/indian-express-bangla/media/media_files/2025/02/13/t22aE5RQjgdBjQfbT1Bk.jpg)
Kolkata Metro: কলকাতা মেট্রো।
Mahanayak Uttam Kumar Metro Station: কলকাতার লাইফলাইন মেট্রো রেলের মুকুটে যুক্ত হলো নতুন পালক। নবকলেবরে সেজে ওঠা মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) মেট্রো স্টেশনটি আনুষ্ঠানিকভাবে যাত্রীদের জন্য উৎসর্গ করা হলো। তবে কোনো ভিভিআইপি বা রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, মেট্রো রেলের আধিকারিক ও কর্মীদের উপস্থিতিতে ফিতে কেটে এই আধুনিক স্টেশনের উদ্বোধন করলেন একদল শিশু এবং সাধারণ মহিলা যাত্রীরা। যা এক অনন্য নজির সৃষ্টি করেছে।
মেট্রো কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্লু লাইনের এই অত্যন্ত ব্যস্ত স্টেশনটির খোলনলচে পুরোপুরি বদলে ফেলা হয়েছে। স্টেশনের মূল ভবন থেকে শুরু করে সাবওয়ে, সবই আধুনিকীকরণ করা হয়েছে।
মহানায়ক উত্তম কুমারের থিমের সঙ্গে সামঞ্জস্য রেখেই সাজানো হয়েছে স্টেশনের প্রতিটি কোণ। স্টেশনের প্রবেশদ্বারগুলো এমনভাবে নতুন করে সাজানো হয়েছে, যাতে যাত্রীচাপ কম হয় এবং যাতায়াত আরও মসৃণ হয়।
আরও পড়ুন- বড় খবর: ভোটার তালিকায় নাম সংশোধনে চলবে না মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, স্পষ্ট জানাল নির্বাচন কমিশন
যাত্রীদের নিরাপত্তার দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। স্টেশনে বাড়ানো হয়েছে ল্যাগেজ স্ক্যানার এবং ডোর ফ্রেম মেটাল ডিটেক্টরের সংখ্যা, যার ফলে এখন অনেক দ্রুত এবং নিখুঁতভাবে সুরক্ষা পরীক্ষা সম্পন্ন হবে। শুধু ভেতরটা নয়, স্টেশনের বাইরের অংশও এখন নজরকাড়া।
/filters:format(webp)/indian-express-bangla/media/media_files/2026/01/15/metro-2026-01-15-19-07-52.jpg)
স্টেশনের সামনের অংশে তৈরি করা হয়েছে মনোমুগ্ধকর ল্যান্ডস্কেপ বাগান। রাতের বেলা স্টেশনের সৌন্দর্য আরও বাড়াতে করা হয়েছে বিশেষ আলোকসজ্জা বা ইম্প্রুভড ইলুমিনেশন।
আরও পড়ুন- ফরাক্কার পর এবার চাকুলিয়া, SIR শুনানি ঘিরে রণক্ষেত্র বিডিও অফিস, ভাঙচুর ও পথ অবরোধ
কলকাতার পরিবহন ব্যবস্থায় টালিগঞ্জ মেট্রো স্টেশনের গুরুত্ব অপরিসীম। মেট্রো কর্তৃপক্ষের এই উদ্যোগে যাত্রীদের যাতায়াত যেমন আরামদায়ক হবে, তেমনই স্টেশনের এই 'ফিল গুড' পরিবেশ পর্যটকদেরও নজর কাড়বে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত মহিলা যাত্রীরা জানিয়েছেন, স্টেশনের এই আধুনিক রূপ এবং সুন্দর পরিবেশ তাঁদের যাতায়াতের অভিজ্ঞতাকে আরও সুখকর করে তুলবে। মূলত যাত্রী পরিষেবাকে আরও উন্নত ও দৃষ্টিনন্দন করে তুলতেই মেট্রো রেলের এই বিশেষ মেকওভার।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us