Ajit Pawar Death: বারামতিতে বিমান দুর্ঘটনায় প্রয়াত উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, শোকজ্ঞাপন বাংলার মুখ্যমন্ত্রীর

সূত্রের খবর, ওই বিমানে অজিত পাওয়ারের সঙ্গে আরও ছয়জন ছিলেন। বুধবার বারামতিতে তাঁর একটি গুরুত্বপূর্ণ জনসভায় যোগ দেওয়ার কথা ছিল। সেই কর্মসূচিতে অংশ নিতেই তিনি মুম্বই থেকে বিমানে করে বারামতির উদ্দেশে রওনা দেন।

সূত্রের খবর, ওই বিমানে অজিত পাওয়ারের সঙ্গে আরও ছয়জন ছিলেন। বুধবার বারামতিতে তাঁর একটি গুরুত্বপূর্ণ জনসভায় যোগ দেওয়ার কথা ছিল। সেই কর্মসূচিতে অংশ নিতেই তিনি মুম্বই থেকে বিমানে করে বারামতির উদ্দেশে রওনা দেন।

author-image
IE Bangla Web Desk
New Update
mamata1

কী বলছেন মমতা?

মহারাষ্ট্রে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় গোটা রাজ্য জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বুধবার মুম্বই থেকে বারামতির উদ্দেশে রওনা দেওয়া একটি ছোট বিমান অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে। প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনাগ্রস্ত ওই বিমানে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী তথা এনসিপি নেতা অজিত পাওয়ার উপস্থিত ছিলেন। এই ভয়াবহ দুর্ঘটনায় বিমানের সব যাত্রীর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। অজিত পাওয়ারের মৃত্যুর খবরও নিশ্চিত বলে জানা গিয়েছে।

Advertisment

সূত্রের খবর, ওই বিমানে অজিত পাওয়ারের সঙ্গে আরও ছয়জন ছিলেন। বুধবার বারামতিতে তাঁর একটি গুরুত্বপূর্ণ জনসভায় যোগ দেওয়ার কথা ছিল। সেই কর্মসূচিতে অংশ নিতেই তিনি মুম্বই থেকে বিমানে করে বারামতির উদ্দেশে রওনা দেন। কিন্তু বারামতির কাছাকাছি পৌঁছনোর পর অবতরণের সময় আচমকাই বিমানটি ভারসাম্য হারিয়ে ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যেই আগুন ধরে যায় এবং চারদিকে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে।

Maharashtra Plane Crash: সাতসকালেই ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা, ছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী, বড় বিবৃতি DGCA-এর

দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই উদ্ধারকারী দল ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তা জোরদার করা হয়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। এই মর্মান্তিক ঘটনার খবর ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে শোকের আবহ তৈরি হয়েছে। অজিত পাওয়ারের পরিবারের সদস্যরাও তড়িঘড়ি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। গোটা রাজ্য জুড়ে শোক ও স্তব্ধতা নেমে এসেছে।

দীর্ঘদিনের রাজনৈতিক কেরিয়ার। মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রীর পদ সামলাচ্ছেন বহুদিন। এদিকে, বারামতী যাওয়ার পথে যে এমন দুঃসংবাদ আসবে, যেন ভারতের অন্যান্য রাজনীতিবিদরা ভাবতেই পারছেন না। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়েই শোক জ্ঞাপন করেছেন। তিনি লিখছেন... 

"অজিত পাওয়ারের আকস্মিক ও মর্মান্তিক প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত ও স্তব্ধ। মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর অবদান ও নেতৃত্ব চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। আজ সকালে বারামতীতে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় তাঁর সঙ্গে থাকা সহযাত্রীদেরও করুণ মৃত্যু হয়েছে—এই দুঃসংবাদ আমাদের সকলকে গভীর বেদনার মধ্যে ডুবিয়ে দিয়েছে। এই অপূরণীয় ক্ষতির মুহূর্তে তাঁর কাকা শরদ পাওয়ারজি সহ গোটা পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব এবং অসংখ্য অনুগামীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা ও গভীর শ্রদ্ধা জানাই। এমন এক শোকাবহ সময়ে তাঁদের মানসিক শক্তি ও সাহস কামনা করি।" 

মুখ্যমন্ত্রী তার শোকবার্তায় লিখছেন, এই মর্মান্তিক দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের জন্য একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত অত্যন্ত জরুরি, যাতে ভবিষ্যতে এমন হৃদয়বিদারক ঘটনার পুনরাবৃত্তি রোধ করা যায়। প্রয়াত অজিতজির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমরা তাঁর আত্মার শান্তি কামনা করি।" 

Entertainment News Today CM Mamata banerjee Ajit Pawar Plane Crash Ajit Pawar Death News Today