Arijit Singh: ‘রফি-কিশোর-শানু সব একগ্লাসে গুললে অরিজিৎ হয়!’ গায়ককে নিয়ে বিরাট দাবি মদনের

Arijit Singh: অরিজিৎ সিংয়ের প্লে-ব্যাক ছাড়া নিয়ে মুখ খুললেন মদন মিত্র। গায়ককে কিশোর-রফির সঙ্গে তুলনা করার পাশাপাশি তাঁর অবসর ও উপার্জন নিয়ে কী বললেন কামারহাটির বিধায়ক? জানুন বিস্তারিত।

Arijit Singh: অরিজিৎ সিংয়ের প্লে-ব্যাক ছাড়া নিয়ে মুখ খুললেন মদন মিত্র। গায়ককে কিশোর-রফির সঙ্গে তুলনা করার পাশাপাশি তাঁর অবসর ও উপার্জন নিয়ে কী বললেন কামারহাটির বিধায়ক? জানুন বিস্তারিত।

author-image
IE Bangla Web Desk
New Update
মদন মিত্র  ,অরিজিৎ সিং  ,অরিজিৎ সিংয়ের অবসর  ,মদন মিত্রের মন্তব্য,  বাংলা খবর  ,সোশ্যাল মিডিয়া ভাইরাল  ,প্লে-ব্যাক গায়ক  ,অরিজিৎ ও বিবেকানন্দ,Madan Mitra,  Arijit Singh,  Arijit Singh quitting playback singing,  Madan Mitra viral video  ,Bengali News  ,Tollywood News,  Arijit Singh retirement rumors

Arijit Singh quitting playback singing: অরিজিৎ সিংয়ের প্লেব্যাক সিঙ্গিং ছেড়ে দেওয়া প্রসঙ্গে মুখ খুলেছেন মদন মিত্র।

সম্প্রতি প্লে-ব্যাক গায়কের ভূমিকা থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন অরিজিৎ সিং। যা নিয়ে তোলপাড় শুরু হয় সঙ্গীত জগতে এবং গায়কের অগণিত ভক্তদের মধ্যে। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন কামারহাটির বিধায়ক তথা তৃণমূল নেতা মদন মিত্র। অরিজিৎ সিংকে কার্যত ‘শ্রেষ্ঠত্বের’ আসনে বসিয়েও তাঁর প্লে-ব্যাক সিঙ্গিং থেকে অবসর ভাবনা নিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই মন্তব্য করলেন মদন।

Advertisment

অরিজিতের গায়কী এবং জনপ্রিয়তা প্রসঙ্গে মদন মিত্র এদিন উচ্ছ্বসিত প্রশংসা করেন। তিনি বলেন, "মহম্মদ রফি, কিশোর কুমার, কুমার শানু, অভিজিৎ ভট্টাচার্য, শান, এই সব মিলিয়ে যেটা হয়, সেটা হচ্ছে অরিজিৎ। শুধু ভারতবর্ষের নয়, সারা পৃথিবীতে এত বড় নাম করেছেন উনি।"

আরও পড়ুন- Dilip Ghosh: "তৃণমূলই লেলিয়ে দিয়েছে সিপিএমকে!", সেলিম-হুমায়ুন বৈঠক নিয়ে দিলীপের বিস্ফোরক থিওরি!

এমনকী অরিজিৎ সিংয়ের বিশ্বজোড়া খ্যাতির সঙ্গে স্বামী বিবেকানন্দের তুলনাও টেনে আনেন বিধায়ক। তাঁর কথায়, "বিবেকানন্দ যেমন সিমলা স্ট্রিট থেকে গিয়ে বিশ্বসভায় ভারতবর্ষকে শ্রেষ্ঠ করে তুলেছিলেন, অরিজিৎও তেমনই।" যদিও পরক্ষণেই খানিকটা দার্শনিক সুরে তিনি যোগ করেন যে, গান হিট হওয়া ছাড়া অরিজিৎ হয়তো বিবেকানন্দের মতো অন্য কোনো ‘শ্রেষ্ঠ’ কাজ করেননি, কিন্তু তাঁর জনপ্রিয়তা প্রশ্নাতীত।

আরও পড়ুন-Arjun Singh: "তৃণমূলের বাড়িতে নিমন্ত্রণ? এক্কেবারে যাবেন না!", অর্জুন সিংয়ের ‘বয়কট’ নিদানে তোলপাড়!

গায়কের প্লে-ব্যাক ছেড়ে দেওয়া নিয়ে ভক্তদের আবেগ বা মন খারাপ প্রসঙ্গে মদন মিত্রকে বেশ নির্লিপ্তই শোনায়। নচিকেতা বা শ্রেয়া ঘোষালের মতো শিল্পীদের উদাহরণ টেনে তিনি বলেন, গান হিট তো ওঁদেরও হয়েছে। অরিজিতের সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি সোজাসাপ্টা মন্তব্য করেন, "জনগণের কিছু যায় আসে না। টাকা উনি যেটা রোজগার করতেন, সেটা ওঁর কাছেই আছে।"

আরও পড়ুন-Mimi Chakraborty: "আমি মিমিকে ছাড়ব না!", গ্রেফতারির পরেও দম্ভ তনয়ের, পাল্টা কী বললেন অভিনেত্রী?

অর্থাৎ, অরিজিৎ সিং প্লে-ব্যাক গাইবেন কি গাইবেন না, তা একান্তই তাঁর ব্যক্তিগত এবং আর্থিক বিষয়, এমনটাই ইঙ্গিত দিয়েছেন মদন মিত্র। তবে তাঁর এই মন্তব্যের জেরে নতুন করে আলোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

Madan Mitra Arijit Singh Bengali News Today