/indian-express-bangla/media/media_files/2025/03/03/jHYqlAhe1ayx92u7J25Z.jpg)
Madhyamik 2026: ভৌত বিজ্ঞানের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জেনে নিন।
WBBSE:সামনে মাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষায় ভালো ফল করার টেনশন এখন তুঙ্গে। শিক্ষক-শিক্ষিকারা বরাবরই পরামর্শ দেন পাঠ্যবই খুঁটিয়ে পড়ার। কারণ পাঠ্যবই নখদর্পণে থাকলেই যে কোনও প্রশ্নের উত্তর দেওয়া সহজ হয়। তবে পরীক্ষার দোরগোড়ায় দাঁড়িয়ে যদি অভিজ্ঞ শিক্ষকদের পরামর্শ মেনে কিছু বাছাই করা প্রশ্নের ওপর জোর দেওয়া যায়, তবে প্রস্তুতিতে অনেকটাই সুবিধা হয়।
আসন্ন ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে ভৌত বিজ্ঞানের একটি বিশেষ সাজেশন প্রস্তুত করেছেন পূর্ব বর্ধমানের হাটগোবিন্দপুর মানগোবিন্দ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোমনাথ গুপ্ত। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে তাঁর এই সাজেশন। পরীক্ষার্থীদের সুবিধার্থে নিচে অধ্যায়ভিত্তিক সেই সম্ভাব্য প্রশ্নগুলি আলোচনা করা হলো।
মাধ্যমিক ২০২৬: ভৌত বিজ্ঞান সাজেশন
অধ্যায় ১: পরিবেশের জন্য ভাবনা
সৌরশক্তির উৎস কী? মিথেন হাইড্রেট কী? এর সংকেত লেখো।
‘সুইট গ্যাস’ বা মিষ্টি গ্যাস নামে কোন গ্যাসটি পরিচিত?
ওজোন স্তর ক্ষয়ের মূল কারণ কী? বিশ্ব উষ্ণায়নের দুটি কারণ, দুটি ফলাফল এবং দুটি নিবারণের উপায় লেখো।
ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের অপর নাম কী? বেতার তরঙ্গ ও মেরুজ্যোতি বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায়?
বর্তমানে সর্বাধিক তাপন মূল্যযুক্ত জীবাশ্ম জ্বালানির নাম লেখো।
পুনর্নবীকরণযোগ্য (Renewable) ও অনবীকরণযোগ্য (Non-renewable) শক্তির দুটি করে উদাহরণ দাও।
CNG ও LPG-এর মূল উপাদান কী? এদের পুরো নাম লেখো।
অধ্যায় ২: গ্যাসের আচরণ
লেখচিত্র অঙ্কন করো: (i) V vs T (যেখানে P ধ্রুবক), (ii) PV vs P এবং (iii) PV vs V (যেখানে তাপমাত্রা ধ্রুবক)।
বয়েলের সূত্রটি বিবৃত করো এবং ধ্রুবক রাশিগুলি লেখো। বয়েল ও চার্লসের সমন্বয় সূত্রের গাণিতিক রূপটি লেখো।
পরম শূন্য উষ্ণতার ধারণা দাও। পরম শূন্য স্কেল কী? ৩০ ডিগ্রি সেলসিয়াস ও ৩০০ কেলভিনের মধ্যে কোনটি অধিক উষ্ণ?
আরও পড়ুন-সহজ শর্ট কার্ট, নিয়মিত অনুশীলনেই বাজিমাত, ১০০% কমন, দেখে নিন লাস্ট মিনিট মাধ্যমিক অঙ্ক সাজেশন
অ্যাভোগাড্রো সংখ্যার মান কত? গ্যাস অণুগুলির গতিশীলতার স্বপক্ষে কয়েকটি যুক্তি দাও।
গাণিতিক প্রশ্ন:
নির্দিষ্ট ভরের একটি গ্যাসের আয়তন ২৭৩ ঘন সেমি অধিকার করে। কত চাপে ২৭ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এই গ্যাসটি ৩০০ ঘন সেমি অধিকার করবে?
একই চাপে কত উষ্ণতায় গ্যাসটি ১৫০ ঘন সেমি আয়তন অধিকার করবে?
আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো। কেলভিন স্কেলে বিশুদ্ধ জলের হিমাঙ্ক ও স্ফুটনাঙ্কের মান কত?
