West Bengal News Updates: দিল্লির পথে বাংলার পুলিশ, বঙ্গভবন ঘিরে উত্তেজনার মধ্যেই বাড়তি নিরাপত্তা?

West Bengal News Updates: আজ থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা। সোমবার বিকেলেই মুখ্য নির্বাচ কমিশনের সঙ্গে দেখা করবেন মমতা। পড়ুন দেশ-বিদেশের ব্রেকিং নিউজের লাইভ আপডেট

West Bengal News Updates: আজ থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা। সোমবার বিকেলেই মুখ্য নির্বাচ কমিশনের সঙ্গে দেখা করবেন মমতা। পড়ুন দেশ-বিদেশের ব্রেকিং নিউজের লাইভ আপডেট

author-image
Sayan Sarkar
আপডেট করা হয়েছে
New Update
Mamata Banerjee Supreme Court PIL, SIR voter roll challenge, West Bengal Assembly election 2026, elections on old voter list, Election Commission SIR controversy, mass disenfranchisement voters claim, Mamata vs ECI Supreme Court, Special Intensive Revision electoral rolls, voter list transparency issue, West Bengal poll row

দিল্লিতে তোলপাড়

West Bengal News Updates: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় রাজ্য সরকারের বিরুদ্ধে ইচ্ছাকৃত বিকৃতি ও গরমিলের অভিযোগ তুলে মঙ্গলবার পশ্চিমবঙ্গের একাধিক জেলায় জেলাশাসক দপ্তরের সামনে বিক্ষোভে শামিল হল বিজেপি। দলের দাবি, এসআইআর প্রক্রিয়ার সময় কিছু ইআরও, এএইআরও এবং বুথ লেভেল অফিসার (বিএলও) ভুল তথ্য জমা দিয়েছেন, যার ফলে সাধারণ ভোটারদের অকারণে হয়রানির শিকার হতে হচ্ছে।

Advertisment

বিজেপি নেতৃত্বের অভিযোগ, ভোটারদের নাম, ঠিকানা ও নথি সংক্রান্ত বিভ্রান্তিকর তথ্য দেওয়ার কারণে শুনানির সময় বহু মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে। বিশেষ করে গরিব ও প্রান্তিক মানুষদের এই প্রক্রিয়ায় বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে বলে দাবি দলের।

এদিনের বিক্ষোভে জেলা প্রশাসনের ভূমিকাকেও তীব্রভাবে সমালোচনা করেছে বিজেপি। দলের বক্তব্য, জেলাশাসক ও মহকুমাশাসকদের (এসডিও) উদাসীনতা ও ব্যর্থতার কারণেই এসআইআর প্রক্রিয়া জনস্বার্থবিরোধী হয়ে উঠেছে এবং রাজ্যজুড়ে অশান্তি ও অসন্তোষ তৈরি হয়েছে।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, রাজ্যের মোট ২৩টি প্রশাসনিক জেলায় জেলাশাসক দপ্তরের সামনে এই প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করা হয়। বিক্ষোভকারীরা এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতা, সঠিক তথ্য যাচাই এবং সাধারণ ভোটারদের হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন।

দিল্লির উদ্দেশে রওনা দিচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের একাধিক দল এমন খবরে রাজনৈতিক মহলে তুঙ্গে জল্পনা। জানা গিয়েছে, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অধীনে থাকা একাধিক ব্যাটালিয়নকে তড়িঘড়ি দিল্লিতে পাঠানো হচ্ছে। এই দলে রয়েছেন মহিলা ও পুরুষ উভয় শ্রেণির পুলিশকর্মী। কলকাতা থেকে বিমানে করে তাঁদের রাজধানীতে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে সূত্রের খবর।

সূত্র জানাচ্ছে, একজন ডিএসপি এবং একজন ইন্সপেক্টরের নেতৃত্বে মোট ২২ জন পুলিশকর্মীর একটি দল ইতিমধ্যেই দিল্লির উদ্দেশে রওনা হয়েছে। পাশাপাশি রাজ্য সশস্ত্র বাহিনী (আরএএফ)-এর সেকেন্ড ব্যাটালিয়নকেও দিল্লিতে পাঠানো হচ্ছে। রাত ১টা ৪০ মিনিটের বিমানে রাজ্য পুলিশের আরও একটি অতিরিক্ত দল রাজধানীর উদ্দেশে রওনা দেবে বলে জানা গিয়েছে।

এই পুলিশ মোতায়েন ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোড়ন তৈরি হয়েছে। কারণ, এদিন সকাল থেকেই দিল্লিতে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। চাণক্যপুরীর বঙ্গভবনের সামনে দিল্লি পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ তোলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই অভিযোগের পরপরই বাংলার পুলিশকে দিল্লিতে পাঠানোর সিদ্ধান্ত সামনে আসায় জল্পনা আরও বেড়েছে।

