/indian-express-bangla/media/media_files/2026/01/28/breaking-news-maharashtra-2026-01-28-09-52-23.jpg)
বুধবার সকালে মহারাষ্ট্রের বারামতীতে অবতরণের সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি প্রাইভেট জেট।
Maharashtra Plane Crash:মহারাষ্ট্রে ভয়াবহ বিমান দুর্ঘটনা। বারামতিতে অবতরণের সময় ভেঙে পড়ে বিমানটি। মুম্বই থেকে বারামতি যাওয়ার পথে দুর্ঘটনা। দুর্ঘটনাগ্রস্থ বিমানের ছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। যাত্রীদের কেউ'ই বেঁচে নেই বলে আশঙ্কা। শুরু হয়েছে উদ্ধার অভিযান। জানা যাচ্ছে অজিত পাওয়ারের সঙ্গে বিমানটিতে ছিলেন আরও ৬ জন। শুরু হয়েছে উদ্ধারকার্য্য। ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন অজিত পাওয়ারের পরিবারের সদস্যদের।
আরও পড়ুন- আনন্দপুরে অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১১, গ্রেফতার ডেকরেটর সংস্থার মালিক, ক্ষতিপূরণ ঘোষণা রাজ্যের
#WATCH | A plane crash reported in Baramati, Maharashtra. More details awaited.
— ANI (@ANI) January 28, 2026
Visuals from the spot. pic.twitter.com/xkx0vtY5cp
মহারাষ্ট্রের বারামতিতে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা। বুধবার সকালে ভয়াবহ বিমান দুর্ঘটনার খবর সামনে এসেছে। জানা যাচ্ছে, মুম্বই থেকে বারামতির উদ্দেশে রওনা দেওয়া বিমানটি অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে। দুর্ঘটনাগ্রস্ত ওই বিমানে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী তথা এনসিপি নেতা অজিত পাওয়ার ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, বুধবার বারামতিতে অজিত পাওয়ারের একটি জনসভা হওয়ার কথা ছিল। সেই কর্মসূচিতে যোগ দিতেই তিনি মুম্বই থেকে বিমানে করে বারামতির উদ্দেশে রওনা দিয়েছিলেন। কিন্তু বিমানটি বারামতিতে নামার সময় আচমকাই দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনার পরপরই এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযান শুরু করেছে প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। উদ্ধারকাজ এখনও চলছে এবং ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা। এই মুহূর্তে হতাহতের সংখ্যা বা অজিত পাওয়ারের শারীরিক অবস্থার বিষয়ে সরকারি ভাবে কোনও নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি। প্রশাসনের তরফে বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে। তবে ডিজিসিএ জানিয়েছে বিমানে থাকা সকলেরই মৃত্যু হয়েছে।
আরও পড়ুন-দিনক্ষণ চূড়ান্ত না হলেও তৈরি ব্লু-প্রিন্ট! ফের দিল্লির দরবারে মমতা, ভোটের আগে বড় কোনও ধামাকা?
প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় বিমানটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। জানা যাচ্ছে, এটি ছিল একটি প্রাইভেট জেট। বিমানে মোট ছয়জন আরোহী ছিলেন এবং তাঁদের মধ্যে সকলেরই মৃত্যু হয়েছে বলে সূত্রের দাবি। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, দৃশ্যমানতা কম থাকার কারণেই বিমানটি অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে। তবে অজিত পাওয়ারের শারীরিক অবস্থা ও দুর্ঘটনার সঠিক কারণ নিয়ে এখনও সরকারি ভাবে কোনও নিশ্চিত বিবৃতি জারি করা হয়নি।
আরও পড়ুন- Kolkata Metro: সাতসকালে মেট্রোয় বড়সড় বিপর্যয়! সিগন্যালিং বিভ্রাটে থমকে গেল চাকা, নাকাল অফিসযাত্রীরা
বুধবার সকালে মহারাষ্ট্রের বারামতীতে অবতরণের সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি প্রাইভেট জেট। জানা গিয়েছে বিমানটিতে ছিলেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী ও এনসিপি প্রধান অজিত পাওয়ার। বিমানবন্দরে অবতরণের সময় বড়সড় দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি। রানওয়েতে নামার চেষ্টা করার সময় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে হয় বলে জানা গেছে। ডিজিসিএ তরফে এই বিষয়ে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, বিমানে থাকা সকলেরই মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার পরপরই বিমানটি থেকে ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়, যার ফলে বিমানবন্দর চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সূত্রের খবর, এদিন সকালে বারামতী জেলা পরিষদ নির্বাচনের প্রচারপর্বে অংশ নিতে মুম্বই থেকে বারামতির উদ্দেশে রওনা দিয়েছিলেন অজিত পাওয়ার। বারামতীতে একটি জনসভায় তাঁর ভাষণ দেওয়ার কথা ছিল। তবে অবতরণের সময়ই দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল যে বিমানে থাকা সকলেরই মৃত্যু হয়েছে বলে খবর। অজিত পাওয়ার ছাড়াও বিমানে আর কারা ছিলেন, সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য একাধিক অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে। তবে এর মাঝেই ডিজিসিএ জানিয়েছে, বিমানে থাকা সকলেরই মৃত্যু হয়েছে।
দুর্ঘটনার জেরে বিমানটি কার্যত পুড়ে ছাই হয়ে যায় এবং চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় প্রশাসন, দমকল বাহিনী ও নিরাপত্তা সংস্থা। ত্রাণ ও উদ্ধার অভিযান যুদ্ধকালীন তৎপরতায় চালানো হচ্ছে। তবে উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের শারীরিক অবস্থা এবং দুর্ঘটনার সঠিক কারণ সম্পর্কে এখনও পর্যন্ত সরকারি ভাবে কোনও নিশ্চিত বিবৃতি জারি করা হয়নি।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us