WBBSE Class 10th Board Exams 2026: আগামীকাল থেকে শুরু মাধ্যমিক, বোর্ডের তরফে জারি করা হল গুরুত্বপূর্ণ নির্দেশিকা

WBBSE Class 10th Board Exams 2026:এ বছর মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯,৭১,৩৪০ জন, যা গত বছরের তুলনায় সামান্য বেশি। এর মধ্যে ৪,২৬,৭৩৩ জন ছাত্র, ৫,৪৪,৬০৬ জন ছাত্রী

WBBSE Class 10th Board Exams 2026:এ বছর মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯,৭১,৩৪০ জন, যা গত বছরের তুলনায় সামান্য বেশি। এর মধ্যে ৪,২৬,৭৩৩ জন ছাত্র, ৫,৪৪,৬০৬ জন ছাত্রী

author-image
IE Bangla Web Desk
New Update
Madhyamik exam, Madhyamik math preparation, Madhyamik mathematics tips, Madhyamik exam 2024, Madhyamik math syllabus, math exam preparation, last minute math tips, West Bengal Madhyamik, Madhyamik students, board exam math tips

সহজ শর্ট কার্ট, নিয়মিত অনুশীলনেই বাজিমাত

WBBSE Class 10th Board Exams 2026: আগামীকাল সোমবার থেকে শুরু জীবনের প্রথম বড় পরীক্ষা। ঠিক তার আগে মাধ্যমিক পরীক্ষার্থীদের সহায়তায় বিশেষ হেল্পলাইন চালু করল কলকাতা পুলিশ। পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে সহায়তা করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Advertisment

কলকাতা পুলিশ জানিয়েছে, পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে গিয়ে কোনও সমস্যায় পড়লে পরীক্ষার্থীরা হেল্পলাইন নম্বর ৯৪৩২৬১০০৩৯-এ ফোন করতে পারবেন। প্রয়োজনে পুলিশকর্মীরা সরাসরি সাহায্যে এগিয়ে আসবেন। পরীক্ষার্থী যদি বাড়িতে অ্যাডমিট কার্ড ফেলে আসেন বা দেরিতে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর আশঙ্কা থাকে, সে ক্ষেত্রেও মিলবে পুলিশি সাহায্য ।

এছাড়াও, পরীক্ষার সময় কোনও পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে অ্যাম্বুলেন্স মোতায়েন থাকবে। পরীক্ষার্থীদের নিরাপত্তা ও সময়মতো কেন্দ্রে পৌঁছানো নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

কলকাতা পুলিশের পাশাপাশি রাজ্য সরকারও মাধ্যমিক পরীক্ষার সময় পরিবহণ পরিষেবা জোরদার করেছে। কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে পরীক্ষার আট দিনের জন্য ১৫টি রুটে অন্তত ২০টি অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে পরীক্ষার্থী ও অভিভাবকদের আর যাতায়াত নিয়ে দুশ্চিন্তায় পড়তে হবে না বলে প্রশাসনের দাবি।

এ বছর মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯,৭১,৩৪০ জন, যা গত বছরের তুলনায় সামান্য বেশি। এর মধ্যে ৪,২৬,৭৩৩ জন ছাত্র, ৫,৪৪,৬০৬ জন ছাত্রী এবং একজন তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থী রয়েছেন। গোটা রাজ্যজুড়ে মোট ২,৬৮২টি পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা।

২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত সূচি ও নির্দেশিকা প্রকাশ করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। পর্ষদের তরফে জানানো হয়েছে, আগামী ২ ফেব্রুয়ারি ২০২৬ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা, চলবে ১২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত। প্রতিদিন একটিমাত্র শিফটে পরীক্ষা নেওয়া হবে।

পরীক্ষা প্রতিদিন সকাল ১০টা ৪৫ মিনিটে শুরু হয়ে দুপুর ২টো পর্যন্ত চলবে। প্রশ্নপত্র পড়ার জন্য পরীক্ষার্থীদের অতিরিক্ত প্রথম ১৫ মিনিট সময় দেওয়া হবে। এই সময়ে উত্তর লেখা যাবে না, শুধুমাত্র প্রশ্নপত্র পড়ে বোঝার সুযোগ থাকবে। পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের অনেক আগেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর পরামর্শ দিয়েছে পর্ষদ, যাতে সমস্ত প্রাক-পরীক্ষা সংক্রান্ত আনুষ্ঠানিকতা নির্বিঘ্নে সম্পন্ন করা যায়।