রাজ্য পুলিশের এই বাড়তি মোতায়েনের উদ্দেশ্য নিয়ে সরকারি স্তরে এখনও কোনও আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে রাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তা সংক্রান্ত কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রের অনুমান।

মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল কোচবিহারের তুফানগঞ্জ-১ ব্লকের একটি হাইস্কুলের প্রায় ২০০ পড়ুয়া। সোমবার স্কুল চত্বরে আচমকা একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। যার জেরে চূড়ান্ত চাঞ্চল্য ছড়ায়। যদিও এই ঘটনায় কেউ হতাহত হয়নি। স্কুল কর্তৃপক্ষের দাবি,পুলিশ ও প্রশাসনের দ্রুত তৎপরতার জেরেই বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে।

সোমবার থেকে শুরু জীবনের প্রথম বড় পরীক্ষা। ঠিক তার আগে মাধ্যমিক পরীক্ষার্থীদের সহায়তায় বিশেষ হেল্পলাইন চালু করল কলকাতা পুলিশ। পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে সহায়তা করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

কলকাতা পুলিশ জানিয়েছে, পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে গিয়ে কোনও সমস্যায় পড়লে পরীক্ষার্থীরা হেল্পলাইন নম্বর ৯৪৩২৬১০০৩৯-এ ফোন করতে পারবেন। প্রয়োজনে পুলিশকর্মীরা সরাসরি সাহায্যে এগিয়ে আসবেন। পরীক্ষার্থী যদি বাড়িতে অ্যাডমিট কার্ড ফেলে আসেন বা দেরিতে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর আশঙ্কা থাকে, সে ক্ষেত্রেও মিলবে পুলিশি সাহায্য ।

এছাড়াও, পরীক্ষার সময় কোনও পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে অ্যাম্বুলেন্স মোতায়েন থাকবে। পরীক্ষার্থীদের নিরাপত্তা ও সময়মতো কেন্দ্রে পৌঁছানো নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন- Union Budget 2026: বাজেটে কলকাতা মেট্রোর টাকায় বড়সড় কাঁচি! কোন রুটের যাত্রীদের কপাল পুড়ল?

কলকাতা পুলিশের পাশাপাশি রাজ্য সরকারও মাধ্যমিক পরীক্ষার সময় পরিবহণ পরিষেবা জোরদার করেছে। কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে পরীক্ষার আট দিনের জন্য ১৫টি রুটে অন্তত ২০টি অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে পরীক্ষার্থী ও অভিভাবকদের আর যাতায়াত নিয়ে দুশ্চিন্তায় পড়তে হবে না বলে প্রশাসনের দাবি।

আরও পড়ুন-Malda News: "সুবিধাবাদী নেত্রী!" মৌসম কংগ্রেসে ফিরতেই ক্ষোভ, মোথাবাড়িতে দল ছাড়লেন ৪ সদস্য

চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২ ফেব্রুয়ারি এবং শেষ হবে ১২ ফেব্রুয়ারি। পরীক্ষা অনুষ্ঠিত হবে ২, ৩, ৬, ৭, ৯, ১০ ও ১২ ফেব্রুয়ারি। প্রতিদিন সকাল ১০টা ৪৫ মিনিটে পরীক্ষা শুরু হয়ে দুপুর ২টো পর্যন্ত চলবে। এই সময়ে শহরের রাস্তায় সাধারণত যানজট বেশি থাকে, তাই পরীক্ষার্থীদের সুবিধার্থেই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন-Garuchira: টুরিস্টদের ভিড় নেই, শুধুই প্রকৃতির রাজত্ব! গারুচিরা, বাংলার এক গোপন হীরের টুকরো

এ বছর মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯,৭১,৩৪০ জন, যা গত বছরের তুলনায় সামান্য বেশি। এর মধ্যে ৪,২৬,৭৩৩ জন ছাত্র, ৫,৪৪,৬০৬ জন ছাত্রী এবং একজন তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থী রয়েছেন। গোটা রাজ্যজুড়ে মোট ২,৬৮২টি পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা।

