/indian-express-bangla/media/media_files/2026/01/15/marang-2026-01-15-15-31-35.jpg)
Adivasi holy bath Magh Poyla: দামোদরে পুণ্যস্নান আদিবাসী সমাজের।
এক ঝলক দেখলে মনে হবে এ যেন এক অন্য গঙ্গাসাগর। ধর্মীয় রীতিমেনে মাঘ পয়লায় পূর্ব বর্ধমানের জামালপুরে দামোদরের ’তেলকুপি গয়াঘাটে’ পুণ্য স্নান ও পিতৃ পুরূষের উদ্দেশ্যে তর্পন সারলেন বহু আদিবাসী পূণ্যার্থী।তাঁরা এদিন তেলকুপি গয়াঘাটে’ থাকা “মারাংবুরু’ মন্দিরে পুজোও দেন।মকর সংক্রান্তিতে গঙ্গা সাগর যেমন ভরে গিয়েছিল হিন্দু পূণ্যার্থী সমাগমে, তেমনই মাঘ পয়লায় দামোদর ঢাকা পড়লো আদিবাসী পূণ্যার্থীদের ভিড়ে ।
দামোদরের 'তেলকুপি গয়া ঘাট’ আদিবাসী মানুষ জনের কাছে মহাপূণ্য স্থান হিসাবে পরিচিত।পয়লা মাঘ হল আদিবাসীদের কাছে পূণ্য দিন। তাই প্রতি বছর মাঘ পয়লায় এই রাজ্য সহ ভিন রাজ্যের হাজার হাজার আদিবাসী মানুষজন জামালপুরের ’তেলকুপি গয়া ঘাটে’ সমবেত হন। পূণ্যস্নান ও পিতৃ পুরূষের অস্থি বিসর্জন সমারোহে তাঁরা অংশ নেন ঝাড়খণ্ড ,বিহার ও ওড়িশার বহু পুণ্যার্থী এদিন পুণ্যস্নান ও তর্পণ সরতে ’তেলকুপি গয়া ঘাটে’ সমবেত হন।এই পূণ্যস্নান পর্ব নির্বিঘ্নে সমাপ্ত করতে তাই গঙ্গাসাগরের মতো তেলকুপি গায়া ঘাট চত্ত্বরে মোতায়েন রাখা হয় বিশাল পুলিশ বাহিনী।
নির্বিঘ্নে এই পূণ্যস্নান পর্ব সমাপ্ত করতে জেলা পুলিশের উচ্চপদস্থ কর্তারা ছাড়াও প্রশাসনের আধিকারিকরা এদিন সকাল থেকে তেলকুপি ঘাটে উপস্থিত হয়ে সবকিছু তদারকি করেন। দামোদরে বিশেষ নজরদারির ব্যবস্থা দামোদরের চরে মেডিকেল ক্যাম্পেরও ব্যবস্থা রাখা হয়েছে।
আরও পড়ুন-একই আধার নম্বর, স্কুলে ভর্তি হতে গিয়ে বিপাকে শিশু ও পরিবার, চরম গাফিলতির অভিযোগে উত্তাল
পুণ্যস্নান ও তর্পন উৎসব আয়োজকদের তরফে রবীন মাণ্ডি বলেন, “বর্ণ হিন্দু সম্প্রদায়ের মানুষজনের কাছে “গঙ্গা“ সবথেকে পবিত্র জলাশয়। কিন্তু প্রাচীন কাল থেকেই দামোদর নদকেই পবিত্র জলাশয় হিসাবে মান্যতা দিয়ে আসছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। দামোদরের “তেলকুপি গয়া ঘাট’ এই দেশের আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের কাছে সর্বশ্রেষ্ঠ পূণ্য তীর্থভূমি। বর্ণ হিন্দু সম্প্রদায়ের মানুষজন মহালয়ার দিন গঙ্গায় পিতৃপুরুষের উদ্দ্যেশ্যে তর্পন সারেন এবং মকর সংক্রান্তিতে গঙ্গায় পুণ্যস্নান সারেন।"
তিনি আরও বলেন, "আদিবাসীরা প্রতি বছর মাঘ পয়লায় দামোদরের “তেলকুপি গায়া ঘাটে“ পূণ্যস্নান সারার পাশাপাশি পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পনও সারেন। তর্পন সেরে আদিবাসীরা “তেলকুপি গয়া ঘাটে“ থাকা আরাধ্য দেবতা “ শিব তথা ”মারাং বুরুর” মন্দিরে পুজো দেন।”
আদিবাসী সমাজের বিশিষ্ঠ ব্যক্তিবর্গ, কবি, সাহিত্যিক ও শিল্পীরা এদিন পুণ্যতীর্থ তেলকুপি ঘাটে সমবেত হন। ধর্মীয় উপাচার সেরে আদিবাসী পুরুষ ও মহিলারা এদিন দামোদরের বালির চরে নাচ গানে মাতোয়ারা হন । বালির চরেই হয় রান্না করে স্বপরিবার খাওয়া দাওয়া। আদিবাসী তর্পন উৎসব উপলক্ষে দামোদরের বালির চরে বসেছে মেলা।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us