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ায় নতুন বছরের শুরুতেই হোটেল ও রেস্তোরাঁগুলির খরচ বাড়ার আশঙ্কা রয়েছে। কারণ মূলত এই ক্ষেত্রেই ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের ব্যবহার হয়ে থাকে। ফলে খাবারের দামের উপরও এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন- January 2026 Bank Holidays: জানুয়ারিতেই ১৬ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, জরুরি আর্থিক লেনদেনের আগে দেখে নিন সম্পূর্ণ তালিকা

গৃহস্থালির গ্যাসের দাম অপরিবর্তিত

স্বস্তির খবর, বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লেও বাড়িতে ব্যবহৃত ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে কলকাতায় গৃহস্থালির এলপিজি সিলিন্ডারের দাম ৮৭৯ টাকা।

LPG gas price hike LPG cylinder price January 2026 Commercial LPG cylinder price increase 19 kg LPG cylinder price today LPG price today India LPG price in Kolkata