  • Feb 02, 2026 14:03 IST

    West Bengal News Live Updates: হুড়মুড়িয়ে কমল সোনার দাম

    বাজেট পেশের পর টানা দ্বিতীয় দিন দেশীয় বাজারে বড়সড় ধস নামল সোনা ও রূপার দামে। সোমবার, ২ ফেব্রুয়ারি বাজারে রূপার দামে তীব্র পতন দেখা গিয়েছে। একদিনেই রূপার দাম ১৭ হাজার টাকারও বেশি কমেছে। একই সঙ্গে সোনার দামও উল্লেখযোগ্যভাবে নেমেছে, প্রতি ১০ গ্রামে ২,০০০ টাকারও বেশি পতন রেকর্ড করা হয়েছে।আজকের বাজারদর অনুযায়ী, বর্তমানে ১ কেজি রূপার দাম দাঁড়িয়েছে ২,৪৮,২৫০ টাকা। দিনের লেনদেনে রূপার সর্বনিম্ন দর নেমে আসে প্রতি কেজি ২,৪৩,৬৪৫ টাকায়, আবার সর্বোচ্চ দর উঠেছিল ২,৬৭,৫০১ টাকা পর্যন্ত। বিশেষজ্ঞদের মতে, বাজেট-পরবর্তী বাজার প্রতিক্রিয়া এবং আন্তর্জাতিক বাজারের প্রভাবেই মূল্যবান ধাতুর দামে এই ধারাবাহিক পতন দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে আগামী কয়েক দিন সোনা ও রূপার দামে আরও ওঠানামা হতে পারে বলেও ইঙ্গিত দিচ্ছেন বাজার বিশ্লেষকরা।



  • Feb 02, 2026 14:02 IST

    Bengal News Live Updates: সিলিন্ডারের গ্যাস কি দ্রুত শেষ হচ্ছে? সহজ এই টিপস ফলো করে করুন বিরাট সাশ্রয়

    গ্যাস সিলিন্ডার আজকালকার দিনে সব সংসারে অপরিহার্য। তবে অনেক সময় অনেকেই অভিযোগ করেন যে সিলিন্ডার সময়ের আগেই শেষ হয়ে যাচ্ছে। অনেকে আবার অভিযোগ করেন, অতিরিক্ত রান্না না করেও গ্যাস সময়ের আগেই শেষ হয়ে যাচ্ছে। এর জন্য বিশেষজ্ঞরা ছোট ছোট দৈনন্দিন অভ্যাসকেই দায়ী করেছেন। যেগুলো আমরা প্রায়ই উপেক্ষা করি। বার্নার পরিষ্কার রাখা থেকে শুরু করে সঠিক বাসন পত্রের ব্যবহার এবং রান্নার ধরণ প্রতিটি ছোটখাটো বিষয়ই গ্যাসের খরচকে প্রভাবিত করে। সামান্য সচেতনতা ও অভ্যাসের পরিবর্তন সিলিন্ডারের মেয়াদ অনেক দিন বাড়াতে পারে।



  • Feb 02, 2026 14:02 IST

    West Bengal News Live: বাংলা ভাগের দাবিতে সুর চড়ালেন BJP-র সাংসদ

    পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগাগোড়া বিরোধিতা করে চলেছেন। সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করে SIR-এর প্রতিবাদ জানাবেন। তবে তার আগেই বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত রায় SIR-এর প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন এবং কোচবিহারের স্বতন্ত্র রাজ্য হিসেবে আলাদা হওয়ার দাবি তুলেছেন।



  • Feb 02, 2026 14:02 IST

    WB News Live Updates: বিস্ফোরক মন্তব্যে 'বোমা' ফাটালেন শমীক

    তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবীর সম্পর্কে ভোটের আগে 'বোমা' ফাটালেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে 'বিস্ফোরক' অভিযোগ এনে রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছিলেন জনতা উন্নয়ন পার্টি (JUP)-র চেয়ারম্যান। ঠিক তারপরই ভরতপুরের তৃণমূল কংগ্রেসের  সাসপেন্ডেড বিধায়ক সম্পর্কে রাজ্য বিজেপি সভাপতির বিরাট এই মন্তব্য রাজ্য-রাজনীতিতে উত্তেজনা বাড়িয়েছে।  



  • Feb 02, 2026 14:02 IST

    West Bengal News Live: বঙ্গভবনে পুলিশি ঘেরাও নিয়ে রণংদেহি মেজাজে মুখ্যমন্ত্রী!

    আরও একবার কেন্দ্রের সঙ্গে সরাসরি সংঘাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) ইস্যুতে সোমবার বিকেল চারটেয় দিল্লির নির্বাচন সদনে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই বৈঠকের আগেই দিল্লির বঙ্গভবন ঘিরে কেন্দ্র-রাজ্য সংঘাত অন্য মাত্রা নিল।



  • Feb 02, 2026 14:02 IST

    WB News Live:রাত থেকেই বইবে ঠান্ডার তুফানি স্রোত?

