/indian-express-bangla/media/media_files/2026/01/12/exam-2026-01-12-11-32-07.jpg)
Bengali literature exam guide: মাধ্যমিকে বাংলা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি টিপস জানুন।
Madhyamik Pariksha 2026: আসন্ন ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার বাংলা বিষয়ের প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন কলকাতার যোধপুর পার্ক বয়েজ হাইস্কুলের বাংলার শিক্ষক ডঃ প্রিয়তোষ বসু। তিনি ছাত্রছাত্রীদের প্রধান পরামর্শ দিয়েছেন, পাঠ্যপুস্তকগুলি নিখুঁতভাবে খুঁটিয়ে পড়ার জন্য। এছাড়াও কিছু বাছাই প্রশ্ন ও তার উত্তর তৈরি করে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
ডঃ বসু জানিয়েছেন, গত বছরের এবং তার আগের বছরের প্রশ্নপত্রের উপর ভিত্তি করে কিছু বিশেষ বিষয় এবং রচনার অংশগুলোতে বিশেষ নজর দেওয়া উচিত।
গল্প অংশে:
৩ নম্বরের প্রশ্নের জন্য বিশেষভাবে পড়া উচিত বহুরূপী, পথের দাবী, নদীর বিদ্রোহ।
৫ নম্বরের প্রশ্নের জন্য ভালোভাবে পড়া উচিত পথের দাবী, জ্ঞানচক্ষু এবং বহুরূপী।
কবিতা অংশে:
৩ নম্বরের প্রশ্নের জন্য পড়া উচিত অসুখী একজন, অস্ত্রের বিরুদ্ধে গান, আফ্রিকা এবং সিন্ধুতীরে।
৫ নম্বরের প্রশ্নের জন্য পড়া উচিত সিন্ধুতীরে, আয় আরও বেধে বেধে থাকি, অস্ত্রের বিরুদ্ধে গান এবং অসুখী একজন।
আরও পড়ুন- West Bengal News Live Updates: সাতসকালেই আতঙ্ক, বাঘাযতীন স্টেশনে দাউ দাউ করে আগুন
প্রবন্ধ অংশে:
৫ নম্বরের জন্য দুটো প্রবন্ধই দেখে নেওয়া আবশ্যক। বিশেষ করে হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে কালি তৈরির অভিজ্ঞতা, লিপি কুশলীদের কথা ও ফাউন্টেন পেন আবিষ্কারের ইতিহাস খুঁটিয়ে দেখা জরুরি।
বাংলা ভাষায় বিজ্ঞানের প্রবন্ধের ক্ষেত্রে লেখকের মতামত, শব্দের ত্রিবিধ অর্থ, অভিধা, লক্ষণা ও ব্যঞ্জনা সম্পর্কে জানা জরুরি।
আরও পড়ুন-Samir Putotundu Death: প্রয়াত সমীর পুততুণ্ড, বামপন্থী আন্দোলনের এক অধ্যায়ের অবসান
নাটক ও উপন্যাস অংশে:
নাটক সিরজাদৌল্লা থেকে চার নম্বরের প্রশ্ন আসে। বিশেষভাবে দেখার বিষয়, সিরাজ ও ফরাসি দূত মঁসিয়ে লায়ের সম্পর্ক, ঘসেটি বেগমের মনোভাব, লুৎফা ও সিরাজের প্রতিক্রিয়া, সিরাজের সাম্প্রদায়িক সম্প্রীতি।
উপন্যাস কোনি থেকে ১০ নম্বরের বড় প্রশ্ন আসে। পুরো উপন্যাস পড়া অত্যন্ত জরুরি। বিশেষভাবে দেখতে হবে, বিষ্টু ধরের ডায়েটিং, প্রজাপতি ও লীলাবতী, ক্ষিতিশের বিরুদ্ধে জুপিটারের ষড়যন্ত্র, ক্ষিতিশ ও চিড়িয়াখানা দর্শন, হিয়ার প্রতি আচরণ, কোনির সাফল্য ও লড়াই, দারিদ্র্য ও বঞ্চনার বিরুদ্ধে কোনির লড়াই ইত্যাদি।
বিজ্ঞান ও সাধারণ প্রবন্ধ:
১০ নম্বরের প্রবন্ধের জন্য বিজ্ঞানের ক্ষেত্রে পড়া উচিত, বিজ্ঞান ও কুসংস্কার, পরিবেশ ও ছাত্র সমাজ, সমাজ জীবনে মেলা, উৎসবের প্রয়োজনীয়তা, বাংলার উৎসব, তোমার দেখা একটি মেলা।
আত্মকথা থেকে প্রশ্ন এলেও থাকতে পারে, কলমের আত্মকথা, জীর্ণ বাড়ির আত্মকথা, নদী।
ডঃ প্রিয়তোষ বসু বলছেন, এই বিষয়গুলো দেখে নেওয়া হলে শিক্ষার্থীরা পরীক্ষার জন্য আত্মবিশ্বাসী হতে পারবেন। তাঁর মতে এটি কোনও সাজেশন নয়, বরং আগের অভিজ্ঞতার ভিত্তিতে পরীক্ষার প্রস্তুতির কার্যকর নির্দেশিকা।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us