অধ্যায় ৩: রাসায়নিক গণনা
কোনো সাধারণ অ্যালকেনের বাষ্প ঘনত্ব যদি ৮ হয়, তবে তার সংকেত কী হবে?
অতিরিক্ত পরিমাণ লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে ফেরাস সালফাইডের বিক্রিয়ায় STP-তে ১১.২ লিটার হাইড্রোজেন সালফাইড পেতে হলে কী পরিমাণ ফেরাস সালফাইড প্রয়োজন?
উত্তপ্ত লোহার ওপর দিয়ে স্টিম চালনা করলে ২ মোল হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে কত মোল লোহার প্রয়োজন? ওই পরিমাণ লোহার পারমাণবিক ভর ও গ্রাম পারমাণবিক ভর কত হবে?
অধ্যায় ৪: তাপের ঘটনাসমূহ
তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা লেখো। এর এককে যে দুটি রাশির মৌলিক একক ব্যবহার করা হয়েছে, কোনো পরিবাহীর ক্ষেত্রে তাদের মধ্যকার সম্পর্কটি লেখো।
কোনো ক্ষেত্রে আলফা, বিটা ও গামার অনুপাত ২:৪:৬ হলে, আলফা-বিটা : বিটা-গামা : গামা-আলফার মান কত হবে?
গ্যাসের চাপ ও আয়তন প্রসারণ গুণাঙ্কের মান এবং এদের মধ্যকার সম্পর্কটি লেখো।
কঠিন পদার্থের ক্ষেত্রে তাপের পরিবহন কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে? এর সঙ্গে তরল পদার্থের পরিবহনে কী পার্থক্য পরিলক্ষিত হয়?
অধ্যায় ৫: আলো
মোটর গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয় এবং কেন? গোলীয় দর্পণের ক্ষেত্রে f = r/2 সম্পর্কটি প্রতিষ্ঠা করো।
প্রতিফলনের ক্ষেত্রে আপতন কোণ ও প্রতিফলন কোণের মান যথাক্রমে ৪৫° ও ৯০° হলে চ্যুতি কোণের মান কত হবে? রাশিমালাটি লেখো (ঘন থেকে লঘু ও লঘু থেকে ঘন,উভয় মাধ্যমেই)।
কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক ওই মাধ্যমে আলোর বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে কীভাবে সম্পর্কযুক্ত?
আরও পড়ুন- Madhyamik 2026: মাধ্যমিকে জীবন বিজ্ঞান পরীক্ষায় ভালো ফল করতে চাইলে পড়ুন এই সাজেশন
উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তুকে ফোকাস (f) ও ২f-এর মধ্যে এবং ২f-এর বাইরে রাখলে প্রতিবিম্বের আকার, অবস্থান ও প্রকৃতি কীরূপ হবে?
সংজ্ঞা লেখো: গোলীয় দর্পণের মেরু, লেন্সের আলোক কেন্দ্র, মুখ্য ও গৌণ ফোকাস।
স্নেলের সূত্রটি কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়? সদ ও অসদ প্রতিবিম্বের পার্থক্য এবং একটি করে ব্যবহার লেখো।
বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক ১.৫ হলে কাঁচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত?
বিবর্তন বলতে কী বোঝো? হ্রস্ব দৃষ্টি (Myopia) কী? এটি নিবারণের উপায় লেখো।
সরল ক্যামেরা দ্বারা গঠিত প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য লেখো।
আলোর বিচ্ছুরণ বলতে কী বোঝো? এর একটি প্রাকৃতিক উদাহরণ দাও। বর্ণালী কাকে বলে?
একটি লাল ফুলকে পরপর রাখা দুটি সবুজ ও লাল কাঁচের মধ্য দিয়ে দেখলে কেমন দেখাবে?
সর্বোচ্চ এবং সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য ও কম্পাঙ্কযুক্ত তড়িৎ চুম্বকীয় তরঙ্গের নাম লেখো। দিনের বেলায় আকাশ নীল দেখায় কেন?
গাণিতিক প্রশ্ন:
একটি উত্তল লেন্স থেকে ২০ সেমি দূরে বস্তু রাখলে লেন্সের কোনো দিকেই প্রতিবিম্ব পাওয়া গেল না। লেন্সটির ফোকাস দূরত্ব কত?
জলে ডোবালে উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্যের কীরূপ পরিবর্তন হয়?
