টেকঅফের সময় বিরাট বিপত্তি, লখনউ বিমানবন্দর এড়ানো গেল বড় দুর্ঘটনা, সাংসদ ডিম্পল যাদব সহ ১৫১ জন যাত্রীর প্রাণরক্ষা

ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে কোনমতে রেহাই। উত্তর প্রদেশের লখনউ বিমানবন্দরে চূড়ান্ত চাঞ্চল্য ।

ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে কোনমতে রেহাই। উত্তর প্রদেশের লখনউ বিমানবন্দরে চূড়ান্ত চাঞ্চল্য ।

author-image
IE Bangla Web Desk
New Update
"indigo flght, indigo tickets, indigo patna to delhi, indigo delhi flight, flight bird hit, patna to delhi indigo flight, delhi flights, Breaking News, latest news today's, latest news, Latest Breaking News, Breaking News, Today's Breaking and Latest news, Latest News Today, Latest Breaking News Headlines

বিরাট দুর্ঘটনা থেকে রেহাই

ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে কোনমতে রেহাই। উত্তর প্রদেশের লখনউ বিমানবন্দরে চূড়ান্ত চাঞ্চল্য । দিল্লিগামী একটি ইন্ডিগো বিমান টেক-অফের সময়েই রানওয়েতে থেমে যায়। বিমানের পাইলট সময়মতো বিমান থামিয়ে ১৫১ জন যাত্রীর জীবন বাঁচান। এই বিমানেই ছিলেন সমাজবাদী পার্টির সাংসদ এবং সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদবও। জানা গিয়েছে এদিন সকালে লখনউ-দিল্লি রুটের ফ্লাইট ৬ই-২১১১ টেকঅফের সময়ই সমস্যার মুখে পড়ে। যাত্রীদের মধ্যে দেখা দেয় চরম আতঙ্ক। পাইলটের তৎপরতায় কোনমতে ইমারজেন্সি ব্রেক কষে রানওয়েতেই থামানো হয়। 

Advertisment

Dilip Ghosh: 'খেলে হারানোতেই আসল তৃপ্তি', ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচের আগে 'বোমা' ফাটালেন দিলীপ

সূত্রের খবর, রানওয়েতে বিমানটি গতি বাড়িয়েছিল, কিন্তু তবুও টেক-অফ করতে পারেনি। তড়িঘড়ি বিমানের ইমারজেন্সি ব্রেক কষে বিমানটি থামিয়ে দেন পাইলট। এই ঘটনায় বিমানের যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে, সমস্ত যাত্রী নিরাপদে বিমান থেকে বাইরে বের করে আনা হয়েছে। পরে বিমান সংস্থাটি অন্য একটি ফ্লাইটে সবাইকে দিল্লিতে পাঠায়। প্রাথমিকভাবে জানা গেছে, প্রযুক্তিগত ত্রুটির কারণেই বিমানটিতে টেকঅফের সময় সমস্যা দেখা দেয়। বিস্তারিত তদন্ত রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে। যাত্রীরা জানান, ঈশ্বরের আশীর্বাদ না থাকলে বড় দুর্ঘটনা ঘটতে পারত।  

Indigo Uttarpradesh