মহানবমীতে LPG সিলিন্ডারের দাম আরও বাড়ল, জানুন আপনার শহরের সর্বশেষ মূল্য

আজ মহানবমী। উৎসবের মরশুমেই হুড়মুড়িয়ে বাড়ল LPG সিলিন্ডারের দাম। এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ১৫টাকা ৫০পয়সা। এই নতুন দাম ১ অক্টোবর, সকাল ৬টা থেকে কার্যকর হবে।

আজ মহানবমী। উৎসবের মরশুমেই হুড়মুড়িয়ে বাড়ল LPG সিলিন্ডারের দাম। এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ১৫টাকা ৫০পয়সা। এই নতুন দাম ১ অক্টোবর, সকাল ৬টা থেকে কার্যকর হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
LPG gas price hike  ,LPG cylinder price January 2026,  Commercial LPG cylinder price increase,  19 kg LPG cylinder price today,  LPG price today India  ,Cooking gas price hike,  LPG price in Kolkata  ,LPG price in Delhi Mumbai  ,Hotel restaurant gas cost increase,  Fuel price hike news  ,Oil companies price update  ,LPG cylinder latest news,এলপিজি গ্যাসের দাম বাড়ল,  রান্নার গ্যাসের দাম বৃদ্ধি  ,বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম,  ১৯ কেজি গ্যাসের দাম  ,আজকের গ্যাসের দাম,  কলকাতায় গ্যাসের দাম  ,নতুন বছরের গ্যাসের দাম,  হোটেল রেস্তোরার খরচ বাড়বে  ,পয়লা জানুয়ারি গ্যাসের দাম,  এলপিজি দাম ২০২৬  ,রান্নার গ্যাস খবর  ,তেল কোম্পানির দাম ঘোষণা

lpg cylinder price hike: ফের দাম বাড়ল রান্নার গ্যাসের।

আজ মহানবমী। উৎসবের মরশুমেই হুড়মুড়িয়ে বাড়ল LPG সিলিন্ডারের দাম। ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ১৫টাকা ৫০পয়সা। এই নতুন দাম ১ অক্টোবর, সকাল ৬টা থেকে কার্যকর হবে। এর আগে, টানা পাঁচ মাস ধরে দাম কমানো হয়েছিল। 

Advertisment

আরও পড়ুন- উৎসব আবহে সাফল্যের নয়া রেকর্ড, লক্ষ্মীলাভে ইতিহাস গড়ল কলকাতা মেট্রো

রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান অয়েল (IOC) এর ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, দিল্লিতে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৫.৫০ টাকা বৃদ্ধি করা হয়েছে। এখন দিল্লিতে বাণিজ্যিক সিলিন্ডার দাম বেড়ে হয়েছে ১৫৯৫.৫০ টাকা, যেখানে আগে এর দাম ছিল ১৫৮০ টাকা। তবে, বাড়িতে ব্যবহৃত ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। দিল্লিতে সাধারণ গ্রাহকদের জন্য রান্নার গ্যাসের দাম ৮৫৩ টাকা। 

আরও পড়ুন-হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মান বহুতল, মৃত্যুমিছিল, উৎসবের আনন্দ পরিণত হল বিষাদে

অপরদিকে কলকাতায় ১৯ কেজির সিলিন্ডারের দাম এখন বেড়ে ১৭০০.৫০ টাকা হয়েছে। মুম্বইতে নতুন দাম ১৫৪৭.০০ টাকা। চেন্নাইতে ১৯ কেজির সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ১৭৫৪.৫০ টাকা।এই আর্থিক বছরে বাণিজ্যিক সিলিন্ডারের দাম আগে কোনও বাড়ানো হয়নি। এই বছরের মার্চ মাসে দিল্লিতে এই সিলিন্ডারের দাম ছিল ১৮০৩ টাকা, যা ১ এপ্রিল কমে ১৭৬২ টাকায় নেমে এসেছে। ১ মে আবার কমিয়ে ১৭৪৭.৫০ টাকায় পৌঁছায়। ১ জুন ছিল ১৭২৩.৫০ টাকা, ১ জুলাই ছিল ১৬৬৫ টাকা, ১ আগস্ট ছিল ১৬৩১.৫০ টাকা এবং ১ সেপ্টেম্বর ছিল ১৬৮০ টাকা। এভাবে পাঁচ মাসের মধ্যে দাম ২২৩ টাকা কমানো হয়েছে। এখন, দুর্গাপূজার মরসুমে দাম কিছুটা বাড়ানো হয়েছে।

প্রবল কম্পনে দুলে উঠল পৃথিবী, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, স্বপ্নের দেশ এখন মৃত্যুপুরী

দেশের বেশিরভাগ শহরে রান্নার গ্যাসের দাম ৮৫০ থেকে ৯৬০ টাকার মধ্যে রয়ে গেছে। অর্থাৎ রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়নি। ১৪.২ কেজির সিলিন্ডারের দাম শেষবার ৮ এপ্রিল পরিবর্তন করা হয়েছিল। দিল্লিতে সাধারণ গ্রাহকদের জন্য এর দাম ৮৫৩ টাকা। একইভাবে, কলকাতায় ৮৭৯ টাকা, মুম্বইতে ৮৫২.৫০ টাকা এবং চেন্নাইতে ৮৬৮.৫০ টাকা। তবে, বিমান জ্বালানির (ATF) দাম সংশোধিত হয়েছে। দিল্লিতে এখন প্রতি কিলোলিটারের দাম ৮১৩.৪৪ টাকা।

Commercial LPG LPG Cylinder LPG Price Hike