পরীক্ষার দিন পরীক্ষার্থীদের কাছে মূল মাধ্যমিক ২০২৬ অ্যাডমিট কার্ড (হল টিকিট) থাকা বাধ্যতামূলক। অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। পাশাপাশি অ্যাডমিট কার্ডে উল্লেখিত বৈধ স্কুল আইডি বা ফটো পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। স্টেশনারির ক্ষেত্রে নীল বা কালো বল পেন, এইচবি পেন্সিল, ইরেজার, শার্পনার এবং প্রয়োজন অনুযায়ী জিওমেট্রি বক্স বহন করা যাবে। অ্যাডমিট কার্ডে অনুমোদিত থাকলে নির্দিষ্ট লেখার সরঞ্জাম নেওয়ার অনুমতিও মিলবে। পর্ষদের নির্দেশিকা অনুযায়ী প্রয়োজনে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার রাখা যেতে পারে।

পরীক্ষাকক্ষে মোবাইল ফোন, স্মার্টওয়াচ, ক্যালকুলেটর, ব্লুটুথ ডিভাইস, ট্যাবলেট বা যে কোনও ইলেকট্রনিক গ্যাজেট সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া ব্যাগ, পার্স, ওয়ালেট (কেন্দ্রে আলাদা সুরক্ষিত ব্যবস্থা না থাকলে), কোনও লিখিত বা মুদ্রিত নোট, খাওয়ার জিনিস (চিকিৎসাজনিত বিশেষ অনুমতি ছাড়া) এবং অননুমোদিত ধাতব বা স্টেশনারি সামগ্রী নিয়ে প্রবেশ করা যাবে না।

পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড পাওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে উল্লেখিত নাম, বিষয় ও ছবি সংক্রান্ত সমস্ত তথ্য যাচাই করে নেওয়া উচিত। পরীক্ষা শুরু হয়ে গেলে দেরিতে প্রবেশের অনুমতি সাধারণত দেওয়া হয় না, তাই যাতায়াতের পরিকল্পনা আগেভাগেই করে রাখতে বলা হয়েছে। প্রশ্নপত্র হাতে পাওয়ার পর প্রথম ১৫ মিনিট সময় ব্যবহার করে প্রশ্ন ভালোভাবে পড়ে উত্তর লেখার কৌশল ঠিক করার পরামর্শ দেওয়া হয়েছে। কোনও রকম অসাধু উপায় অবলম্বন করলে পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হতে পারে বলেও সতর্ক করেছে পর্ষদ।

পর্ষদ প্রকাশিত বিষয়ভিত্তিক পরীক্ষাসূচি অনুযায়ী,
২ ফেব্রুয়ারি প্রথম ভাষা (বাংলা/ইংরেজি/অন্যান্য আঞ্চলিক ভাষা),
৩ ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষা,
৬ ফেব্রয়ারি ইতিহাস,
৭ ফেব্রুয়ারি ভূগোল,
৯ ফেব্রুয়ারি গণিত,
১০ ফেব্রুয়ারি ভৌত বিজ্ঞান,
১১ ফেব্রুয়ারি জীবন বিজ্ঞান এবং
১২ ফেব্রুয়ারি ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত  হবে।

আরও পড়ুন- ধুমপায়ীদের মাথায় হাত, সিগারেটের দামে বিরাট লাফ, হুড়মুড়িয়ে কমল মোবাইল, ইলেকট্রিক গাড়ির দাম

আরও পড়ুন- "জেল নয়, জরিমানা!" কর ফাঁকিতে বড় স্বস্তি দিলেন নির্মলা, ১ এপ্রিল থেকে নতুন আইন 

আরও পড়ুন- Income Tax Slabs Change Budget 2026 LIVE Updates: অর্থ কমিশনের পরিকল্পনা অনুযায়ী রাজ্যগুলো ১.৪ লক্ষ কোটি টাকা পাবে  

Madhyamik Examination 2026