    চলতি সপ্তাহের শুরুতেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ফিরল শীতের অনুভূতি।  সোমবার সকাল থেকেই রাজ্যের জেলায় জেলায় ঠান্ডা বাতাসের দাপট অব্যাহত রয়েছে। ফলে রাজ্যে শীতের দাপট বজায় রয়েছে।আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১১ ডিগ্রি সেলসিয়াসে। কল্যাণী ও সিউড়িতেও পারদের পতন লক্ষ্য করা গিয়েছে। উত্তরবঙ্গের সমতল জেলা কোচবিহারে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৮ ডিগ্রি সেলসিয়াস, অন্যদিকে দার্জিলিংয়ের পাহাড়ি এলাকায় পারদ নেমে এসেছে মাত্র ৪ ডিগ্রি সেলসিয়াসে। কলকাতায় (আলিপুর) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ০.৫ ডিগ্রি কম।



  • Feb 02, 2026 14:02 IST

    Kolkata News Live Updates: মাধ্যমিকের শুভ সূচনা

    আজ ২ ফেব্রুয়ারি থেকে রাজ্যজুড়ে শুরু হলো ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা। ছাত্রছাত্রীদের জীবনের প্রথম এই বড় পরীক্ষা ঘিরে সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রগুলোতে তুঙ্গে ছিল ব্যস্ততা। পর্ষদের তথ্য অনুযায়ী, এবছর পরীক্ষার্থীর সংখ্যা গতবারের তুলনায় প্রায় ২ লক্ষ বৃদ্ধি পেয়েছে, যা একটি উল্লেখযোগ্য দিক। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই পরীক্ষা।



  • Feb 02, 2026 14:01 IST

    Kolkata News Live: বিসিসিআইয়ের মুখে ‘চপেটাঘাত’

    টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ ভারতের বিরুদ্ধে খেলতে আপত্তি  জানাল পাকিস্তান। পাকিস্তান সরকারের এই সিদ্ধান্ত ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট মহলে যেমন আলোড়ন তৈরি হয়েছে, তেমনই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র সমালোচনা। ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার সিদ্ধান্তের জেরে ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভারত-পাকিস্তান ম্যাচটি বাতিল হয়েছে। এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্যসভার সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী।



  • Feb 02, 2026 14:01 IST

    West Bengal News Live Updates: পোস্ট অফিসের এই স্কিমে 'মালামাল' হবে আপনিও

    দেশের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের কাছে এখনও ডাকঘরের সঞ্চয় প্রকল্পগুলি অত্যন্ত ভরসার বিনিয়োগের জায়গা। নিরাপদ বিনিয়োগের পাশাপাশি নিশ্চিত রিটার্নের কারণে এই প্রকল্পগুলির জনপ্রিয়তা বরাবরের জন্য অটুট। ডাকঘরের বিভিন্ন সঞ্চয় প্রকল্পের মধ্যে পোস্ট অফিস মাসিক আয় প্রকল্প বা এমআইএস (MIS) অন্যতম আকর্ষণীয় একটি স্কিম, যেখানে নির্দিষ্ট সময়ের জন্য বিনিয়োগ করে প্রতি মাসে নিশ্চিত সুদ পাওয়া যায়।



  • Feb 02, 2026 14:01 IST

    Bengal News Live: কেঁপে উঠল জম্মু-কাশ্মীর

    ভোররাতে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর। আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে এলেন বহু মানুষ। সোমবার ভোর প্রায় ৫টা ৩৫ মিনিট নাগাদ কাশ্মীর উপত্যকায় এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৬, যার কেন্দ্রস্থল ছিল জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলা। উপত্যকার বিভিন্ন এলাকায় এই কম্পন স্পষ্টভাবে টের পাওয়া যায়।



  • Feb 02, 2026 11:48 IST

    WB News Live Updates: মমতা-অভিষেকের নেতৃত্বে তৃণমূল প্রতিনিধি দলের কমিশন-দরবার

    আজ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি ১৫ সদস্যের প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করে বাংলায় এসআইআর নিয়ে একগুচ্ছ অভিযোগ জানাবেন। প্রতিনিধিদলটি আমাদের সুনির্দিষ্ট দাবিগুলো পেশ করবে এবং জরুরি সংশোধনমূলক পদক্ষেপের দাবি জানাবে। 



