Madhyamik Exam 2026: মাধ্যমিক চলাকালীন পরীক্ষাকেন্দ্রে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ! পুলিশের সাহসিকতায় প্রাণরক্ষা দু'শো পরীক্ষার্থীর

Gas cylinder blast Tufanganj: মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই তুফানগঞ্জের কেন্দ্রে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ। পুলিশের অদম্য সাহসিকতায় প্রাণে বাঁচল ২০২ জন পরীক্ষার্থী। জানুন বিস্তারিত।

Gas cylinder blast Tufanganj: মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই তুফানগঞ্জের কেন্দ্রে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ। পুলিশের অদম্য সাহসিকতায় প্রাণে বাঁচল ২০২ জন পরীক্ষার্থী। জানুন বিস্তারিত।

author-image
Sandip Sarkar
New Update
Madhyamik Exam 2026, Gas cylinder blast Tufanganj, Cooch Behar news, Police bravery, Exam center fire,মাধ্যমিক পরীক্ষা ২০২৬, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, তুফানগঞ্জ নিউজ, কোচবিহার, পুলিশের সাহসিকতা

Tufanganj Police Station: তুফানগঞ্জ থানা।

মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই বড়সড় বিপত্তি থেকে রক্ষা পেল কোচবিহারের তুফানগঞ্জ। পরীক্ষা চলাকালীন স্কুল ক্যান্টিনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণকে কেন্দ্র করে সোমবার সকালে তীব্র আতঙ্ক ছড়াল তুফানগঞ্জ-১ ব্লকের নাককাটি গাছ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। তবে সেখানে কর্তব্যরত পুলিশকর্মীদের উপস্থিত বুদ্ধি ও অসীম সাহসিকতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ওই কেন্দ্রে পরীক্ষা দিতে আসা ২০২ জন পরীক্ষার্থী।

Advertisment

স্কুল সূত্রে খবর, এদিন ওই কেন্দ্রে বালাভূত হাই স্কুল, বালাভূত বিদ্যাসাগর বিদ্যাপীঠ এবং কৃষ্ণপুর স্কুলের পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছিল। পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই স্কুলের ক্যান্টিনে চা তৈরির সময় একটি গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। সিলিন্ডারটি ফেটে যাওয়ার উপক্রম হলে পরীক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্ক তৈরি হয় এবং অনেকেই প্রাণভয়ে ছোটাছুটি শুরু করে।

আরও পড়ুন- বিরাট বিপাকে হাসিনা! জমি দুর্নীতি মামলায় ১০ বছরের কারাদন্ডের নির্দেশ বাংলাদেশের বিশেষ আদালতের

 বিপদ বুঝে দেরি না করে কেন্দ্রে পাহারারত পুলিশকর্মীরা নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে জ্বলন্ত সিলিন্ডারটি টেনে স্কুলের পিছনের খোলা মাঠে নিয়ে যান। ভেজা চট ও বস্তা দিয়ে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করেন তাঁরা। দমকলে খবর দেওয়া হলেও, দমকল পৌঁছনোর ঠিক আগেই মাঠে রাখা সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের তীব্রতায় স্কুলের জানলার কাঁচ ও সংলগ্ন এলাকা কেঁপে ওঠে।

 ঘটনার খবর পেয়ে দ্রুত স্কুলে পৌঁছান তুফানগঞ্জের মহকুমা শাসক কিংশুক মাইতি এবং এসডিপিও কান্নেধারা মনোজ কুমার। তাঁরা আতঙ্কিত পরীক্ষার্থীদের বুঝিয়ে শান্ত করেন। 

আরও পড়ুন- LIC Schemes: শক্তিশালী সুরক্ষার পাশাপাশি পান দুর্দান্ত রিটার্ন, LIC আনল তোলপাড় ফেলা দুটি প্ল্যান

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দুলাল বসাক বলেন, “পুলিশ কর্মীরা যদি সাহসিকতার সঙ্গে জ্বলন্ত সিলিন্ডারটি বের করে না নিয়ে যেতেন, তবে বড় ধরনের প্রাণহানি ঘটতে পারত।”

আরও পড়ুন- Madhyamik Exam 2026: শুরু হলো জীবনের প্রথম বড় লড়াই: ৯ লক্ষেরও বেশি পরীক্ষার্থী নিয়ে বঙ্গে মাধ্যমিকের শুভ সূচনা

প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর প্রায় আধ ঘণ্টা বাদে পুনরায় পরীক্ষা শুরু হয়। পুলিশ ও প্রশাসনের তৎপরতায় শেষ পর্যন্ত কোনো পরীক্ষার্থী বা কর্মী হতাহত হননি। অভিভাবকদের মধ্যে উদ্বেগ থাকলেও পুলিশের এই বীরত্বপূর্ণ ভূমিকায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এলাকাবাসী।

Bengali News Today Blast Madhyamik Exam 2026