/indian-express-bangla/media/media_files/2026/01/15/maharashtra-bmc-election-voting-mumbai-2026-2026-01-15-08-42-39.jpg)
সকাল থেকেই শুরু বিএমসি সহ ২৯ পুরসভার ভোটগ্রহণ
BMC Election 2026: বৃহন্নুম্বই পুরসভা (বিএমসি) নির্বাচনের জন্য ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে মুম্বইয়ের মোট ২২৭টি ওয়ার্ডে একযোগে ভোট নেওয়া হচ্ছে। রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, এই ২২৭টি আসনের মধ্যে ১১৪টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত। একই সঙ্গে মহারাষ্ট্রের আরও ২৮টি পৌর সংস্থার ভোটগ্রহণও চলছে। সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রের বাইরে ভোটারদের লম্বা লাইন চোখে পড়েছে। বিএমসি নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন করতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে মুম্বই পুলিশ। শহরজুড়ে মোতায়েন করা হয়েছে ২৫ হাজারেরও বেশি পুলিশকর্মী।
মুম্বইয়ের ক্ষমতার মুকুট কার মাথায় উঠবে, তা নির্ধারণ করতে আজ ভোটের লড়াইয়ে নেমেছেন মহারাষ্ট্রবাসী। বৃহস্পতিবার সকাল থেকে মোট ২৯টি পৌর সংস্থার নির্বাচনে ভোটগ্রহণ চলছে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আলোচিত বৃহন্নুম্বই পৌর কর্পোরেশন (বিএমসি)। দেশের সবচেয়ে আর্থিক ভাবে এগিয়ে থাকা ও বৃহত্তম এই পুরসভাকে ঘিরেই রাজনৈতিক মহলে সর্বাধিক কৌতূহল।
মার্কিন হামলার ভয়ে চূড়ান্ত সতর্ক ইরান, বন্ধ আকাশসীমা, ২৪ ঘন্টার মধ্যেই বড় হামলা?
মহারাষ্ট্রের ২,৮৬৯টি পৌরসভার জন্য ভোটগ্রহণ আজ সকাল ৭:৩০ টায় শুরু হয় এবং বিকেল ৫:৩০ টায় শেষ হবে ভোটগ্রহণ। মোট ৩৪.৮ লক্ষ ভোটার ১৫,৯৩১ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন, যার মধ্যে মুম্বাইয়ের ১,৭০০ জন এবং পুনের ১,১৬৬ জন প্রার্থী রয়েছেন। ভোট গণনা ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বিএমসি নির্বাচন এবং গণনার সময় মুম্বইতে ২৫,০০০ এরও বেশি পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে।
#WATCH | Maharashtra: Members of a family show their inked fingers after casting their votes at a polling station in Mumbai for the BMC elections. pic.twitter.com/OEZz4rjsY6
— ANI (@ANI) January 15, 2026
বিএমসি নির্বাচনে মূলত বিজেপি নেতৃত্বাধীন মহাযুতি জোটের সঙ্গে ঠাকরে ভাইদের জোটের সরাসরি লড়াই হচ্ছে। শিবসেনা বিভক্ত হওয়ার পর এই প্রথম বিএমসি নির্বাচন অনুষ্ঠিত হওয়ায়, মুম্বইয়ে ঠাকরে পরিবারের রাজনৈতিক প্রভাব কতটা অটুট রয়েছে, তারই বড় পরীক্ষা আজ। উল্লেখযোগ্যভাবে, গত ২৫ বছর ধরে ২২৭টি ওয়ার্ডের বিএমসি শিবসেনার দখলেই রয়েছে।
মুখ্যমন্ত্রী সহ রাজ্যের শীর্ষ আধিকারিকদের বিরুদ্ধে বিরাট অভিযোগ, আই-প্যাক মামলায় আজ সুপ্রিম শুনানি
ভোটগ্রহণ শুরু হতেই শহরের বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপচে পড়া ভিড় চোখে পড়েছে। পরিবার-পরিজন নিয়ে মানুষ ভোট দিতে আসছেন, ভোট দেওয়ার পর 'আঙুল' দেখিয়ে উৎসাহ প্রকাশ করছেন অনেকে। নির্বাচন ঘিরে সকাল থেকেই মুম্বইসহ রাজ্যের বিভিন্ন শহরে উৎসবের আবহ লক্ষ্য করা গেছে।
পুর নির্বাচনে ভোট দেওয়ার পর নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তিনি বলেন, “নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থার একটি অপরিহার্য অঙ্গ। তাই নাগরিক হিসেবে ভোট দেওয়া আমাদের কর্তব্য। জনস্বার্থ এবং যোগ্যতার কথা ভেবেই আমাদের ভোট দেওয়া উচিত। সেই কারণেই আমি সকাল সকাল ভোট দিতে এসেছি।”
ইরানে ১০ হাজার ভারতীয়'র ভবিষ্যৎ প্রশ্নের মুখে? উত্তাল পরিস্থিতিতে দেশ ছাড়ার বড় নির্দেশ
#WATCH नागपुर: RSS प्रमुख मोहन भागवत ने कहा, "प्रजातांत्रिक रचना में रचना का एक अनिवार्य भाग चुनाव है इसलिए वो नागरिकों का कर्तव्य भी है, तो संतुलित विचार करके, जनहित का विचार करके जो योग्य लगता है उस उम्मीदवार को मत देना, यह हमारा कर्तव्य रहता है...इसलिए मैंने पहले आकर मतदान… https://t.co/lHHbMNyXTxpic.twitter.com/BhIzev2M31
— ANI_HindiNews (@AHindinews) January 15, 2026
এদিন বিএমসি নির্বাচনে ভোট দিতে হাজির হন বলিউড তারকা অক্ষয় কুমারও। তিনি মুম্বইয়ের জুহু এলাকার গান্ধী শিক্ষা ভবনের ভোটকেন্দ্রে ভোট দেন। ভোট দেওয়ার পর অক্ষয় কুমার বলেন, “আজ বিএমসি নির্বাচন। আমি সকল নাগরিকের কাছে আবেদন করব, আপনারা ভোট দিন, যাতে আমরা সঠিক ব্যক্তিকে নির্বাচিত করতে পারি।”
#WATCH मुंबई: अभिनेता अक्षय कुमार ने नगर निगम चुनाव 2026 पर कहा, "आज BMC का चुनाव है...मैं सभी लोगों से कहूंगा कि वोट जरूर करें ताकि हम मतदान करके सही व्यक्ति को चुन सकें..." pic.twitter.com/1aCFH3kcnL
— ANI_HindiNews (@AHindinews) January 15, 2026


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us