  • Feb 02, 2026 11:12 IST

    WB News Live: আজ নাজিরাবাদে কংগ্রেসের প্রতিনিধি দল

    নাজিরাবাদে (আনন্দপুরে) ঘটে যাওয়া বিধ্বংসী অগ্নিকাণ্ডে বহু মানুষের মৃত্যু হয়েছে। কংগ্রেসের দাবি, প্রকৃত দোষীরা আজও বাইরে ঘুরে বেড়াচ্ছে। তাদের শাস্তি এবং ন্যায় বিচারের দাবিতে মঙ্গলবার সর্বভারতীয় কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য, লোকসভার প্রাক্তন বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী এবং প্রদেশ ও জেলা কংগ্রেস নেতৃত্ব আনন্দপুরে ঘটনাস্থলে যাচ্ছেন।



  • Feb 02, 2026 10:57 IST

    West Bengal News Live: গাড়ি চালককে নৃশংস খুন

    পরকীয়ার জের! গাড়ি চালককে নৃশংস খুন। অভিযোগ কাছের বন্ধুর বিরুদ্ধেই। খুনের ঘটনায় মূল অভিযুক্ত রাজু রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ধৃতের স্ত্রী আরতি রায়কে। শনিবার গভীর রাতে মালদা জেলার বামনগোলা থানার অন্তর্গত মদনাবতী গ্রাম পঞ্চায়েতের নালাগোলা বেলডাঙ্গা এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।



  • Feb 02, 2026 10:15 IST

    Kolkata News Live Updates: গোলপার্কে তুলকালাম!

    South Kolkata bombing: খাস কলকাতায় চলল গুলি ও দেদার বোমাবাজি। রবিবার রাতে গোলপার্ক সংলগ্ন কাঁকুলিয়া রোড ও পঞ্চাননতলা এলাকায় একদল সশস্ত্র দুষ্কৃতী তাণ্ডব চালায় বলে অভিযোগ। আগ্নেয়াস্ত্র, বোমা এবং ধারালো অস্ত্র নিয়ে দুষ্কৃতীদের এই হামলায় গোটা এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। গতরাত থেকে এই ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত পুলিশ ১০ জনকে গ্রেফতার করেছে।



  • Feb 02, 2026 09:30 IST

    WB News Live Updates: পাথরের ঘায়ে কুকুর 'খুন'!

    পোষা মুরগির দিকে তেড়ে যাওয়ায় এক নিরীহ রাস্তার কুকুরকে পিটিয়ে মারার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানার অন্তর্গত গড়িয়া নবপল্লিক উত্তরপাড়া এলাকায়। এই নৃশংস ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দা ও পশুপ্রেমীরা। অভিযুক্ত যুবক সুরজিৎ মণ্ডলকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।



  • Feb 02, 2026 09:03 IST

    WB News Live Updates: আজই মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ মমতা-অভিষেকের

    পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা SIR) প্রক্রিয়া ঘিরে নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাত আরও তীব্র করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে তিনি ষষ্ঠবারের মতো চিঠি পাঠালেন। এই চিঠি পাঠানো হয়েছে এমন এক সময়ে, যখন তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধিদল দিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে সোমবারেই সাক্ষাৎ করতে চলেছে। এই দলটির নেতৃত্বে থাকবেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।



  • Feb 02, 2026 08:59 IST

    West Bengal News Live Updates: এখনই বিদায় বলছে না ঠান্ডা

    ক্যালেন্ডারের পাতায় ফেব্রুয়ারি মাস পড়ে গেলেও রাজ্যজুড়ে শীতের আমেজ এখনও বর্তমান। বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে এখনও হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। দক্ষিণবঙ্গেও সকাল ও সন্ধ্যায় বজায় রয়েছে শীতের জমাটি মেজাজ। তবে সবার মনে এখন একটাই প্রশ্ন, পাকাপাকিভাবে শীত বিদায় নেবে কবে?

    বিস্তারিত পড়ুন- West Bengal Weather: শীত-বসন্তের লুকোচুরি! এখনই বিদায় বলছে না ঠান্ডা, খুশির খবর শীতপ্রেমীদের জন্য



  • Feb 02, 2026 08:58 IST

    West Bengal News Live Updates: শ্রীরামপুরে এসআইআর শুনানি চলাকালীন মৃত্যু

    সরকারি কাজের দীর্ঘ লাইন আর অব্যবস্থার বলি হলেন আরও এক সাধারণ মানুষ। শনিবার শ্রীরামপুরে এসআইআর (SIR) শুনানিতে অংশ নিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক বৃদ্ধের। মৃতের নাম মহঃ সিরাজউদ্দিন (৫৬)। তিনি রিষড়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের গান্ধী সড়ক এলাকার বাসিন্দা ছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের ভূমিকা এবং নির্বাচন কমিশনের অব্যবস্থা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছে স্থানীয় নেতৃত্ব।



madhyamik exam Bengali News Today Breaking news Madhyamik Examination 2026