Madhyamik Exam 2026: মাধ্যমিক চলাকালীন রণক্ষেত্র স্কুল! পরিদর্শক ও শিক্ষকদের হাতাহাতিতে উত্তাল জামালপুর

Purba Bardhaman News: মাধ্যমিক পরীক্ষা চলাকালীন রণক্ষেত্র জামালপুরের স্কুল! পরিদর্শক ও শিক্ষকদের হাতাহাতিতে আহত উভয়পক্ষ। ঘটনার জেরে পথ অবরোধ। বিস্তারিত পড়ুন।

Purba Bardhaman News: মাধ্যমিক পরীক্ষা চলাকালীন রণক্ষেত্র জামালপুরের স্কুল! পরিদর্শক ও শিক্ষকদের হাতাহাতিতে আহত উভয়পক্ষ। ঘটনার জেরে পথ অবরোধ। বিস্তারিত পড়ুন।

author-image
Pradip Kumar Chattopadhyay
New Update
Madhyamik Examination 2026, Madhyamik Exam 2026, School Inspector vs Teachers, Ajhapur High School, Jamalpur, Purba Bardhaman News, Exam Center Clash, Prashanta Kabiraj, Asim Biswas, West Bengal Education News, Teachers Protest, WBBSE, Road Blockade, Police Intervention,মাধ্যমিক পরীক্ষা, স্কুল পরিদর্শক, শিক্ষকদের মারামারি, জামালপুর, পূর্ব বর্ধমান, আঝাপুর উচ্চ বিদ্যালয়, প্রশান্ত কবিরাজ, অসীম বিশ্বাস, পরীক্ষা কেন্দ্রে বিশৃঙ্খলা, পথ অবরোধ, শিক্ষাঙ্গনে অরাজকতা, পুলিশি তদন্ত, ব্রেকিং নিউজ

Purba Bardhaman News: মাধ্যমিকের পরীক্ষাকেন্দ্রের সামনে ধুন্ধুমার!

নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল পূর্ব বর্ধমান। মাধ্যমিক পরীক্ষা চলাকালীনই পরীক্ষাকেন্দ্রের ভিতরে হাতাহাতি ও মারামারিতে জড়িয়ে পড়লেন খোদ স্কুল পরিদর্শক (SI) এবং শিক্ষকরা। মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় জামালপুরের আঝাপুর উচ্চ বিদ্যালয়ে। মারামারির জেরে এক শিক্ষক এবং স্কুল পরিদর্শক উভয়েই আহত হয়েছেন বলে খবর। শিক্ষার পরিবেশ নষ্ট হওয়ার এই ঘটনায় হতবাক পরীক্ষার্থী থেকে শুরু করে অভিভাবকরা।

Advertisment

ঘটনার সূত্রপাত নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। আঝাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম বিশ্বাসের অভিযোগ, স্কুল পরিদর্শক প্রশান্ত কবিরাজ তাঁদের স্কুলের এক শিক্ষককে মারধর করেছেন। যার জেরে ওই শিক্ষক আহত হন। অন্যদিকে, অন্য স্কুলের যে সমস্ত শিক্ষক ওই কেন্দ্রে ডিউটিতে ছিলেন, তাঁরা প্রধান শিক্ষকের অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাঁদের পাল্টা অভিযোগ, আঝাপুর স্কুলের শিক্ষকরাই সংঘবদ্ধভাবে স্কুল পরিদর্শক প্রশান্ত কবিরাজকে মারধর করেছেন।

আরও পড়ুন- Mamata Banerjee: "৩৩ শতাংশ মুসলিমকে বাংলা ছাড়া করার ছক!" SIR নিয়ে মোদী-শাহর নাকের ডগায় দাঁড়িয়ে বিস্ফোরক মমতা!

স্কুল পরিদর্শককে নিগ্রহের প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে পরীক্ষা শেষ হওয়ার পরেই বিক্ষোভে ফেটে পড়েন অন্য স্কুলের শিক্ষকরা। তাঁরা আঝাপুর চৌমাথায় মেমারি-তারকেশ্বর রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এর ফলে রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জামালপুর থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং অবরোধ তুলে নেওয়া হয়।

আরও পড়ুন-Suvendu Adhikari: "বাচ্চা ছেলেও বুঝবে আপনি মিথ্যে বলছেন!" I-PAC মামলা নিয়ে মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর

পরীক্ষা চলাকালীন কেন এবং কীভাবে এমন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলো, তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। জেলা স্কুল দপ্তর ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। উভয় পক্ষের বয়ান খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে।

এদিকে এই ঘটনা জানতে পারার পরেই মাধ্যমিক পরীক্ষার জেলার মনিটরিং কমিটি আঝাপুর স্কুলে তদন্তে যান।  কমিটির তরফে কনভেনার অমিত কুমার ঘোষ বলেন, “মূল ঘটনার সময়ের ফুটেজ সিসি ক্যামেরার তাঁরা দেখতে পাননি। শিক্ষকরা তাঁদের কাছে দাবি করেছেন, ওই স্কুল পরিদর্শককে কার্যত ফেলে মারা হয়েছে। স্কুল পরিদর্শক আহত হয়ে অনাময় হাসপাতালে ভর্তি রয়েছেন। যিনি নিয়ম ভেঙে এদিন মোবাইল ফোন নিয়ে স্কুলে ঢুকে ছিলেন তাঁর ফোনটি বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনা নিয়ে পরীক্ষার ভ্যেনু ও সেন্টার ইনচার্জকে রিপোর্ট করতে বলা হয়েছে। ওই রিপোর্ট মধ্যশিক্ষা পর্ষদে পাঠানো হবে। আমাদের রিপোর্টও পর্ষদে জমা দেওয়া হবে।” 

আরও পড়ুন-West Bengal Weather: এখনই তুলবেন না লেপ-কম্বল! ফেব্রুয়ারিতেও শীতের 'সারপ্রাইজ' অ্যাটাক, কী বলছে হাওয়া অফিস?

জেলা স্কুল পরিদর্শক দেবব্রত পাল বলেন, “আমরাও পর্ষদে রিপোর্ট পাঠাচ্ছি। সেখান থেকে যেমন নির্দেশ আসবে, সেই মতো ব্যবস্থা নেওয়া হবে।” সর্বশেষ পাওয়া খবরে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় আক্রমণকারী আঝাপুর হাই স্কুলের প্রধান শিক্ষক সহ একাধিক শিক্ষকের বিরুদ্ধে জামালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণে  আর্জি জানিয়েছেন স্কুল পরিদর্শক।

আরও পড়ুন- Air India: মাঝ আকাশে ইঞ্জিন বন্ধের আতঙ্ক! পাইলটের তৎপরতায় কীভাবে বড় বিপদ এড়ালো এয়ার ইন্ডিয়া?

Clash Purba Bardhaman news today Madhyamik Exam 2026