অধ্যায় ৬: চলতড়িৎ
ওহমের সূত্রটি লেখো। লেখচিত্র আঁকো: V vs I, V vs 1/I এবং I vs 1/R।
রোধ, প্রবাহমাত্রা ও বিভব প্রভেদের SI একক লেখো। বৈদ্যুতিক বাতিতে ফিউজ তার কিসের সঙ্গে যুক্ত থাকে?
থ্রি-পিন প্লাগের তিনটি পিনের নাম লেখো। পরিবাহীর রোধ কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে? রোধাঙ্কের সংজ্ঞা ও একক লেখো।
তড়িৎচালক বল ও বিভব প্রভেদের পার্থক্য লেখো। নষ্ট ভোল্ট কী? কার্য ও আধানের সম্পর্কটি লেখো।
পরিবাহী ও অর্ধপরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বনাম রোধাঙ্কের লেখচিত্র এবং সম্পর্ক লেখো। ৫ ওহম ও ১৫ ওহম রোধের শ্রেণি ও সমান্তরাল সমবায়ের তুল্য রোধ কত?
তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো ও গাণিতিক রূপ দাও। এর একটি ব্যবহারিক প্রয়োগ লেখো।
B.O.T কী? ১ B.O.T সমান কত জুল? CFL ও LED-এর পুরো নাম লেখো। এদের মধ্যে কোনটি বেশি সাশ্রয়ী?
একই পদার্থের তৈরি একটি সরু ও একটি মোটা তারের দৈর্ঘ্য সমান। একই বিভব প্রভেদে রাখলে কোনটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে? রোধাঙ্কের কীরূপ পরিবর্তন হবে?
দুটি রোধ R1 ও R2-কে একই বিভব প্রভেদে আলাদাভাবে যুক্ত করলে দেখা গেল R1-এর প্রবাহমাত্রা R2-এর ৫ গুণ। R1 ও R2-এর অনুপাত নির্ণয় করো।
৬০ ওয়াট ও ১০০ ওয়াটের দুটি বাল্বকে শ্রেণি ও সমান্তরাল সমবায়ে যুক্ত করলে কোন ক্ষেত্রে বাল্বটি বেশি উজ্জ্বলতায় জ্বলবে?
চুম্বকের ওপর তড়িৎ-এর ক্রিয়া বলতে কী বোঝো? অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি লেখো। বারলোর চক্রের ঘূর্ণন ও চুম্বকের মেরু উল্টে দিলে কী ঘটবে?
মোটর ও ডায়নামোর মূল পার্থক্য লেখো। জলবিদ্যুৎ উৎপাদনে শক্তির রূপান্তর কীভাবে হয়? আর্থিং কেন করা হয়? শর্ট সার্কিট কী?
বৈদ্যুতিক হিটারের তার কুণ্ডলী পাকিয়ে রাখা হয় কেন? তড়িৎ চুম্বক কী এবং এর মেরু শক্তি কিসের ওপর নির্ভর করে?
অধ্যায় ৮: পর্যায় সারণি ও মৌলের ধর্মের পর্যায়বৃত্ততা
মৌলের পর্যায়গত ধর্ম নয়—এমন একটি ধর্মের নাম লেখো।
উদাহরণ দাও: একটি করে অভিজাত মৌল, মুদ্রা ধাতু, সন্ধিগত মৌল, হ্যালোজেন, নোবেল গ্যাস, চ্যালকোজেন এবং ইউরেনিয়ামোত্তর মৌল।
হাইড্রোজেনকে 'দুষ্ট মৌল' কেন বলা হয়?
ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজাও:
তড়িৎ ঋণাত্মকতা: Li, Be, B, N, O, F
জারণ-বি বিজারণ ধর্ম: S, O, Te, Se
আয়নন শক্তি: Ca, Be, Sr, Mg
পারমাণবিক ব্যাসার্ধ: Li, Na, K, Rb
আধুনিক পর্যায় সূত্রটি লেখো। এখানে কয়টি পর্যায় ও শ্রেণি আছে? ডোবেরিনারের ত্রয়ী সূত্রটি লেখো।
মোজলের পরীক্ষার তাৎপর্য ও পর্যায় সারণির ক্ষেত্রে এর গুরুত্ব লেখো।
একটি তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাসের নাম লেখো। এটি কোন শ্রেণির অন্তর্ভুক্ত? পর্যায় সারণির অতি দীর্ঘ ও অতি হ্রস্ব পর্যায় কোনটি?


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us