/indian-express-bangla/media/media_files/2025/03/01/ujdokIIZuieui5Ghfm7K.jpg)
lpg cylinder price cut: ফের দাম কমল রান্নার গ্যাসের।
LPG Cylinder Price: টানা দ্বিতীয় মাসের জন্য কমল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। অপরিবর্তিত রইল গৃহস্থের রান্নার কাজে ব্যবহৃত সিলিন্ডারের দাম।
প্রতি মাসের প্রথম দিনই গৃহস্থের রান্নার কাজে ব্যবহৃত সিলিন্ডারের দাম ও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম সংশোধন করে তেল বিপণন সংস্থাগুলি। ডিসেম্বর মাসে টানা দ্বিতীয়বারের মতো ১৯ কেজির বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম কমল। তবে গৃহস্থের রান্নার গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি।
IOCL-এর তথ্য অনুযায়ী, মাসের প্রথম দিন থেকেই চারটি মহানগরে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১০ টাকা করে কমানো হয়েছে। ফলে নতুন দাম দাঁড়াল—
দিল্লি: 1,580.50 টাকা
কলকাতা: 1,684 টাকা
মুম্বই: 1,531.50 টাকা।
চেন্নাই: 1,739.50 টাকা।
এই নিয়ে টানা দ্বিতীয় মাসের জন্য বাণিজ্যিক LPG-এর দাম হ্রাস পেল।
গার্হস্থ্য LPG সিলিন্ডারের দাম অপরিবর্তিত
গৃহস্থালির রান্নার কাজে ব্যাবহৃত LPG সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। একনজরে দেখে নিন বর্তমান দাম
দিল্লি: 853 টাকা।
কলকাতা: 879 টাকা
মুম্বই: 852.50 টাকা
চেন্নই: 868.50 টাকা
দেশজুড়ে গার্হস্থ্য সিলিন্ডারের দাম এপ্রিলের পর একই রয়েছে। বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমলেও গার্হস্থ্য LPG-র দাম স্থির থাকায় সাধারণ গ্রাহকদের বিশেষ স্বস্তি মেলেনি।গত কয়েক মাস ধরে বাণিজ্যিক সিলিন্ডারের দামে ওঠানামা লক্ষ্য করা গেছে। নভেম্বরে ৫ টাকা কমানো হয়, সেপ্টেম্বরে কমেছিল ৫১ টাকা। আবার অক্টোবরে ১৬ টাকা বাড়ানো হয়েছিল। আন্তর্জাতিক তেলের দাম, ডলার-টাকার বিনিময় হার এবং পরিবহন ব্যয়ের ওঠানামার কারণে এই পরিবর্তন ঘটে। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমার ফলে হোটেল, রেস্তোরাঁ, ধাবা এবং ক্যাটারিং সংস্থাগুলির বড়সড় স্বস্তি মিলেছে।
আরও পড়ুন- দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, চোখের নিমেষে দুমড়ে মুচড়ে গেল সব, ১১ মৃত্যুতে হাহাকার
আরও পড়ুন- বিরাট লক্ষ্যে বড় পদক্ষেপ অভিষেকের, বাংলার বুকে আজ থেকে শুরু মেগা হেলথ কর্মসূচি
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us